টিফিন বক্স শেয়ারের দিনগুলি আজও রয়েছে স্মৃতির পাতায়। বদলেছে সময় কিন্তু আসল বন্ধুত্বগুলো আজও একই রকম হয়েছে। আগস্ট মাসের প্রথম রবিবার মানেই মনে পড়ে ফ্রেন্ডশিপ ডের কথা। আর এই বিশেষ দিনে বন্ধুত্বের স্মৃতি কে আরো মিষ্টি করে তুলতে দারুন আয়োজন করেছে কলকাতার 7th heaven।
বন্ধুদের সাথে জমজমাট আড্ডা, ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধা কিংবা একে অপরকে উপহার দেওয়ার আনন্দ - আমাদের অনেকেরই ছোট বেলা এভাবে কেটেছে। নিজের প্রিয় বন্ধুকে কিছু না বলেই সবচেয়ে ভালো ব্যান্ডটা বেঁধে দেওয়া, আড়ালে বন্ধুর জন্য টিফিনের ভাগ রেখে দেওয়া, ক্লাস ওয়ার্ক-হোম ওয়ার্কের খাতা নির্দ্ধিধায় শেয়ার করা - সেই বন্ধুরা আস্তে আস্তে স্কুলের গণ্ডি পেরিয়ে যায়। আর সেভাবে পাশে বসা বা টিফিন শেয়ার হয় না। ধীরে ধীরে নিভে যায় যোগাযোগ। নতুন অনেক বন্ধুও হয়, কলেজে-অফিসে। নিজের ভালো-মন্দ আমরা তাদের সঙ্গেও ভাগ করে নিই কিন্তু সেটা বেশিরভাগই ম্যাসেজে।
আজ বন্ধুত্ব দিবসে সেই প্রিয় মানুষদের মনে করিয়ে দেওয়ার দিন যে আমাদের জীবনে তাদের গুরুত্ব ঠিক কতটা। অনেকেই বন্ধুকে সারপ্রাইজ দিতে হাতে তৈরি ১০০% এগলেস কেক সহ সুস্বাদু সব ডেজার্ট আইটেম কিনতে ভিড় জমাচ্ছেন দোকানে।
‘Tira-miss-you, Bestie!’—ক্লাসিক ইতালীয় তিরামিসুর অনুপ্রেরণায় তৈরি ডেজার্টটি ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে বিশেষ আকর্ষণ। যা নজর কেড়েছে কমবেশি সকলেরই।পাশাপাশি চিজকেক প্রেমীদের জন্য রয়েছে ‘Cheesy Pal, Cheesecake’। ছোট পরিসরের উদযাপনের জন্য কাস্টমাইজড ‘Best-O-Bento Cake’ এবং রঙিন গ্লেজে সাজানো নরম তুলতুলে ‘Donut Let Go!’-ও থাকছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।
ফ্রেন্ডশিপ ব্যান্ডের যুগ পেরিয়েছে। অনেকেই বেছে নিচ্ছে জেন-জি স্টাইলের ছোট, ট্রেন্ডি কিছু ম্যাসেজ। তবে প্রিয় বন্ধুর জন্য চমক পরিকল্পনা হোক কিংবা বন্ধুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত উদযাপন - এমন সুস্বাদু উপহার বন্ধুর জন্য আর কিবা হতে পারে!