JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০৬:১১ পিএম
Breaking
Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার ‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার ‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির

'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী

'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: হাতে মাত্র কয়েক দিন। তারপরেই  নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচন। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই পরিস্থিতিতে ভোটের ময়দানে নিজেদের জমি শক্ত করতে জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। সেই প্রচারেই দলীয় প্রার্থী শাখারভ সরকারের সমর্থনে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। রেজিনগরের মানুষ বিজেপির পাশেই থাকবেন বলে আশাপ্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্যকে সামনে রেখে নির্বাচনী প্রচারে নতুন করে গতি আনতে চাইছে গেরুয়া শিবির।

রেজিনগর কেন্দ্রে উপনির্বাচন ঘিরে একাধিক রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। ভোটারদের মন জয় করতে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।

দিনকয়েক আগে নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। রেজিনগরে প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, প্রচার চলাকালীন শিশুদের উদ্দেশে গাড়ি থেকে লজেন্স ছোড়া হচ্ছিল। সেই লজেন্স কুড়োতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে গুরুতর আঘাত পায় জাসমিনা।

বৃহস্পতিবার মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সভায় যোগ দেওয়ার আগে তিনি রেজিনগরে জাসমিনার বাড়িতে পৌঁছন এবং বাবা-মা-সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরিবারের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি তাঁদের প্রতি সমবেদনা জানান তিনি।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে লড়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে দুই কেন্দ্রে জয়ী হওয়ার পর নন্দীগ্রাম ছেড়ে দেন। ফলে  ওই কেন্দ্র বিধায়কশূন্য হয়ে পড়ে। তাই উপনির্বাচনের মাধ্যমে নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন নন্দীগ্রামবাসী। তবে ওই কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে রয়েছে জল্পনা। অন্যদিকে, নওদা ও রেজিনগর থেকে জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। তিনি রেজিনগর আসনটিট ছেড়ে দেন। সেইমতো আগামী ৬ অক্টোবর এই কেন্দ্রেও উপনির্বাচন হবে।  ৯ অক্টোবর ফল ঘোষণা। ফলে ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারকে ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে বাড়ছে তৎপরতা। রেজিনগরের ভোটাররা শেষ পর্যন্ত কোন পক্ষের উপর আস্থা রাখেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
13 Views 0 Likes 0 Comments

Related News

Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
রাজ্য

Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেজিনগরে রাজনৈতিক প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈর...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
রাজ্য

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

০১ অক্টো ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট
Cooch Behar: ভোর ৪টেয় ED-এর হানা! সুপারি পাচারের অভিযোগে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, একসঙ্গে একাধিক ঠিকানায় অভিযান
রাজ্য

Cooch Behar: ভোর ৪টেয় ED-এর হানা! সুপারি পাচারের অভিযোগে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি...

কোচবিহার: ভোররাত থেকেই কোচবিহারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে। আন্তর্জাতিক সুপারি পাচারের অভিযোগের তদন্তে বৃহস্পতিবার ভোরে কোচবিহারের ভানুকুমারী-২ গ্রাম পঞ্চায়েতের জোড়াই মোড় এলাকায় স্থানীয় ব্য...

০১ অক্টো ২০২৬, ০৩:৩২ পিএম · 2 মিনিট
Anubrata Mondal: কেষ্টের সামনেই তাণ্ডব, রাতেই ছাড়া ৩ যুবক! থানায় অভিযোগ না করায় উঠছে নতুন প্রশ্ন
রাজ্য

Anubrata Mondal: কেষ্টের সামনেই তাণ্ডব, রাতেই ছাড়া ৩ যুবক! থানায় অভিযোগ না করায় উ...

নিউজ ডেস্ক: বীরভূমের সিউড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলকে ঘিরে হামলা ও ভাঙচুরের ঘটনার পর নতুন করে চর্চায় পুলিশের ভূমিকা। বুধবার দলীয় কার্যালয়ে অনুব্রত উপস্থিত থাকাকালীন তিন যুবক লাঠি ও গাছের ডাল নিয়ে ঢুকে পড়...

০১ অক্টো ২০২৬, ০১:১৬ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.