হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রক জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই। আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনে বাংলাদেশ সরকার কাজ করছে।ঢাকায় ফরেন সার্ভিস আকাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। তথ্যমন্ত্রক বলেন, ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রক তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নিজেই
বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সংকট নেই যা সমাধান করা অসম্ভব। বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়েই তিনি নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করতে গেছেন। একই সঙ্গে বাংলাদেশ ভারত থেকে ইতিবাচক ফলাফল আসার অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুজব এখনো সরকারের নজরে আসেনি উল্লেখ করে মন্ত্রক আরও বলেন, সরকার এসব আমলে নিচ্ছে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটিকে সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার
মন্ত্রক জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রক বলেন, আমি একটা প্রশ্ন পেয়েছি, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামি লিগের ওপর থেকে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে।