JAZZBAAT 24 BANGLA
২৫ অক্টো ২০২৬, ০৪:৪৯ এএম
Breaking
Voice of Abhaya : সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে পথে নামছে ‘ভয়েস অফ অভয়া’ উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ, চালু এসবিএসটিসির বিশেষ বাস! Madan Mitra : একদিনেই দুই সুর, বিস্ফোরক মদন! Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা Gangsters: লাস ভেগাসে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়া, দেশে ফের... Viral News: জন্মেই ঘন কালো গোঁফ! ভাইরাল ইকুয়েডরের ‘গোঁফওয়ালা শিশু’র ভিডিও Jhilam Gupta: পিত্তথলিতে বড় পাথর, কমেছে ওজন! অস্ত্রোপচারের আগে অসুস্থতা নিয়ে মুখ খুললেন ঝ... Voice of Abhaya : সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে পথে নামছে ‘ভয়েস অফ অভয়া’ উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ, চালু এসবিএসটিসির বিশেষ বাস! Madan Mitra : একদিনেই দুই সুর, বিস্ফোরক মদন! Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা Gangsters: লাস ভেগাসে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়া, দেশে ফের... Viral News: জন্মেই ঘন কালো গোঁফ! ভাইরাল ইকুয়েডরের ‘গোঁফওয়ালা শিশু’র ভিডিও Jhilam Gupta: পিত্তথলিতে বড় পাথর, কমেছে ওজন! অস্ত্রোপচারের আগে অসুস্থতা নিয়ে মুখ খুললেন ঝ...

CJP-র সব মামলা বাতিল সুপ্রিম কোর্টে, পাল্টা বড় ঘোষণা ককরোচদের

CJP-র সব মামলা বাতিল সুপ্রিম কোর্টে, পাল্টা বড় ঘোষণা ককরোচদের

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে বড় স্বস্তি ককরোচদের। বিভিন্ন রাজ্যে আন্দোলন ও বিক্ষোভে অংশ নেওয়া মোট ২৮৭৩ জনের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করল সরকার। একইসঙ্গে রাজ্যে সমস্ত তদন্ত প্রক্রিয়া বন্ধ করারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরেই আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে নির্ধারিত প্রতিবাদ মিছিল আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিল ককরোচ জনতা পার্টি (CJP)।

সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণকে কার্যত স্বাগত জানিয়েছে কেন্দ্রও। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র প্রতিবাদ বা বিক্ষোভে অংশ নেওয়ার কারণে কাউকে অপরাধী হিসেবে দেখা যায় না। আন্দোলনকারীদের বিভিন্ন দাবির বিষয়েও ইতিবাচক অবস্থান নেওয়া হয়েছে। 

তাঁদের উত্থাপিত দাবিগুলি মেনে নেওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। তবে এফআইআর প্রত্যাহারের সিদ্ধান্ত সব ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সরকারি সম্পত্তি ভাঙচুর, হামলা কিংবা অন্য কোনও গুরুতর অপরাধের অভিযোগ যাঁদের বিরুদ্ধে রয়েছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা চলবে।

আন্দোলনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও আলোচনা শুরু হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আলোচনার ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হবে।’

এদিকে ২৮৭৩ জনের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহারের সিদ্ধান্তের পরই আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে বড় ঘোষণা করেছেন ককরোচ জনতা পার্টির (CJP) মুখ্য মুখপাত্র সৌরভ দাস। তিনি জানিয়েছেন, ‘আগামী ৫ সেপ্টেম্বর যে কর্মসূচি হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে।’

47 Views 0 Likes 0 Comments

Related News

Viral News: পা দিয়ে মাখা হচ্ছে পরোটা তৈরির ময়দা! ভাইরাল ভিডিওতে স্বাস্থ‍্যবিধি নিয়ে প্রশ্ন
দেশ

Viral News: পা দিয়ে মাখা হচ্ছে পরোটা তৈরির ময়দা! ভাইরাল ভিডিওতে স্বাস্থ‍্যবিধি নিয়...

নিউজ ডেস্ক: সকালের জলখাবার হোক বা বিকেলের টিফিন, পরোটা খেতে ভালবাসেন না এমন মানুষ কমই আছেন। তবে সেই পরোটা তৈরির পদ্ধতি দেখলে খাবারের মান নিয়ে উঠবে প্রশ্ন।  সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো ঘিরে তেমনই উদ্...

২৪ অক্টো ২০২৬, ০৫:৪২ পিএম · 2 মিনিট
Tukaram Mundhe: ২১ বছরে ২৫ বার বদলি! নিজের সন্তানদের IAS হতে বারণ করছেন এই আমলা
দেশ

Tukaram Mundhe: ২১ বছরে ২৫ বার বদলি! নিজের সন্তানদের IAS হতে বারণ করছেন এই আমলা

নিউজ ডেস্ক: দেশের লক্ষ লক্ষ তরুণের স্বপ্ন IAS অফিসার হওয়া। কেউ বছরের পর বছর UPSC পরীক্ষার প্রস্তুতি নেন, কেউ আবার ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেন প্রশাসনিক আধিকারিক হওয়ার। কিন্তু সেই IAS পদেই নিজের সন্তানদের দেখতে চান না মহার...

২৪ অক্টো ২০২৬, ০৫:৩৭ পিএম · 2 মিনিট
Jamia Millia Islamia: ছাত্র-নিরাপত্তারক্ষী সংঘর্ষে উত্তপ্ত জামিয়া, অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস!
দেশ

Jamia Millia Islamia: ছাত্র-নিরাপত্তারক্ষী সংঘর্ষে উত্তপ্ত জামিয়া, অনির্দিষ্টকালের...

নয়াদিল্লি: ছাত্র সংসদের নির্বাচন ফেরানোর দাবিতে আন্দোলন ঘিরে উত্তপ্ত দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের আবহে আপাতত অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিল বিশ্বব...

২৪ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 3 মিনিট
Viral News: বন্য ভালুকের সঙ্গে সাধুর অদ্ভুত বন্ধুত্ব! সোনু-মোনুকে বিস্কুট খাওয়াচ্ছেন, ভাইরাল ভিডিয়ো
দেশ

Viral News: বন্য ভালুকের সঙ্গে সাধুর অদ্ভুত বন্ধুত্ব! সোনু-মোনুকে বিস্কুট খাওয়াচ্ছ...

নিউজ ডেস্ক: দেখলে মনে হবে যেন বাড়ির পোষ‍্য। হিংস্র বন‍্য প্রাণীর সঙ্গে এক সাধুর বন্ধুত্ব দেখে তাজ্জব সকলে। দুই বন্য ভালুকের সঙ্গে সাধুর এমনই এক অবাক করা মুহূর্ত ধরা পড়েছে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয়। সেখানে দেখ...

২৪ অক্টো ২০২৬, ০৩:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.