JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০২:৩২ পিএম
Breaking
PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা! আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা! আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের!

ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি

ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

হাওড়া: হাওড়া স্টেশনে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল নগদ ৪৪ লক্ষ টাকা। বিপুল পরিমাণ এই টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি ওই যাত্রী। এরপর তাঁকে আটক করে আয়কর দফতরের হাতে তুলে দেয় রেল সুরক্ষা বাহিনী বা RPF।

জানা গিয়েছে, ধৃত যাত্রীর নাম রোহিত সিং। তিনি মধ্যপ্রদেশের বিদিশা থেকে ডাউন শিপ্রা এক্সপ্রেসে চেপে হাওড়ায় এসেছিলেন। ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছনোর পর প্ল্যাটফর্মে কর্তব্যরত RPF গোয়েন্দাদের তাঁর গতিবিধি সন্দেহজনক বলে মনে হয়। এরপর তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নগদ টাকা। গুনে দেখা যায়, মোট ৪৪ লক্ষ টাকা রয়েছে।

পুলিশ ও RPF সূত্রে খবর, এত টাকা বহনের বিষয়ে রোহিতের কাছে কোনও প্রয়োজনীয় নথি ছিল না। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, কলকাতায় সোনা কেনার জন্য ওই টাকা নিয়ে আসা হয়েছিল। তবে টাকার উৎস এবং এর বৈধতা সম্পর্কে প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় বিষয়টি আয়কর দফতরকে জানানো হয়। পরে আয়কর আধিকারিকরা হাওড়া স্টেশনে পৌঁছে নগদ টাকা নিজেদের হেফাজতে নেন এবং রোহিতকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।

তবে হাওড়া স্টেশনে বিপুল নগদ উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। গত কয়েকদিনে একই ধরনের একাধিক ঘটনা সামনে এসেছে। সেপ্টেম্বর মাসের শেষ দিকে মহারাষ্ট্রের বাসিন্দা সুজিত কালে নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছিল RPF। তাঁকেও হাওড়া স্টেশনে আটক করা হয়েছিল।

এর কয়েকদিন আগে বন্দে ভারত এক্সপ্রেস থেকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে নামার সময় আরও এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে নগদ ২১ লক্ষ টাকা এবং সোনা উদ্ধার হয়েছিল বলে জানা গিয়েছে। অর্থাৎ, মাত্র কয়েকদিনের ব্যবধানে হাওড়া স্টেশনে যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী উদ্ধারের একাধিক ঘটনা সামনে এসেছে। প্রতিটি ক্ষেত্রেই টাকার বৈধ উৎস, নথিপত্র এবং পরিবহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীদের মূল লক্ষ্য এখন উদ্ধার হওয়া টাকার উৎস এবং গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। একই সঙ্গে এই ঘটনাগুলির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হতে পারে। আয়কর দফতর ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলির পরবর্তী তদন্তেই পরিষ্কার হবে, উদ্ধার হওয়া বিপুল নগদের নেপথ্যে আসলে কী রয়েছে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
47 Views 0 Likes 0 Comments

Related News

PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা
রাজ্য

PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা

পুলিশ সূত্রে খবর, প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অভিযুক্ত মহিলার অবস্থান দিল্লিতে চিহ্নিত করা হয়। এরপর সেখানে গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দিল্লির আদালত থেকে ট্রানজিট রিমান্ড নেওয়া হয়।

০২ অক্টো ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক
রাজ্য

ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ভুয়ো চিকিৎসকের দৌরাত্ম্য ঠেকাতে এ বার নিয়োগের ক্ষেত্রেই কড়া নজরদারি শুরু করছে রাজ্য।

০২ অক্টো ২০২৬, ০১:১৮ পিএম · 3 মিনিট
রাতের অন্ধকারে ৩ মুখোশধারী! গ্যারেজে ঢুকে গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অভিযোগ অতনু দাসের
রাজ্য

রাতের অন্ধকারে ৩ মুখোশধারী! গ্যারেজে ঢুকে গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অভিযোগ অতনু দাসের

অতনু দাস আরও অভিযোগ করেছেন, হামলাকারীরা স্থানীয় বিজেপি কর্মীদের দ্বারা প্রভাবিত হতে পারে। যদিও এই অভিযোগের স্বপক্ষে এখনও কোনও নির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি এবং হামলাকারীদের পরিচয়ও নিশ্চিত নয়।

০২ অক্টো ২০২৬, ১১:৪৪ এএম · 1 মিনিট
SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা
রাজ্য

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে...

ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।

০১ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.