JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০৬:২৪ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

জলে তলাল সেতু, জীবন বাজি রেখে চলছে পারাপার, দুর্ভোগ কয়েক হাজার মানুষ!

জলে তলাল সেতু, জীবন বাজি রেখে চলছে পারাপার, দুর্ভোগ কয়েক হাজার মানুষ!

বর্ষার মরশুম এলেই হয়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন। জীবন যেন দুর্বিষহ হয়ে ওঠে মুর্শিদাবাদের সাগরদিঘীর এলাকার একাধিক গ্রামের মানুষদের। এই এলাকার খালের উপরে রয়েছে একটি অস্থায়ী সেতু সামান্য বৃষ্টিতেই সেতু চলে যায় জলের তলায়। এতে প্রতিদিনই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। সবচাইতে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে ক্ষুদে পড়ুয়াদের। কাঁধে সাইকেল তুলে স্থানীয় যুবকদের সহযোগিতায় সেতু পারাপার করতে হয় তাদের। যেকোনো মুহূর্তেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।

সাগরদিঘীর বোখরা ২ নম্বর অঞ্চলের দুহাল দুর্গা মন্দির থেকে ধামুয়া এমএসকে স্কুলের সংযোগকারী এই সেতুটি বর্ষার জলে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ৫ থেকে ৬ টি গ্রামের বাসিন্দারা। যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতুটি। ‌ সেতুর রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ঘুর পথে যোগাযোগ স্থাপন করতে হচ্ছে স্থানীয়দের। ‌

জেলা পরিষদের উদ্যোগে প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে ২ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে কিন্তু ভগ্নদশার সেতুটি আগের অবস্থাতেই পড়ে রয়েছে। তাই বাসিন্দাদের মধ্যে  ক্ষোভ বাড়ছে।‌ যদি সেতু মেরামত না হয় তাহলে এই রাস্তা কি কাজে লাগবে বলে প্রশ্ন তুলছে স্থানীয়রা। ‌

স্থানীয়দের দাবি, প্রবল জলস্রোতে যে-কোনো মুহূর্তে সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। সেক্ষেত্রে ধুমারপাহাড় ও রতনপুর হয়ে কয়েক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করা ছাড়া আর কোনও উপায় থাকবে না। তাই সময় থাকতে এই সেতু মেরামত করা উচিত প্রশাসনের। ‌ তা না হলে একেবারে দুর্বিষহ হয়ে উঠবে এই এলাকার জনজীবন। ‌

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ বিষয়টি তাদের নজরে এসেছে। ‌ যত দ্রুত সম্ভব এই সেতু মেরামতের ব্যবস্থা করা হবে। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকেই নজর দেবে প্রশাসন।

যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই সেতু। ‌ বর্ষার জলে সেতুর অবস্থা বেহাল হয়ে উঠেছে। বৃষ্টির পরিমাণ বাড়লেই সেতু জলের নিচে চলে যায়। ‌ তখন এক প্রকার জীবন বাজি রেখেই চলাচল করতে হয় স্থানীয়দের। গুরুত্বপূর্ণ এই সেতু কবে মেরামত হয় সেটার অপেক্ষায় স্থানীয়রা।

43 Views 0 Likes 0 Comments

Related News

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!
রাজ্য

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!

ঘটনাটি নদীয়ার শান্তিপুরের ফুলিয়া বয়রার এলাকার। ভাইয়ে ভাইয়ে পুরনো জমি ও শরিকি বিবাদ মেটানোর নামে নিয়মিত টাকা দাবি এবং বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক বিজেপি নেত্রীর স্বামী তাপস পাল ওরফে নিতাইয়ের বিরুদ্ধে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৭ পিএম · 2 মিনিট
অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র
রাজ্য

অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র

অভিযোগ উঠেছে, পুরস্কারের টাকা কবে এবং কিভাবে পাওয়া যাবে, তা জানতে চাইলে গ্রাহককে এআইয়ের সাহায্যে তৈরি বিভিন্ন নকল তথ্য দেখানো হত। কখনও আয়কর, কখনও জিএসটি, আবার কখনও অন্য কোনও প্রশাসনিক কারণ দেখিয়ে টাকা দাবি করা হত।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৪ পিএম · 2 মিনিট
সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা
রাজ্য

সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা

অবশেষে কাটল সেই খরা। কেন্দ্রের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সম্প্রতি প্রতি মাসে ১৫০০ টাকা করে তাঁর ভাতা বরাদ্দ হয়। জীবনের শেষ প্রান্তে এসে এইটুকু নিশ্চিত সংস্থান পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন তিনি।

১৮ সেপ্টে ২০২৬, ১১:২৬ পিএম · 1 মিনিট
‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন!
রাজ্য

‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন...

উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই জোড়াফুল প্রতীকের ওপর অধিকার নিয়ে নন্দীগ্রামে তৃণমূল শিবিরের অন্দরে জটিল সমীকরণ তৈরি হয়েছিল। একই চিহ্নের দাবিদার হিসেবে ময়দানে ছিলেন অল ইন্ডিয়া তৃণমূলের সঞ্চিতা প্রধান দে এবং মহম্মদ এহতেশামুল হক।

১৮ সেপ্টে ২০২৬, ১০:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.