JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৫:২৫ পিএম
Breaking
FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং’ ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং’ ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট

UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি

UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি
উড়ান ২.o ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক : এতদিন যে জায়গাগুলির সঙ্গে আকাশপথের যোগাযোগ ছিল কার্যত অধরা, সেখানে দেখা দিতে চলেছে নতুন সম্ভাবনার দরজা। রাজ্যের একাধিক প্রান্তকে বিমান পরিষেবার আওতায় আনার উদ্যোগে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ৫ অক্টোবর নবান্নে স্বাক্ষরিত হয়েছে  গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক সমঝোতা চুক্তি। কেন্দ্র রাজ্য এবং এয়ারপোর্ট অথরিটি অফ  ইন্ডিয়ার মধ্যে এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গের চারটি এলাকা যুক্ত হতে চলেছে 'উড়ান' প্রকল্পের আওতায়।

'উড়ান ২.o' প্রকল্পের মাধ্যমে বিমান মানচিত্রে জায়গা করে নিতে চলেছে পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বারুইপুর, আলিপুরদুয়ারের হাসিমারা এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা। এর মধ্যে ছররা ও বালুরঘাটের পুরনো এয়ারস্ট্রিপকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 অন্যদিকে, হাসিমারা ও কলাইকুন্ডাই ভারতীয় বায়ুসেনার বিদ্যমান ঘাঁটির পরিকাঠামো ব্যবহার করে তৈরি করা হবে সিভিল এনক্লেভ। চুক্তি অনুযায়ী, বিমানবন্দরগুলির জন্য প্রয়োজনীয় জমি, যোগাযোগের রাস্তা, বিদ্যুৎ, জল এবং প্রাথমিক নিরাপত্তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। বিমানবন্দরের রানওয়ে, যাত্রী টার্মিনাল, এয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরির দায়িত্ব থাকবে কেন্দ্রের। পরবর্তীতে বিমানবন্দর পরিচালনা করবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা AAI।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই বিমানবন্দরগুলিতে ৭২ টি আসনের বিমান চলাচলের ব্যবস্থা করা হবে। ফলে, ছোট শহর ও প্রত্যন্ত এলাকার মানুষের জন্য দ্রুত যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে উত্তরবঙ্গের ডুয়ার্স, জঙ্গলমহল ও মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার সঙ্গে রাজ্যের অন্যান্য অংশের আকাশ পথে যোগাযোগ আরও সহজ হতে পারে। নতুন বিমান পরিষেবা চালু হলে শুধুমাত্র যাত্রী পরিবহন নয়, তার প্রভাব পড়তে পারে পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং শিল্প ক্ষেত্রেও। ডুয়ার্সের পর্যটন, জঙ্গলমহলের প্রাকৃতিক আকর্ষণ কিংবা মেদিনীপুরের শিল্পাঞ্চল, সবকিছুকেই আরও সহজে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা তৈরি হবে।

একইসঙ্গে, এই প্রকল্পের ফলে নতুন বিনিয়োগ আসার পথও প্রশস্ত হতে পারে। বিমান যোগাযোগকে কেন্দ্র করে স্থানীয় স্তরে পরিষেবা, পর্যটন ও অন্যান্য ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে, এই চুক্তি বাস্তবায়িত হলে রাজ্যের বিমান যোগাযোগের মানচিত্রে শুধুমাত্র চারটি নতুন নামই যোগ হবে না, বরং বদল আসতে পারে সংশ্লিষ্ট অঞ্চল গুলির অর্থনৈতিক গতিতেও।

77 Views 0 Likes 0 Comments

Related News

Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং’
দেশ

Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং...

বর্তমানে বিশ্বের ৫২টি দেশে ভারতের এই ধরনের প্রতিরক্ষা কাঠামো সক্রিয় রয়েছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে সেই সংখ্যা গিয়ে পৌঁছাবে ৭২-এ। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে দুটি পৃথক ধাপে।

০৫ অক্টো ২০২৬, ০৩:২৭ পিএম · 2 মিনিট
ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা
দেশ

ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা

শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মরিশাসের মতো দেশগুলোতে বন্দর ও টেলিযোগাযোগ পরিকাঠামো তৈরির পাশাপাশি, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার বিষয়েও দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

০৫ অক্টো ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট
দেশ

Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট

তবে জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করার আর্জি স্পষ্ট ভাষায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত পর্যবেক্ষণ, 'শুধুমাত্র সংবাদপত্রের প্রতিবেদনের উপর ভিত্তি করে এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। ফলে সাসপেন্ড করার কোনও যুক্তি নেই।

০৫ অক্টো ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট
PoliceNameplate: যন্তর মন্তরে নেমপ্লেটহীন পুলিশ, বিক্ষোভ সামলানো নিয়ে দিল্লি পুলিশের ভূমিকায় বিতর্ক
দেশ

PoliceNameplate: যন্তর মন্তরে নেমপ্লেটহীন পুলিশ, বিক্ষোভ সামলানো নিয়ে দিল্লি পুলিশ...

নিউজ ডেস্ক: যন্তর মন্তরে বিক্ষোভ সামলাতে পুলিশের পোশাকে নেই নেমপ্লেট। কারণ ঘিরে বিতর্ক তুঙ্গে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে প্রতিবাদ চলাকালীন দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে জলঘোলা শুর...

০৫ অক্টো ২০২৬, ১১:০৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.