JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ১১:৫২ এএম
Breaking
Leopard: ডুয়ার্সের রাজপথে ফের গতির বলি, গাড়ির ধাক্কায় মৃত পূর্ণবয়স্ক চিতাবাঘ PoliceNameplate: যন্তর মন্তরে নেমপ্লেটহীন পুলিশ, বিক্ষোভ সামলানো নিয়ে দিল্লি পুলিশের ভূমিক... Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Leopard: ডুয়ার্সের রাজপথে ফের গতির বলি, গাড়ির ধাক্কায় মৃত পূর্ণবয়স্ক চিতাবাঘ PoliceNameplate: যন্তর মন্তরে নেমপ্লেটহীন পুলিশ, বিক্ষোভ সামলানো নিয়ে দিল্লি পুলিশের ভূমিক... Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী

India Vs Uruguay: ক্রিকেটের দেশে এসে ২২ গজের প্রেমে ফুটবলের উরুগুয়ে, ইডেনে ব্যাট হাতে তোরেইরা

India Vs Uruguay: ক্রিকেটের দেশে এসে ২২ গজের প্রেমে ফুটবলের উরুগুয়ে, ইডেনে ব্যাট হাতে তোরেইরা
কলকাতায় এসে ক্রিকেটে মজেছেন উরুগুয়ের ফুটবলাররা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: শহরটা ফুটবলের হলেও, দেশটা যেন ক্রিকেটেরই। তাই ফুটবলের শহর কলকাতায় এসেও ক্রিকেটের স্বাদ নিল উরুগুয়ে। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামার আগে রবিবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে হাজির হল উরুগুয়ে ফুটবল দল। শুধু মাঠ ঘুরে দেখা নয়, ভারতীয় ক্রিকেটের আঁতুড়ঘর ইডেনে ব্যাট হাতেও দেখা গেল একাধিক উরুগুয়ে ফুটবলারকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে হইচই। ফুটবলপাগল কলকাতায় এসে ক্রিকেটের সঙ্গে পরিচিত হওয়ার এই অভিনব মুহূর্ত যেন ভারত-উরুগুয়ে ম্যাচের উত্তেজনাকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিল। রবিবারই উরুগুয়ে দলের সরকারি সমাজ মাধ্যমে কলকাতা সফরের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়। সেখানে শহরের অন্যতম দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালেও ফুটবলারদের ঘুরতে দেখা যায়। আর ইডেনে পৌঁছে ভারতীয় ক্রিকেটের সঙ্গে তাঁদের সেই পরিচয় বিশেষ নজর কেড়েছে।

ইডেনের ২২ গজে ক্রিকেটের ব্যাট হাতে উরুগুয়ের ফুটবলারদের দেখে মুগ্ধ নেটদুনিয়াও। বিশেষ করে নজর কেড়েছেন লুকাস তোরেইরা। গালাতাসারায়ের এই মিডফিল্ডার অতীতে আর্সেনালের হয়েও খেলেছেন। ফুটবল মাঠে যাঁর লড়াই দেখতেই অভ্যস্ত সমর্থকেরা, সেই তোরেইরাকেই দেখা গেল হাতে ক্রিকেট ব্যাট নিয়ে। উরুগুয়ের খেলোয়াড়দের এই ক্রিকেট-পর্বের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। ভারতীয়দের কাছে ক্রিকেট যে কতটা আবেগের, কলকাতায় পা রাখার পর সেই অভিজ্ঞতা নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করলেন উরুগুয়ের তারকারা। এক অর্থে ম্যাচের আগে কলকাতার সঙ্গে তাঁদের সম্পর্ক তৈরিরও এক অভিনব উদ্যোগ। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ইডেন—শহরের ইতিহাস, সংস্কৃতি এবং ক্রীড়া ঐতিহ্যকে কাছ থেকে চেনার চেষ্টা করলেন তাঁরা। ফুটবল ম্যাচের আগে এই সফর তাই নিছক ঘোরাঘুরি নয়, বরং কলকাতার আবহের সঙ্গে মানিয়ে নেওয়ারও একটি অংশ।

ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য অবশ্য তারকায় ঠাসা দল নিয়েই কলকাতায় এসেছে উরুগুয়ে। রক্ষণে হোসে মারিয়া হিমেনেস এবং রোনাল্ড আরাউহো, মাঝমাঠে রদ্রিগো বেনতানকুর ও লুকাস তোরেইরা এবং আক্রমণে দারউইন নুনিয়েস—সব মিলিয়ে যথেষ্ট শক্তিশালী দল। এই দলের কোচ আবার উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার দিয়েগো ফোরলান। যদিও এ বার দলের সঙ্গে ভারতে আসেননি তিনি। ভারতের সঙ্গে ম্যাচের আগে উরুগুয়ে শিবিরে অবশ্য একটি বড় ধাক্কা ফেদেরিকো ভালভার্দের না থাকা। চোটের কারণে রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডার ভারত সফরে আসতে পারেননি। সাম্প্রতিক বছরগুলিতে উরুগুয়ের পারফরম্যান্সও প্রত্যাশা অনুযায়ী হয়নি। শেষ দু’টি বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে তাদের। তাই ভারতের বিরুদ্ধে এই প্রীতি ম্যাচ নিজেদের শক্তি যাচাই এবং নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগও বটে। কলকাতার দর্শকদের সামনে নিজেদের তারকাদের নিয়ে উরুগুয়ে কতটা ঝলক দেখাতে পারে, সেটাই এখন দেখার।

অন্যদিকে, উরুগুয়ের বিরুদ্ধে নামার আগে ভারতও আন্তর্জাতিক ফুটবলের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ পর্বে পানামার বিরুদ্ধে ১-১ ড্র করেছে ভারত। তার পর শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে ০-৪ হেরে গেলেও ম্যাচের বেশ কিছু সময়ে লড়াই করার মানসিকতা দেখিয়েছে ভারতীয় দল। এ বার সামনে আরও এক বিশ্বমানের প্রতিপক্ষ। দু’বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের বিরুদ্ধে যুবভারতীতে ভারতীয় ফুটবলারদের সামনে বড় পরীক্ষা অপেক্ষা করছে। তার আগে অবশ্য ইডেনে উরুগুয়ে ফুটবলারদের ক্রিকেট খেলার ছবি ম্যাচের আবহে অন্য রং যোগ করেছে। কলকাতার ক্রিকেট-ঐতিহ্যকে ব্যাট হাতে ছুঁয়ে দেখে মঙ্গলবার ফুটবলের মাঠে ভারতকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে উরুগুয়ে, এখন সেই অপেক্ষাতেই শহর। এক দিকে ইডেনে ব্যাট হাতে তোরেইরা, অন্য দিকে যুবভারতীতে বল পায়ে নুনিয়েস-আউরাহোরা—কলকাতায় উরুগুয়ের সফর যে শুধু একটি ফুটবল ম্যাচে আটকে থাকছে না, তা রবিবারের ছবিতেই স্পষ্ট।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
20 Views 0 Likes 0 Comments

Related News

Kieron Pollard-এর ব্যাট না ছুঁয়েই বল সোজা গ্যালারিতে! অবিশ্বাস্য ঘটনায় তাজ্জব ক্রিকেটবিশ্ব
ময়দান

Kieron Pollard-এর ব্যাট না ছুঁয়েই বল সোজা গ্যালারিতে! অবিশ্বাস্য ঘটনায় তাজ্জব ক্...

ক্রিকেটের ময়দানে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। ব্যাটে লাগেনি বল, অথচ তা সোজা উড়ে গিয়ে পৌঁছল গ্যালারিতে।

০৫ অক্টো ২০২৬, ১১:৩৪ এএম · 3 মিনিট
IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান
ময়দান

IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান

ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক প্রীতি ম্যাচের রেশ কাটতে না কাটতেই ফের সবুজ-মেরুনের নাটকীয় রাত। বিশালের দস্তানার দাপটে আইএফএ শিল্ডের ফাইনালে তারা।

০৪ অক্টো ২০২৬, ০৮:০৯ পিএম · 2 মিনিট
Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের
ময়দান

Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের

ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৪-০ গোলে জয় পেল ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল এস্টেভা, পেদ্রো, জোড়া গোল স্যামুয়েলের। ম্যাচে দাপট মনবীর, রায়ান উইলিয়ামসের।

০৩ অক্টো ২০২৬, ১০:৫৯ পিএম · 2 মিনিট
India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের
ময়দান

India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতে...

এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারতীয় হকি। মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে পুরুষদের হকিতে টানা দ্বিতীয়বার সোনা জিতল ভারত।

০৩ অক্টো ২০২৬, ০৫:৪৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.