JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:০৬ পিএম
Breaking
ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘির... ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘির...

ট্রাম্পকে খুনের ছক! ইরানকে পাল্টা চোখ রাঙানি মার্কিন প্রেসিডেন্টের

ট্রাম্পকে খুনের ছক! ইরানকে পাল্টা চোখ রাঙানি মার্কিন প্রেসিডেন্টের

শান্তি আলোচনাকে কোমায় পাঠিয়ে নতুন করে সংঘাতে জড়িয়েছে ইরান-আমেরিকা। এই সংঘাতের জেরে ফের বারুদ পোড়া কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে মধ্যপ্রাচ্যের আকাশ-বাতাস, বন্ধ হয়েছে হরমুজ প্রণালীর দরজাও। এই আবহে ইরানের বিরুদ্ধে বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁকে হত্যা করা হলে ইরানের উপর এমন মাত্রার বোমাবর্ষণ করা হবে, যা আগে কখনও দেখা যায়নি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, ইরানের দিকে ইতিমধ্যেই হাজার হাজার ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বহু বছর ধরেই ইরান তাঁকে হত্যার চেষ্টা চালিয়ে আসছে। যদিও তাঁর কথায়, বর্তমানে তাঁকে হত্যার নতুন কোনও নির্দিষ্ট ষড়যন্ত্রের বিষয়ে গোয়েন্দাদের কাছ থেকে কোনও তথ্য পাওয়া যায়নি। তবুও তিনি আগাম নির্দেশ দিয়ে রেখেছেন যে, তাঁর কোনও ক্ষতি হলে মার্কিন সেনা ইরানের উপর নজিরবিহীন শক্তি প্রয়োগ করবে। ট্রাম্প বলেন, “আমি নির্দেশ দিয়ে রেখেছি, যদি আমার সঙ্গে কোনও ঘটনা ঘটে, তাহলে ইরানের উপর এমন বোমা হামলা চালানো হবে, যা তারা আগে কখনও দেখেনি।” তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, ইজরায়েলের গোয়েন্দা সূত্র দাবি করেছে, ইরান নতুন করে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে। তবে সেই দাবি খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, “না, ইজরায়েল নতুন কোনও তথ্য দেয়নি। আমি বহুদিন ধরেই ইরানের ‘হিট লিস্ট’-এর এক নম্বরে আছি।” এরপর স্বভাবসুলভ ভঙ্গিতে সাংবাদিকদের উদ্দেশে তিনি রসিকতা করে বলেন, “আশা করি, আপনারা আমার অভাব অনুভব করবেন।”

এর মধ্যেই নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি বার্তাও প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, ইরান আলোচনায় ফিরতে আমেরিকার কাছে আবেদন জানিয়েছে এবং ওয়াশিংটন সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে একইসঙ্গে তিনি ঘোষণা করেন, গত মাসে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। ট্রাম্প তাঁর বার্তায় লেখেন, “ইরান আমাদের কাছে আলোচনা চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে। আমরা সেই প্রস্তাবে সম্মত হয়েছি। তবে আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, গত মাসের যুদ্ধবিরতি আর কার্যকর নেই।”

48 Views 0 Likes 0 Comments

Related News

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা
বিদেশ

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্য...

হাবিবুর রহমান, ঢাকা: একজন মানুষ কত হিংস্র হলে আরেকজনকে পুড়িয়ে হত্যা করতে পারে। এদের কাছে দয়া-মায়া মনে হয় তুচ্ছ। অবশ্য বাংলাদেশে বিভিন্ন সময়ে গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত শত্রুতা বা অপবাদের জেরে আগুনে পুড়ি...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৪০ পিএম · 2 মিনিট
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?
বিদেশ

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?

নয়াদিল্লি: আবেদন করেছে প্রায় তিন বছর আগে। আন্তর্জাতিক মঞ্চে সদস্য হওয়ার জন্য একের পর এক দেশের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। কিন্তু এখনও BRICS-এর দরজা খোলেনি পাকিস্তানের জন্য। বরং নয়াদিল্লিতে ১৮তম BRICS শীর্ষ স...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম · 4 মিনিট
ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হলনা সুরাহা
বিদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হল...

মিতালী ট্রেনটি ঢাকা সেনানিবাস থেকে ছেড়ে পার্বতীপুর ও চিলাহাটি হয়ে সীমান্ত পার হয়ে হলদিবাড়ি এবং সেখান থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।দূরত্ব প্রায় ৫৯৫ কিলোমিটার (বাংলাদেশের অংশে ঢাকা থেকে চিলাহাটি ৪৫৩ কিমি এবং চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি ৭১ কিমি)।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল
বিদেশ

বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল

এদিকে জল বাড়ার কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার অনেক বাসিন্দা।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.