JAZZBAAT 24 BANGLA
২৫ সেপ্টে ২০২৬, ০২:২৩ এএম
Breaking
বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল? বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল?

ঋতব্রত-শিবিরে কি ফের ভাঙনের ইঙ্গিত? 'আরও ২০ জন যোগ দেবে', কুণালের দাবিতে তুঙ্গে কৌতূহল

ঋতব্রত-শিবিরে কি ফের ভাঙনের ইঙ্গিত? 'আরও ২০ জন যোগ দেবে', কুণালের দাবিতে তুঙ্গে কৌতূহল

কলকাতা: বিধানসভায় মঙ্গলবারের একটি কর্মসূচি ঘিরে তৃণমূলের অন্দরের সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগের প্রতিবাদে কালীঘাটপন্থী বিধায়কদের কর্মসূচিতে দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-শিবিরের তিন বিধায়ককে। শুধু বিক্ষোভে অংশ নেওয়া নয়, পরে সাংবাদিক বৈঠকেও কালীঘাটপন্থী নেতাদের পাশে দেখা গেল তাঁদের। আর তার পরেই কুণাল ঘোষের দাবি—এই তিন জনই শেষ কথা নয়, ঋতব্রত-শিবিরের আরও প্রায় ২০ জন বিধায়ক খুব শীঘ্রই এই শিবিরে যোগ দিতে পারেন। কুণালের এই দাবিকে ঘিরেই এখন তৃণমূলের অন্দরে কৌতূহল তুঙ্গে।

বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিধানসভায় তৃণমূলের অন্দরে যে বিভাজন তৈরি হয়েছিল, মঙ্গলবারের ঘটনাকে তারই নতুন অধ্যায় বলে দেখছে রাজনৈতিক মহলের একাংশ। ‘সই জাল’ সংক্রান্ত বিতর্কের পর শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে মানতে অস্বীকার করেছিলেন দলের একাংশ বিধায়ক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছিল পৃথক গোষ্ঠী। এমনকি দলের নাম এবং প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথাও সামনে এসেছিল। নিউটাউনের একটি অভিজাত হোটেলে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের বৈঠকেও ওই শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতির খবর প্রকাশ্যে এসেছিল। 

এই আবহেই হালিশহরের ঘটনা নতুন রাজনৈতিক মোড় তৈরি করেছে। রবিবার হালিশহরের এক মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ও কাদা ছোড়ার অভিযোগ ওঠে। তার প্রতিবাদে মঙ্গলবার বিধানসভার ভিতরে কর্মসূচি করেন কালীঘাটপন্থী বিধায়কেরা। শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, পুলক রায়, বিনা মণ্ডল, কুণাল ঘোষ, আলিফা আলী আহমেদ এবং বাবর আলীদের মতো নেতারা সেখানে ছিলেন।

কিন্তু নজর আটকে যায় তিন জনকে ঘিরে—বারুইপুরের বিভাস সর্দার ওরফে ভব, বসিরহাট উত্তরের তৌসিফুর রহমান এবং মেটিয়াবুরুজের আব্দুল খালেক মোল্লা। তিন জনই অতীতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর পাশে প্রকাশ্যে দাঁড়িয়েছিলেন। দলীয় নেতৃত্ব নিয়ে বিতর্কের সময় তাঁদের স্বাক্ষর করা চিঠির কথাও সামনে এসেছিল। নিউটাউনের বৈঠকেও তাঁদের উপস্থিতির খবর ছিল। সেই তিন বিধায়কই এ দিন কালীঘাটপন্থী কর্মসূচিতে এসে নতুন করে রাজনৈতিক প্রশ্ন তুললেন।

শুধু বিক্ষোভে অংশ নেওয়াই নয়, বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিক বৈঠকেও তাঁদের কালীঘাটপন্থী নেতাদের সঙ্গে পাশাপাশি বসতে দেখা যায়। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে—এ কি নিছক মমতার উপর হামলার প্রতিবাদ, নাকি শিবির বদলের আগাম ইঙ্গিত?

বিভাস সর্দার অবশ্য সেই জল্পনায় সরাসরি সিলমোহর দেননি। তাঁর বক্তব্য, ‘‘কে কোন পন্থী সেটা ভুলে যান।’’ জোড়াফুল প্রতীকে নির্বাচিত হয়ে বিধানসভায় এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগের প্রতিবাদ করা তাঁর কর্তব্য—এই অবস্থানই স্পষ্ট করেছেন তিনি। ভবিষ্যতেও এমন কর্মসূচিতে থাকার কথা জানিয়েছেন। তবে তিনি এখন ঠিক কোন শিবিরে রয়েছেন, সেই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়েছেন বিভাস।

আব্দুল খালেক মোল্লা আরও স্পষ্ট করে জানিয়েছেন, তিনি এখনও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীতেই রয়েছেন। তবে মমতার উপর হামলার অভিযোগের প্রতিবাদে অংশ নেওয়াকে তিনি দলের অভ্যন্তরীণ বিভাজনের সঙ্গে মিলিয়ে দেখতে নারাজ। তাঁর যুক্তি, মমতার দেওয়া জোড়াফুল প্রতীকে জয়ী হয়েই তিনি বিধানসভায় এসেছেন। ফলে তাঁর উপর আক্রমণের প্রতিবাদ করা তাঁর দায়িত্ব।

