JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:৩৭ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

'স্বাভাবিক মানুষ হিসেবেই থাকতে চেয়েছিলেন বিরাট', তার পর যা ঘটল তাতেই হতবাক সতীর্থ

'স্বাভাবিক মানুষ হিসেবেই থাকতে চেয়েছিলেন বিরাট', তার পর যা ঘটল তাতেই হতবাক সতীর্থ

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে মাঠে ফিরতে প্রস্তুত বিরাট কোহলি। হ্যামস্ট্রিংয়ের চোটে আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজে খেলতে পারেননি তিনি। তবে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন কিং কোহলি। আগামী ১৪ জুলাই বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচেই তাঁর প্রত্যাবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। তার আগে লন্ডনে কোহলির সঙ্গে সাক্ষাতের এক অজানা অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ইংল্যান্ডের ব্যাটার জর্ডন কক্স।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ কক্স জানান, গত মাসে লন্ডনে কোহলির সঙ্গে দেখা করেছিলেন তিনি। দু'জনেই চেয়েছিলেন বিষয়টি একেবারে ব্যক্তিগত থাকুক। রাস্তায় অনেক মানুষ তাঁদের পাশ দিয়ে গেলেও কেউ বিরক্ত করেননি। কিন্তু কয়েক ঘণ্টা পরেই তাঁদের একসঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। এক নামী সংবাদ মাধ্যমকে কক্স বলেন, “দু'ঘণ্টা পর বিরাট আমাকে মেসেজ করে জিজ্ঞেস করল, ছবিগুলো দেখেছ? আমি অবাক হয়ে গিয়েছিলাম। কেউ যে অজান্তেই আমাদের অনুসরণ করছিল, সেটাই সবচেয়ে হতাশার।”

কক্সের কথায়, "বিরাট শুধু সাধারণ মানুষের মতো একটু সময় কাটাতে চান, আড়ালে থেকে স্বাভাবিক জীবন উপভোগ করতে চান। কিন্তু তাঁর জনপ্রিয়তার কারণে সেটা প্রায় অসম্ভব হয়ে পড়ে।" একই সঙ্গে আরসিবিতে কাটানো সময়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কোহলির ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ডের এই ২৫ বছরের ক্রিকেটার। তাঁর দাবি, এত বড় মাপের ক্রিকেটার হয়েও তরুণদের জন্য যে সময় এবং পরামর্শ কোহলি দেন, তা সত্যিই বিরল।

এ দিকে ভারত বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে ভারত। শনিবার সাউদাম্পটনে শেষ টি-টোয়েন্টি। তার পরেই শুরু হবে তিন ম্যাচের এক দিনের সিরিজ। সেখানে কোহলির প্রত্যাবর্তনের দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

 

 

264 Views 0 Likes 0 Comments

Related News

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনের মানুষ নন
ময়দান

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো...

স্পোর্টস ডেস্ক: উত্তপ্ত কলকাতা ময়দান। একের পর এক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সামনে আনলেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ অস্কার ব্রুজো । যেখানে তিনি নিজের এবং পরিবারের প্রাণনাসের হুমকি । সরাসরি অভিযোগ এনেছেন লাল-হলুদ শীর্ষ...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত
ময়দান

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত

স্পোর্টস ডেস্ক: সামনেই ২০২৭ বিশ্বকাপ। ২০২৩ এর বিশ্বকাপ তাঁকে দিয়েছিল একরাশ যন্ত্রণা। ফিরিয়েছিল শূন্য হাতে। তবে এর শোধ নিয়েছিলেন ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ক্রিকেট দুনিয়া তাকে চেনে হিটম্যান নামে, রোহিত গুরুনা...

১০ সেপ্টে ২০২৬, ১১:১৪ পিএম · 2 মিনিট
আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের
ময়দান

আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে কার্লোস আলকারাজকে হারিয়ে চমকে দিলেন আমেরিকার বেন শেলটন। প্রায় সাড়ে ৪ ঘণ্টার টানটান লড়াইয়ের পর স্প্যানিশ তারকাকে ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্ড
ময়দান

জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্...

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কি এ বার জাতীয় ক্রীড়া আইনের আওতায় আসবে? বিসিসিআই এবং দেশের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার প...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.