JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম
Breaking
তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট, ৪ মাস সময় পেল কমিশন Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণ... Malda ED Raid: এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা Rejinagar: উপনির্বাচনের আগে বড় পদক্ষেপ, ফের গ্রেফতার হুমায়ুনের দলের ৩ সদস্য SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার INDIA জোটের বৈঠকের আগেই ধাক্কা? অখিলেশ ‘নেই’, আপ-ডিএমকেও অনিশ্চয়তা! বাড়ছে জল্পনা তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট, ৪ মাস সময় পেল কমিশন Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণ... Malda ED Raid: এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা Rejinagar: উপনির্বাচনের আগে বড় পদক্ষেপ, ফের গ্রেফতার হুমায়ুনের দলের ৩ সদস্য SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার INDIA জোটের বৈঠকের আগেই ধাক্কা? অখিলেশ ‘নেই’, আপ-ডিএমকেও অনিশ্চয়তা! বাড়ছে জল্পনা

Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণের দাবিতে উত্তেজনা

Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণের দাবিতে উত্তেজনা
বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: চাকরি স্থায়ীকরণ এবং টার্মিনেশন লেটার প্রত্যাহারের দাবিতে সোমবার সল্টলেকে পথে নামলেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। বিকাশ ভবনের পথে মিছিল করে যাওয়ার সময় তাদের পথ আটকায় পুলিশ। তৎক্ষণাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। সেখানেই চাকরি হারানোর অভিযোগ তুলে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষকরা।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক হিসেবে তারা কাজ করে আসছেন। স্কুলগুলিতে এজেন্সির মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষকদের নিয়োগ করা হয়েছিল। সেই এজেন্সির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরই তাদের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। স্কুলের কম্পিউটার শিক্ষকদের বরখাস্তের চিঠি পাঠায় এজেন্সি। শিক্ষকদের অভিযোগ, কোনওরকম স্থায়ী সমাধান না করে রাতারাতি তাদের হাতে টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয়েছে।

সপ্তাহ শুরুতে সেই দাবিতেই বিক্ষোভকারীরা মিছিল করে বিকাশ ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিকাশ ভবনের কাছেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। মিছিল বিকাশ ভবন এগোতে না দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের শুরু হয় বচসা। মুহূর্তেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এরইমধ্যে কয়েকজন বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর তাতেই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় বিপাকে পড়েছেন বহু চুক্তিভিত্তিক শিক্ষক। বছরের পর বছর সরকারি স্কুলে কম্পিউটার শিক্ষা দিচ্ছেন তারা। কিন্তু শুধুমাত্র একটি সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে তারা আজ চাকরিহারা।

চাকরি হারা শিক্ষকদের দাবি, তাদের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। শুধু টার্মিনেশন লেটার দিয়ে তাদের সরিয়ে না দিয়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা দেখে পুনর্বহাল বা চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে।

36 Views 0 Likes 0 Comments

Related News

কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা
মহানগর

কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা

কলকাতা: শীত এলেই কলকাতা ও হাওড়ার বাতাসের মান নিয়ে উদ্বেগ বাড়ে। এবার সেই দূষণ নিয়ন্ত্রণে রাজ্যকে নির্দিষ্ট পরিকল্পনা ও সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সরকারি আধি...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট
SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী
মহানগর

SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী

কলকাতা: রবিবার রাত পর্যন্ত উত্তপ্ত ছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)। ছাত্র ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের পর সোমবার সকাল থেকেই কার্যত থমথমে পরিস্থিতি ক্যাম্পাসজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১৫ পিএম · 2 মিনিট
সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার
মহানগর

সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার

নয়াদিল্লি: তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত এবার আরও জোরালোভাবে পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর ১০ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ-বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে করা মামলার শুনানি আজ, ২৮ সেপ্...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১২ পিএম · 2 মিনিট
Dilip Ghosh: দিলীপের নিশানায় কুণাল থেকে মমতা, SRFTI থেকে ব্যাংক ধর্মঘট একাধিক ইস্যুতে একসঙ্গে আক্রমণ
মহানগর

Dilip Ghosh: দিলীপের নিশানায় কুণাল থেকে মমতা, SRFTI থেকে ব্যাংক ধর্মঘট একাধিক ইস্য...

নিউজ ডেস্ক: বিভিন্ন সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কুণাল ঘোষের উপর পরপর হামলার অভিযোগ থেকে শুরু করে SRFTI-কাণ্ড, বোলপুরে বিজেপি বুথ সভাপতির মৃত্যু, হরিদেবপুরে...

২৮ সেপ্টে ২০২৬, ০১:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.