JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৫:৩০ পিএম
Breaking
Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Pujo Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল Dooars: সোনাঝুরির আদলে এবার জলদাপাড়ায় ‘পর্যটন হাট’! পুজোর আগে ডুয়ার্সে পর্যটকদের জন্য নতু... Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Pujo Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল Dooars: সোনাঝুরির আদলে এবার জলদাপাড়ায় ‘পর্যটন হাট’! পুজোর আগে ডুয়ার্সে পর্যটকদের জন্য নতু...

রক্তদান শিবিরে ‘ওজন’ নেই! চোখের আন্দাজেই ব্যাগ ভরছে, প্রশ্নে রক্তের নিরাপত্তা

রক্তদান শিবিরে ‘ওজন’ নেই! চোখের আন্দাজেই ব্যাগ ভরছে, প্রশ্নে রক্তের নিরাপত্তা

কলকাতা: রক্তের এক ফোঁটা জীবন বাঁচাতে পারে। অথচ সেই জীবনদায়ী রক্তই যদি নির্দিষ্ট পরিমাণ না মেপে সংগ্রহ করা হয়, তা হলে প্রশ্ন উঠবেই নিরাপত্তা নিয়ে। রাজ্যজুড়ে রক্তদান শিবিরের ছবি ঘিরে এমনই গুরুতর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, বহু শিবিরে রক্ত সংগ্রহের সময় ব্লাড ব্যাগের ওজন মাপার কোনও ব্যবস্থা নেই। ফলে নির্ধারিত পরিমাণের চেয়ে কম না বেশি—কতটা রক্ত দাতার শরীর থেকে নেওয়া হচ্ছে, তা অনেক ক্ষেত্রেই নির্ভুল ভাবে জানা যাচ্ছে না।

প্রশাসন সূত্রের খবর, গত কয়েক মাসে কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক রক্তদান শিবিরে ওজন মাপার যন্ত্র দেখা যায়নি। শ্রদ্ধানন্দ পার্ক, বরানগর বাজারে এনআরএস মেডিক্যাল কলেজের উদ্যোগে আয়োজিত শিবির কিংবা করুণাময়ীতে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের তত্ত্বাবধানে হওয়া শিবির—কোথাও এমন যন্ত্র না থাকার অভিযোগ উঠেছে। অর্থাৎ, রক্ত সংগ্রহ হচ্ছে, কিন্তু সেই রক্তের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডে যাচাই হচ্ছে কি না, তা নিয়েই বড় প্রশ্ন।

কেন এত গুরুত্বপূর্ণ এই ওজন মাপা? চিকিৎসা-বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, শুধু ব্যাগের গায়ে লেখা ৩৫০ বা ৪৫০ মিলিলিটার দেখে সংগ্রহ থামিয়ে দেওয়া যথেষ্ট নয়। রক্তের সঙ্গে ব্যাগের নিজস্ব ওজন এবং রক্ত জমাট বাঁধা আটকানোর জন্য থাকা অ্যান্টিকোয়াগুলেন্ট সলিউশনের ওজনও হিসাবের মধ্যে থাকে। ৩৫০ মিলিলিটার রক্ত সংগ্রহের ক্ষেত্রে ব্যাগ-সহ মোট ওজন আদর্শ সীমায় পৌঁছলেই রক্ত নেওয়া বন্ধ করা প্রয়োজন।

সমস্যা আরও গুরুতর হতে পারে অতিরিক্ত রক্ত সংগ্রহ হলে। কারণ ব্লাড ব্যাগে নির্দিষ্ট পরিমাণ রক্তের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে অ্যান্টিকোয়াগুলেন্ট মেশানো থাকে। রক্তের পরিমাণ বেশি হয়ে গেলে সেই অনুপাত বদলে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে মাইক্রোক্লট তৈরি হওয়া এবং রক্তের গুণমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী বা সদ্যোজাত শিশুর মতো সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এমন রক্ত ব্যবহারে ঝুঁকি তৈরি হতে পারে।

এখানেই প্রশ্ন উঠছে—রক্তদান শিবিরে যখন রক্তের গুণমান এবং দাতার নিরাপত্তা দু’টিই গুরুত্বপূর্ণ, তখন প্রয়োজনীয় ওজন মাপার যন্ত্র থাকবে না কেন? সরকারি এবং বেসরকারি—দু’ধরনের শিবির নিয়েই অভিযোগ উঠেছে। ফলে বিষয়টি কোনও একটি সংস্থার গাফিলতি হিসেবে দেখলে চলবে না বলেই মত রক্তদান আন্দোলনের কর্মীদের।

রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীদের দাবি, অবিলম্বে প্রতিটি রক্তদান শিবিরে রক্ত সংগ্রহের উপযুক্ত ওজন মাপার যন্ত্র বাধ্যতামূলক করা হোক। কারণ রক্ত সংগ্রহের ক্ষেত্রে ‘চোখের আন্দাজ’ কোনও ভাবেই বৈজ্ঞানিক পদ্ধতির বিকল্প হতে পারে না।

জীবন বাঁচানোর উদ্দেশ্যে যে মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে আসছেন, তাঁর শরীর থেকে ঠিক কতটা রক্ত নেওয়া হল—সেটুকু নিশ্চিত করার দায় ব্যবস্থারই। আর সেই জায়গাতেই যদি মাপার যন্ত্র অনুপস্থিত থাকে, তা হলে প্রশ্নটা শুধু একটি রক্তদান শিবিরের নয়। প্রশ্ন উঠে যায় গোটা রক্তসংগ্রহ ব্যবস্থার নজরদারি এবং নিরাপত্তা নিয়েই।

14 Views 0 Likes 0 Comments

Related News

Bikash Vaban Protest: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণের দাবিতে উত্তেজনা
মহানগর

Bikash Vaban Protest: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্...

চাকরি স্থায়ীকরণ এবং টার্মিনেশন লেটার প্রত্যাহারের দাবিতে সোমবার সল্টলেকে পথে নামলেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। বিকাশ ভবনের পথে মিছিল করে যাওয়ার সময় তাদের পথ আটকায় পুলিশ। তৎক্ষণাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। সেখানেই চাকরি হারানোর অভিযোগ তুলে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষকরা।

২৮ সেপ্টে ২০২৬, ০১:৪১ পিএম · 2 মিনিট
Calcutta High Court: কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা
মহানগর

Calcutta High Court: কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা

কলকাতা: শীত এলেই কলকাতা ও হাওড়ার বাতাসের মান নিয়ে উদ্বেগ বাড়ে। এবার সেই দূষণ নিয়ন্ত্রণে রাজ্যকে নির্দিষ্ট পরিকল্পনা ও সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সরকারি আধি...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট
SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী
মহানগর

SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী

কলকাতা: রবিবার রাত পর্যন্ত উত্তপ্ত ছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)। ছাত্র ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের পর সোমবার সকাল থেকেই কার্যত থমথমে পরিস্থিতি ক্যাম্পাসজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১৫ পিএম · 2 মিনিট
সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার
মহানগর

সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার

নয়াদিল্লি: তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত এবার আরও জোরালোভাবে পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর ১০ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ-বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে করা মামলার শুনানি আজ, ২৮ সেপ্...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.