JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:৩১ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

পুলিশ হেফাজতে অসুস্থ ‘টুলু-ঘনিষ্ঠ’ নইমুদ্দিন, তবুও মিলল না জামিন!

পুলিশ হেফাজতে অসুস্থ ‘টুলু-ঘনিষ্ঠ’ নইমুদ্দিন, তবুও মিলল না জামিন!

পাথর সম্রাট টুলু মন্ডল। প্রতিনিয়ত তাকে ঘিরে তদন্তে উঠে আসছে একাধিক নয়া মোড়। বেশ কিছুদিন আগেই ‌ টুলু ঘনিষ্ঠ নইমুদ্দিন মণ্ডলকে গ্রেফতার করেছিল পুলিশ। সিউড়ির এসিজেএম আদালত ২১ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। আর এই জেল হেফাজতের মাঝেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন নইমউদ্দিন। বর্তমানে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেন তিনি।

পুলিশি হেফাজতে থাকাকালিনই অসুস্থ হয়ে পড়েন নইমুদ্দিন। ‌তারপরেই তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার শারীরিক অবস্থার কথা খোঁজ নেন বিচারপতি।‌ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেওয়ার বিষয়টিও অনুমতি দেন তিনি। তবে অসুস্থতার কারণ দেখিয়ে নইমুদ্দিনের জামিনের আবেদন করা হলে তা খারিজ করে দেয় আদালত। তাই আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে টুলু ঘনিষ্ঠ নইমুদ্দিনকে।

এরই পাশাপাশি টুলু মন্ডলের তদন্তের গতি বাড়ানো হয়েছে তদন্তকারীদের পক্ষ থেকে। ইতিমধ্যেই টুলুর ম্যানেজার সীতেশ প্রামাণিকের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং সেই লেখা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরই পাশাপাশি টুলুর কর্মচারী আনসারুলের হাতের লেখার নমুনা নেওয়ার জন্যও আদালতে আবেদন জানানো হয়েছে।‌ বিচারক সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করেছেন।

এই মামলার সূত্র ধরেই সিউড়ির কল্পতরুপল্লীতে অভিযান চালায় পুলিশ। শুধু তাই নয় ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মী প্রবীর দাসের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। একের পর এক টুলু মন্ডল ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িতে চলছে অভিযান। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষে গ্রহণ করা হচ্ছে।‌ আগামীদিনে এই তদন্তের মোড় কোন দিকে যায় সেটাই দেখার।

97 Views 0 Likes 0 Comments

Related News

Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক
রাজ্য

Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক

অভিযোগ চলতি বছরে পুজোর জন্য অর্থ দিতে অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক সেতাবুর রহমান। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ দেখা গিয়েছে স্থানীয়দের মধ্যে।

২৯ সেপ্টে ২০২৬, ১১:০৭ পিএম · 2 মিনিট
Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল
রাজ্য

Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল

এই জমি নিয়ে রেল কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা রয়েছে যার কোনও সঠিক সমাধান হয়নি।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:২৯ পিএম · 2 মিনিট
North 24 Parganas: হাসপাতালে সন্তান জন্মের পরই গ্রেফতার স্বামী
রাজ্য

North 24 Parganas: হাসপাতালে সন্তান জন্মের পরই গ্রেফতার স্বামী

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার বাগদায় সন্তান জন্ম দেওয়ার পরই গ্রেফতার হলেন এক যুবক। অভিযোগ, তাঁর স্ত্রী এখনও নাবালিকা। বাগদা গ্রামীণ হাসপাতালে ওই কিশোরী সন্তান প্রসব করার পর বয়সের বিষয়টি সামনে আসতেই পুলিশকে খবর দেয় হাসপাতাল...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
Malda Medical College :  আগুন নেভাবেন ডাক্তার-নার্সরাই! মালদা মেডিক্যালে হাতে-কলমে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ
রাজ্য

Malda Medical College : আগুন নেভাবেন ডাক্তার-নার্সরাই! মালদা মেডিক্যালে হাতে-কলমে...

আগুন নেভাবেন এবার ডাক্তার, নার্সরা। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর বিশেষ কৌশল দেখালেন দমকল কর্মীরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ কর্মশালার মধ্য হাতে কলমে আগুন নেভানোর পদ্ধতি দেখানো হয়।

২৯ সেপ্টে ২০২৬, ০৬:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.