JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৪:৩৬ পিএম
Breaking
LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং’ ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং’ ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা

Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা
বাংলার যে পূজোর সাথে জড়িয়ে দেশভাগের ইতিহাস ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে এমন একটি দূর্গা পুজো হয় যেটি শুরু হয়েছিল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে। বাংলাদেশের ঢাকা জেলার ধামরাই গ্রামে প্রথম শুরু হয়েছিল এই পুজো। সেখান থেকে মায়ের পুজো নিয়ে আসা হয়েছিল বীরভূমে সিউড়ির মালিপাড়ার বসাক বাড়িতে। তিনি ছিলেন এক তাঁতি। তারপর থেকেই বসাক বাড়িতে হয়ে আসছে দুর্গা পুজো। অনেকেই এই পুজোকে বলেন ‘বাংলাদেশের মায়ের পুজো’। বেদীতে থাকে কার্তিক , গনেশ , লক্ষী, সরস্বতীও।

কথিত আছে বাংলাদেশে এক নাট মন্দির আছে। ওই মন্দিরের পাশেই ছিল একটি পুকুর আর সেই পুকুরের পাশে গাছ তলাতেই ছিল মা মনসা। প্রতিবছর দুর্গাপুজোর আগে পুকুর পাড়ে পাওয়া যেত মোহর। লোকের মুখে শোনা যায় মা মনসাই নাকি এই মোহর রাখতেন। ওই মোহর বিক্রি করেই আসতো পুজোর খরচ। গাছ তলাতেই পুজোর আগে পাওয়া যেত পুজোর বাসন কোসন। তবে কোনও একবার বেশি মোহর তুলে নেওয়ায় পরের বছর থেকে আর গাছের তলায় মোহর পাওয়া যায়নি , তারপর থেকে বাংলাদেশে টেনেটুনেই চলছিল পুজো। লোকে বলে মোহর দেওয়া বন্ধ করে দিয়েছিলেন মা মনসা। এই ঘটনার পরেই হয় দেশ ভাগ , পরিবারের এক অংশ এদেশে চলে আসে , তাদের সাথে পুজোও চলে আসে ভারতে। তারপর থেকে এখানেই শুরু হয়েছে দুর্গাপুজো। একই বেদীতে থাকে মা মনসা, তারপর থেকে পঞ্চমীর দিন আগে মনসা পুজোর ঘট বসে বেদিতে। দুর্গার সাথে তারও পঞ্চমীতে হয় পুজো। বাংলাদেশের নাট মন্দিরের আদলেই এদেশে একই রকমভাবে তৈরি করা হয়েছে ঐ মন্দির। পুজোর সব কিছু বানানো হয় পরিবারের হাতেই । বাংলাদেশের পুজোর ঘট এখানে বেদীর নীচে পুতে রাখা হয়। 

এই দুর্গা পুজো হয় বৈষ্ণব মতে। মাকে পড়ানো হতো তুলসী কাঠের মালা। সপ্তমীতে ১৩ শের , অষ্টমীতে ২১ শের , নবমীতে ৯ শের চাল দেওয়া হয় নৈবিদ্যে। বৈষ্ণব মতে পুজো হওয়ায় অষ্টমীর দিন কোনো রকম বলি হয়না। অষ্টমীর দিন হয় কুমারী পুজো , তবে তা কোনো পুরোহিত করেন না , পুজো করেন বাড়ির সদস্যরাই। নবমীর দিন যোগ্য হয় খুব বড়ো করে, সঙ্গে দরিদ্র নারায়ন সেবা হয় মন্দির চত্বরেই । দশমীর দিন চিরাচরিত ভাবে মা দুর্গার ঘট বিসর্জন হয়। ২০১৬ সাল পর্যন্ত মাকে মাটি দিয়ে তৈরী করা হতো , সেই কারনে মায়ের বিসর্জন হতো , স্বপ্নাদেশের পর ২০১৭ সাল থেকে মা পিতলের মূর্তিতে স্থাপিত হয়েছে। এভাবেই এই দুর্গাপুজো দুই বাংলার সম্প্রতি বজায় রেখেছে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
63 Views 0 Likes 0 Comments

Related News

এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র?
উমাকথা

এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র?

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, তিথি গণনা করা হয় সূর্যোদয়ের সময়ে। এবছর সপ্তমী তিথি শুরু হচ্ছে আগামী ১৬ অক্টোবর রাত থেকে এবং শেষ হচ্ছে ১৮ অক্টোবর সকালে।

০২ অক্টো ২০২৬, ১১:০০ পিএম · 2 মিনিট
Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব
উমাকথা

Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব

বাঁকুড়ার জয়পুরের ময়নাপুর জমিদার বাড়ির দুর্গাপুজো আজও বহন করে চলেছে প্রায় আড়াই শতাব্দীর ইতিহাস ও ঐতিহ্য। ১৭৯২ সালে মুখোপাধ্যায় পরিবারের জমিদারী প্রতিষ্ঠার পর শুরু হয় এই পুজো। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, কমেছে জৌলুসও। তবু পুজোর ক’দিন পুরনো ভিটেতে ফিরে আসেন পরিবারের সদস্যরা, আর জীর্ণ ঠাকুরদালানে আজও জেগে ওঠে অতীতের স্মৃতি।

০২ অক্টো ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে
উমাকথা

Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দু...

পাণ্ডুয়ার জামগ্রামের ঘোষ পরিবারের প্রায় ৩০০ বছরের প্রাচীন দুর্গাপুজো আজও বহন করে চলেছে ঐতিহ্য ও পারিবারিক রীতিনীতি। তিন কুইন্টাল চালের নৈবেদ্য, সাঁওতালি নাচ, পংক্তিভোজন ও দশমীর মোরগ লড়াই—সব মিলিয়ে এই পুজো এখনও গ্রামবাংলার এক অনন্য আকর্ষণ।

০১ অক্টো ২০২৬, ০৫:৪৯ পিএম · 2 মিনিট
Durga Pujo: দুর্গাপুজো বনাম নবরাত্রি—একই দেবী, দুই ভিন্ন উৎসব?
উমাকথা

Durga Pujo: দুর্গাপুজো বনাম নবরাত্রি—একই দেবী, দুই ভিন্ন উৎসব?

বাঙালির দুর্গাপুজো ও ভারতের নবরাত্রি একই দেবীশক্তিকে কেন্দ্র করে পালিত হলেও, দু’টির আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক ঐতিহ্যে রয়েছে স্পষ্ট পার্থক্য। বাংলায় উমার ঘরে ফেরার আবেগ, প্যান্ডেল ও বিসর্জন যেমন উৎসবের মূল আকর্ষণ, তেমনই নবরাত্রিতে নবদুর্গার আরাধনা, গরবা-ডান্ডিয়া ও দশেরার বিশেষ গুরুত্ব রয়েছে।

০১ অক্টো ২০২৬, ১১:০৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.