JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৫:২০ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার ব্যাঁটরা থানার এসআই

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার ব্যাঁটরা থানার এসআই

হাওড়া, কেয়া মণ্ডল: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার। গ্রেফতার হাওড়ার ব্যাঁটরা থানার সাব-ইনস্পেক্টর সুব্রত সরকার। অভিযোগ, ১৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে যান তিনি।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পুলিশ মহলে। 

জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে অ্যান্টি-করাপশন ব্যুরো (এসিবি)। ইতিমধ্যে, অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এসিপি।

সূত্রের খবর, গত ১ অগাস্ট 

স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচারের অভিযোগ নিয়ে ব্যাঁটরা থানায় অভিযোগ জানিয়েছিলেন এক মহিলা৷ সেই মামলায় সুবিধা করে দেওয়ার নামে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ ওঠে ব্যাঁটরা থানার SI সুব্রত সরকারের বিরুদ্ধে।

অভিযোগকারীর কাছ থেকে ঘুষ চাওয়ার বিষয়টি এসিবিকে জানানো হয়। এরপর অভিযোগের সত্যতা যাচাই করে ফাঁদ পাতার পরিকল্পনা করেন তদন্তকারীরা। তারপর অভিযোগকারীকে থানায় ডেকে ওই এসআই তাঁর কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ঘুষ চান। পরিকল্পনা অনুযায়ী অভিযোগকারীকে নির্দিষ্ট টাকা নিয়ে SI-এর কাছে যেতে বলা হয়।

সোমবার সেই মতো ১৫ হাজার টাকা নিয়ে থানার SI-এর কাছে পৌঁছন অভিযোগকারী। টাকা দেওয়ার সময় আশপাশে ওত পেতে ছিলেন ACB আধিকারিকরা। অভিযোগ, ঘুষের টাকা হাতে তুলে নিতেই সুব্রত সরকারকে হাতেনাতে ধরে ফেলা হয়। এরপর নিয়ম মেনে তাঁর হাত ধোয়া জলের নমুনা-সহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয় বলে ACB সূত্রে খবর।

এই ধরনের ট্র্যাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ফেনলফথ্যালিন টেস্ট। ঘুষের টাকা লেনদেনের সময় অভিযুক্তের হাতে রাসায়নিকের উপস্থিতি শনাক্ত করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। টাকা স্পর্শ করার পর নির্দিষ্ট রাসায়নিক দ্রবণে হাত ধুলে রঙের পরিবর্তনের মাধ্যমে প্রাথমিকভাবে সেই সংস্পর্শের প্রমাণ পাওয়া যায়। CBI-সহ বিভিন্ন দুর্নীতি দমনকারী সংস্থা দীর্ঘদিন ধরে এই পদ্ধতি ব্যবহার করে আসছে।

এই ঘুষ নেওয়ার পিছনে অন্য কোনও ব্যক্তি বা পুলিশকর্মীর ভূমিকা রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে অ্যান্টি-করাপশন ব্যুরো।

21 Views 0 Likes 0 Comments

Related News

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা
রাজ্য

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে...

ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।

০১ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত...

বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।

০১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
রাজ্য

Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেজিনগরে রাজনৈতিক প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈর...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
রাজ্য

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

০১ অক্টো ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.