JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৫:২১ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

স্বাধীনতা দিবসে স্কুলে ধর্মীয় স্লোগান, বিক্ষোভে মিছিল বিজেপির

স্বাধীনতা দিবসে স্কুলে ধর্মীয় স্লোগান, বিক্ষোভে মিছিল বিজেপির

বাগদা,অঙ্কন দাস: স্কুল মানে বিদ্যার্থীদের সবকিছু।তাদের কাছে জ্ঞানের আলো। 'মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বোয়ারা-মঠ' সবকিছু।আর স্বাধীনতা দিবস পালন করে তারা;যারা বিদ্যার্থী। যারা আগামীর ভবিষ্যত, তাদের কাছে পুণ্যকর্ম। কিন্তু, সেই অনুষ্ঠানেই উঠল ধর্মীয় স্লোগান!স্লোগান তুলল 'সংখ্যালঘু' ছাত্রীরা! সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে উঠেছে বিতর্ক। লাগাতার প্রশ্নের মুখে ওই ছাত্রীরা দাবি করেছে, 'তারা নাকি লাড্ডু খেতে গিয়েছিল।' অর্থাৎ দেশের এমন একটা বিশেষ দিন তাদের কাছে কোনো অর্থই রাখে না। এই গর্বের দিনটির কোনও গুরুত্বই নেই তাদের কাছে। দিনটি তারা কেবল উদযাপন করে লাড্ডু খাওয়ার জন্য!

শনিবার ছিল ৮০ তম স্বাধীনতা দিবস। স্বাভাবিকভাবেই দেশের সবজায়গাতেই এই দিনটি উদযাপন করা হয়েছে। স্বাভাবিকভাবেই 'বাজিতপুর উচ্চ বিদ্যালয়'র স্বাধীনতা দিবস উপলক্ষে মিছিলের পাশাপাশি একাধিক অনুষ্ঠানের আয়োজন ছিল। সেখানেই 'সংখ্যালঘু' সম্প্রদায়ের কয়েকজন ছাত্রী ধর্মীয় স্লোগান তোলে। নিমেষে ভাইরাল হয়ে যায় এই ভিডিয়ো।সোশাল মিডিয়ায় ওঠে তুমুল আলোড়ন। নেটাগরিকদের কাছে এটাই হয়ে ওঠে 'হট টপিক।' স্বাভাবিকভাবেই এই ভিডিওকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাগদা। কেন এই আচরণ তা নিয়ে প্রশ্ন করতেই নির্লিপ্ত কণ্ঠে ওই 'সংখ্যালঘু' ছাত্রীরা দাবি করে তারা লাড্ডু খেতে গিয়েছিল। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বাগদা ৩ নম্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। সোমবার বাজিতপুর বাজারে তারা বিক্ষোভ মিছিল দেখায়। স্কুল গেটের সামনে বিজেপি নেতৃত্ব অবস্থান বিক্ষোভ করে। এছাড়াও ওই ছাত্রীদের বিরুদ্ধে তারা কড়া ব্যবস্থা গ্রহণের দাবিতে স্কুলের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপিও জমা দেয়।

এ ঘটনায়  বিজেপির বাগদা ৩ নম্বর মণ্ডলের সভাপতি নিতাই বিশ্বাস বলেন, 'স্বাধীনতা দিবসের দিন বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শোভাযাত্রায় যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়, আমরা প্রধান শিক্ষকের কাছে দাবি করেছি যে কোনরকম ধর্মীয় পোশাক পরে স্কুলে আসা যাবে না। যারা স্বাধীনতা দিবসের দিন ধর্মীয় স্লোগান দিয়েছে তাদের চিহ্নিতকরণ করে ব্যবস্থা নিতে হবে।' এঘটনায় তীব্র নিন্দা করে বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস বলেন, ‘প্রায় ৭ লক্ষ বিপ্লবীর জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, দেশের ৮০ তম স্বাধীনতা দিবসের দিন বাজিতপুরের এক সম্প্রদায়ের ছাত্রীরা যে ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত ঘৃণ্য। এদের সকলকে স্কুল থেকে টিসি দিতে হবে। যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট করা হয়েছে তার মালিককেও ক্ষমা চাইতে হবে।’

এখন এটাই দেখার স্কুল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়!

46 Views 0 Likes 0 Comments

Related News

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা
রাজ্য

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে...

ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।

০১ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত...

বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।

০১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
রাজ্য

Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেজিনগরে রাজনৈতিক প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈর...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
রাজ্য

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

০১ অক্টো ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.