তৌসিফুর রহমানের বক্তব্যেও উঠে এসেছে মমতার সঙ্গে বসিরহাটের রাজনৈতিক সম্পর্ক। তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় মানেই বসিরহাট, বসিরহাট মানেই মমতা বন্দ্যোপাধ্যায়।’’ অন্য কারও ব্যক্তিগত রাজনৈতিক অভিপ্রায় পূরণ করতে তিনি কর্মসূচিতে আসেননি বলেও জানিয়েছেন তিনি।

তবে তিন বিধায়কের বক্তব্যের থেকেও বড় হয়ে উঠেছে কুণাল ঘোষের দাবি। তাঁর বক্তব্য, ঋতব্রত-শিবিরের আরও প্রায় ২০-২৩ জন বিধায়ক এ দিনের কর্মসূচিতে আসতে চেয়েছিলেন। কিন্তু নানা কারণে, বিশেষ করে পুলিশের ‘আনুষঙ্গিক চাপ’-এর কারণে তাঁরা শেষ পর্যন্ত আসতে পারেননি বলে দাবি কুণালের। তাঁর দাবি, খুব শীঘ্রই তাঁদের একাংশ কালীঘাটপন্থী তৃণমূলের দিকে চলে আসবেন।

 

স্বভাবতই কুণালের এই দাবিই তৃণমূলের অন্দরে কৌতূহল বাড়িয়ে দিয়েছে। কারণ, তিন জন বিধায়কের উপস্থিতি যদি নিছক একটি প্রতিবাদ কর্মসূচি হয়, তা হলে আরও ২০ জনের সম্ভাব্য যোগদানের দাবি কি শুধুই রাজনৈতিক বার্তা? নাকি সত্যিই ঋতব্রত-শিবিরের ভিতরে বড় ধরনের টানাপড়েন শুরু হয়েছে?

এই প্রশ্নের উত্তর মিলবে আগামী কয়েক দিনে। তবে একটি বিষয় স্পষ্ট—বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৃণমূলের অন্দরে যে বিভাজন প্রকাশ্যে এসেছিল, তা এখনও পুরোপুরি স্তিমিত হয়নি। বরং হালিশহরের ঘটনা সেই পুরনো ক্ষতকে ফের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।

এক দিকে মমতার উপর হামলার প্রতিবাদে একই মঞ্চে দাঁড়াচ্ছেন দুই শিবিরের বিধায়কেরা, অন্য দিকে কালীঘাটপন্থী শিবিরের দাবি—আরও প্রায় ২০ জন বিধায়ক আসতে পারেন। ফলে বিধানসভার অন্দরের অঙ্ক এখন তিন বিধায়কের উপস্থিতিতে থেমে নেই। প্রশ্নটা আরও বড়—সত্যিই কি আরও ২০ জন আসছেন?

15 Views 0 Likes 0 Comments

Related News

অন্ধকারে লুকিয়ে ‘বিপদ’, টিফিন বক্সের নিচে কালাচ
রাজ্য

অন্ধকারে লুকিয়ে ‘বিপদ’, টিফিন বক্সের নিচে কালাচ

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: টিফিন বক্স সরাতে গিয়ে আচমকায় ঘটে গেল অঘটন। রান্নাঘরে প্রতিদিনের মতোই চলছিল সংসারের কাজ। কিন্তু, একটি সাধারণ জিনিসের নিচে যে এমন বিপদ লুকিয়ে থাকতে পারে তা ঘুনাক্ষরেও টের পাননি গৃহবধূ। বক্সে...

২৪ সেপ্টে ২০২৬, ০৯:১২ পিএম · 2 মিনিট
ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ, স্কুলে শিক্ষককে আটকে বিক্ষোভ
রাজ্য

ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ, স্কুলে শিক্ষককে আটকে বিক্ষোভ

কোতোয়ালি, নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে মনিপোতা প্রাইমারি স্কুল চত্বর। স্কুলের একটি ঘর ঘিরে জড়ো হতে থাকেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতিক্রমে এমন পর্যায়ে পৌঁছয়, যে এক শিক্ষককে শ্রেণী ...

২৪ সেপ্টে ২০২৬, ০৯:০৯ পিএম · 2 মিনিট
উপনির্বাচনের আগে স্বস্তি মিলন প্রধানের
রাজ্য

উপনির্বাচনের আগে স্বস্তি মিলন প্রধানের

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতায় বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার মিলন প্রধানের জামিন মামলার শুনানি ছিল হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট
ভাঙড়-২-এ বদলাচ্ছে সমীকরণ, আরাবুলের বিরুদ্ধে তৃণমূল-আইএসএফ
রাজ্য

ভাঙড়-২-এ বদলাচ্ছে সমীকরণ, আরাবুলের বিরুদ্ধে তৃণমূল-আইএসএফ

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: কয়েক মাস আগেও যাদের রাজনৈতিক অবস্থান ছিল একেবারে বিপরীত মেরুতে, বৃহস্পতিবারের ঘটনায় তাদেরই দেখা গেল একই দিকে। দীর্ঘ টানাপোড়েন, অভিযোগ পাল্টা অভিযোগ এবং আইনি লড়াইয়ের পর ভাঙ্গড়-২ পঞ্চায়েত...

২৪ সেপ্টে ২০২৬, ০৪:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.