JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৪:৪৮ এএম
Breaking
Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত...

মাথার চোটে কেরিয়ার শেষ! স্কুলের বিরুদ্ধে মামলা ক্রিকেটারের

মাথার চোটে কেরিয়ার শেষ! স্কুলের বিরুদ্ধে মামলা ক্রিকেটারের

নিউজ ডেস্ক: বয়স ৩০-এর কোঠায় পৌঁছনোর আগেই ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট ব্যাটার উইল পিউকোভস্কি। সেই ঘটনার জন্য নিজের প্রাক্তন স্কুলকে দায়ী করে আইনি পথে হাঁটলেন তিনি। অভিযোগ, মাত্র ১৬ বছর বয়সে ফুটবল অনুশীলনে মাথায় গুরুতর চোট পাওয়ার পর যথাযথ চিকিৎসা ও সতর্কতা নেওয়া হয়নি। 

সেই চোটই পরবর্তী সময়ে তাঁর একের পর এক মাথায় আঘাতের সমস্যা বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত ক্রিকেটজীবন থামিয়ে দিতে বাধ্য করে বলে অভিযোগ পিউকোভস্কির। মেলবোর্নের ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টে ব্রাইটন গ্রামার স্কুলের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন ২৮ বছরের প্রাক্তন অজি ক্রিকেটার। যদিও আদালতে অভিযোগগুলির এখনও কোনও বিচার হয়নি। পাশাপাশি স্কুলও এখনও নিজেদের স্বপক্ষে কোনও বক্তব্য পেশ করেনি।

ঘটনাটি ২০১৪ সালের। ব্রাইটন গ্রামারের দ্বিতীয় একাদশের অস্ট্রেলিয়ান রুলস ফুটবল দলের হয়ে খেলছিলেন পিউকোভস্কি। অভিযোগ, আগের ম্যাচে বড় ব্যবধানে হারের পর পরের অনুশীলনকে আরও শারীরিক এবং আক্রমণাত্মক করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুশীলনে এক সতীর্থের ট্যাকলে পিউকোভস্কির মাথা অন্য এক ছাত্রের হাঁটুতে গিয়ে লাগে। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মাঠের বাইরে নিয়ে যাওয়ার পরেও তাঁকে অনুশীলন চালিয়ে যেতে বলা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। পিউকোভস্কির আইনজীবীদের দাবি, পর্যাপ্ত চিকিৎসা পরীক্ষা, কনকাশন ম্যানেজমেন্ট এবং প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় নিয়ম মানা হয়নি।

চোটের পরের কয়েক দিনে মাথাব্যথা, দৃষ্টিশক্তির সমস্যা এবং বমিভাব শুরু হয় পিউকোভস্কির। পরে বাবা-মা তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে তাঁকে শারীরিক পরিশ্রম এবং স্কুল থেকে দূরে থাকতে হয়। কিন্তু সেই ঘটনার পর থেকেই মাথায় আঘাতের সমস্যা যেন ক্রিকেটজীবনের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায় তাঁর। পিউকোভস্কির মোট ১৩টি কনকাশন হয়েছিল বলে জানা যায়। ২০২৪ সালের মার্চে তাসমানিয়ার বিরুদ্ধে শেফিল্ড শিল্ড ম্যাচে রাইলি মেরেডিথের বাউন্সারে হেলমেটে শেষবার চোট পান তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পর ২০২৫ সালের এপ্রিলে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন।

অথচ প্রতিভার অভাব ছিল না। ২০২১ সালের জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টে অভিষেকেই ৬২ রান করেছিলেন পিউকোভস্কি। সেটিই হয়ে থাকে তাঁর একমাত্র টেস্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬ ম্যাচে তার সংগ্রহ ২,৩৫০ রান। গড় ৪৫.১৯, সাতটি শতরান এবং সর্বোচ্চ অপরাজিত ২৫৫। পরিসংখ্যান তাঁর প্রতিভারই সাক্ষ্য দেয়। এখন সেই ক্রিকেটজীবনের পরিণতির জন্য দায় কার, সেটিই আদালতে নির্ধারিত হওয়ার অপেক্ষা। পিউকোভস্কির হয়ে মামলা লড়ছেন বিশিষ্ট আইনজীবী পিটার গর্ডন। আদালতের বিষয়টি বিচারাধীন থাকায় ব্রাইটন গ্রামার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

42 Views 0 Likes 0 Comments

Related News

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের
ময়দান

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের

স্পোর্টস ডেস্ক: আইএফএ শিল্ড অতীত। এবার আইএসএল। আজ থেকে শুরু হয়েছে ২০২৬-২৭ আইএসএল । আর আগামী ১২ অক্টোবর আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান । প্রথম ম্যাচে সবুজ-মেরুনের সামনে নর্থইস্ট ইউনাইটেড।প্রথম ম্যাচেই অ্যাওয়ে ম্যাচ। ...

১০ অক্টো ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট
কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?
ময়দান

কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?

আন্তর্জাতিক ফুটবলের তারকাদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে শতদ্রু দত্তের নাম আগেও আলোচনায় এসেছে। লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোগের পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেজ এবং রেনে হিগিতার মতো গোলকিপারদেরও ভারতে নিয়ে এসেছেন তিনি। এবার ভোজিনহার সঙ্গে সাক্ষাতের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!
ময়দান

সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!

স্পোর্টস ডেস্ক: আইএসএল শুরুর আগে কলকাতা ফুটবলে সবুজ-মেরুনের দাপট! চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে জয়ের নায়ক সমীর জেলকোভিচ। তাঁর করা একমাত্র গোলেই ট্রফি...

০৯ অক্টো ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন
ময়দান

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন

নিউজ ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ডার্বির রং সবুজ-মেরুন। এ যেন ছিল বদলার ম্যাচ। যেই আভাস আগেই পাওয়া গিয়েছিল মোহনবাগান কোচ প্যানোসের কথায়। যে এবারের ডার্বিটা প্রেস্টিজ ফাইট। মাঠে যেন সেই প্রতিছবিই দেখা গেল...

০৮ অক্টো ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.