JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ০৫:২৫ পিএম
Breaking
Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহসিকতার ভি... Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র Dilip Ghosh: ‘যে যত বড় চোর, তার নিরাপত্তা তত বেশি’, অভিষেকের জেড প্লাস নিয়ে কটাক্ষ দিলীপে... ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা! Virat Kohli: ইংল্যান্ডের হয়ে ব্যাট করছেন কোহলি! বড় দাবি অশ্বিনের South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহসিকতার ভি... Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র Dilip Ghosh: ‘যে যত বড় চোর, তার নিরাপত্তা তত বেশি’, অভিষেকের জেড প্লাস নিয়ে কটাক্ষ দিলীপে... ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা! Virat Kohli: ইংল্যান্ডের হয়ে ব্যাট করছেন কোহলি! বড় দাবি অশ্বিনের South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ

কেন ১৫ অগাস্টেই স্বাধীন হল ভারত? এই তারিখ বেছে নেওয়ার আসল রহস্য জানলে অবাক হবেন

কেন ১৫ অগাস্টেই স্বাধীন হল ভারত? এই তারিখ বেছে নেওয়ার আসল রহস্য জানলে অবাক হবেন

প্রতিবছর ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হয় ভারতে। কিন্তু কেন এই ১৫ই আগস্ট দিনটিকেই স্বাধীনতার জন্য বেছে নেওয়া হয়েছিল তার নেপথ্যে রয়েছে অজানা এক গল্প।

১৯৪৮ সালের ৩০ শে জুন ভারত ব্রিটিশ মুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতির কারণে সালটা এক থাকলেও বদলে যায় তারিখ। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। তবে এই সিদ্ধান্তের পেছনে কেবলমাত্র রাজনৈতিক কারণই ছিল না, পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ব্রিটিশ সাম্রাজ্যের শক্তি, এবং লর্ড মাউন্টব্যাটেনের ভূমিকা ছিল অনেকটাই।

১৯২৯ সালে লাহোর অধিবেশনে পন্ডিত জহরলাল নেহেরু পূর্ণ স্বরাজ ঘোষণা করলে স্বাধীনতার ভিত্তি স্থাপন করা হয়। যদিও এর আগে মহাত্মা গান্ধী, জিন্নাহ এবং তেজ বাহাদুর সাপ্রুর মতো নেতারা ব্রিটিশ ভাইসরয়ের কাছে সম্পূর্ণ স্বাধীনতার দাবি করেছিলেন। কিন্তু ব্রিটিশ সরকার সেটা দিতে রাজি হয়নি।

ব্রিটিশ সরকার একটি ডোমিনিয়ান স্ট্যাটাস দিয়েছিলেন ভারতকে। যেটাতে লেখা ছিল ভারত সীমিত স্বায়ত্তশাসন পাবে। তবে ভারত  ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হিসেবে থাকবে। যদিও ভারতীয় নেতারা সেটি প্রত্যাখ্যান করেন এবং সিদ্ধান্ত নেন ২৬ শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হবে। এই সিদ্ধান্ত ১৯৪৭ সাল পর্যন্ত অব্যাহত ছিল।

অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়ে ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিলেন তারা আর ভারত শাসন করতে পারবেন না। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেনকে ক্ষমতা হস্তান্তর করা হয়। সমস্ত পরিস্থিতি বিচার করে তিনি ভারতকে দ্রুত স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ৩ জুন তারিখে মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষণা করেন। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট দিনটি চূড়ান্ত করেন।

মাউন্টব্যাটেন তার 'ফ্রিডম এট মিড নাইট' বইতে উল্লেখ করেছেন, ১৫ আগস্ট তারিখটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের বার্ষিকী ছিল। সেই জন্যই তিনি ভারতের স্বাধীনতার জন্য ১৫ ই আগস্ট তারিখ টি বেছে নিয়েছিলেন।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তান উভয়েই ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট স্বাধীনতা লাভ করে। মাউন্টব্যাটেন উভয় দেশের স্বাধীনতা উদযাপনে যোগদানের জন্য ১৪ ই আগস্ট পাকিস্তান এবং ১৫ ই আগস্ট ভারত সফর করেন। তাই পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস হিসাবে ১৪ই আগস্ট কে ঘোষণা করেছেন।

54 Views 0 Likes 0 Comments

Related News

শান্তির শ্বেতকপোত আর বারুদের পৃথিবীতে এক ফালি জোছনা
Jazzbaat প্লাস

শান্তির শ্বেতকপোত আর বারুদের পৃথিবীতে এক ফালি জোছনা

দিব্যেন্দু ঘোষ: একুশে সেপ্টেম্বর বিশ্বজুড়ে উদযাপিত হল আন্তর্জাতিক শান্তি দিবস। বিশ্ববাসীর গভীর বেদনাবোধ এবং বুকভরা আশার এক অনন্য প্রতিচ্ছবি। চারপাশে তাকালে আজ মন অজানা আতঙ্কে শিউরে ওঠে। গোটা পৃথিবীটাই যেন আজ বিশাল বারুদখ...

২২ সেপ্টে ২০২৬, ১২:৪৭ পিএম · 3 মিনিট
করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ
Jazzbaat প্লাস

করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ

দিব্যেন্দু ঘোষ: ভারতের লৌকিক ও জনজাতি সংস্কৃতির ইতিহাসে করম উত্সব শুধুই সামাজিক আচার বা কৃষিভিত্তিক অনুষ্ঠানমাত্র নয়; এটি প্রকৃতি এবং মানুষের সহাবস্থানের শাশ্বত দলিল। ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে পালিত এই পুজো মূলত ...

২০ সেপ্টে ২০২৬, ০৪:৫৪ পিএম · 3 মিনিট
বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের
Jazzbaat প্লাস

বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের

অঙ্কন দাস: কেউ বলেন সাগরমাথা, কেউ বলেন চোমোলাংমা। আসলে এগুলি যার নাম, সেটি বিশ্বের বৃহত্তম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। হিমালয় পর্বতমালার মহালাঙ্গুর-হিমাল উপ-শ্রেণীর অন্তর্ভুক্ত নেপাল ও চীনের (তিব্বত) সীমান্তে অবস্থিত এই...

১৪ সেপ্টে ২০২৬, ০৩:১৭ পিএম · 2 মিনিট
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা
Jazzbaat প্লাস

বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা

কবি জয় গোস্বামীর সেই চিরচেনা পঙক্তিগুলোর মতো মনে পড়ে যায়— স্মৃতির গভীরে থাকা সেই মানুষগুলোর কথা, যাঁরা আমাদের শৈশবকে ঋদ্ধ করেছেন।

১৩ সেপ্টে ২০২৬, ০৮:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.