JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০১:০৭ এএম
Breaking
জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী...

ফুটপাতবাসীর উচ্ছেদ ঘিরে বিতর্ক, অগ্নিমিত্রা পালকে ঘিরে বিতর্কে কবিতায় সরব শ্রীজাত

ফুটপাতবাসীর উচ্ছেদ ঘিরে বিতর্ক, অগ্নিমিত্রা পালকে ঘিরে বিতর্কে কবিতায় সরব শ্রীজাত

কলকাতা, পিউ নন্দী: কলকাতার পার্ক স্ট্রিটে পথবাসী উচ্ছেদ অভিযান চলাকালীন এক প্রবীণ নারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ্য জুড়ে। ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করার সময়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের মেজাজ হারানো এবং গৃহস্থালির জিনিসপত্র ফেলে দেওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠে। সেই প্রেক্ষিতেই সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে 'দুধের দাম' শীর্ষক একটি নতুন কবিতা প্রকাশ করলেন জনপ্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকে প্রকাশিত শ্রীজাতর কবিতার পংক্তিতে উঠে এসেছে ফুটপাতবাসীর চরম দারিদ্র্য এবং অস্তিত্বের লড়াইয়ের চিত্র। তিনি লিখেছেন-
"চারটে কাপড়, তিনটে থালা। সংসারও নয়। সরঞ্জাম। দোষের মধ্যে পেটের জ্বালা। রোজ জোটে না দুধের দাম..."

কবিতার শেষভাগে রাষ্ট্রের ভূমিকা ও সামাজিক ন্যায়বিচারের দিকে ইঙ্গিত করে কবি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন লিখেছেন-
"ফুটপাথে মানচিত্র আঁকি ভারত আমার মায়ের নাম। এখন অনেক হিসেব বাকি... কে মেটাবে দুধের দাম?"

শনিবার পার্ক স্ট্রিট এলাকায় জবরদখল বিরোধী অভিযানে নামেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে ফুটপাতে এক প্রবীণ নারীকে স্টোভে দুধ ফোটাতে এবং পাশে এক শিশুকে খেলা করতে দেখে ক্ষুব্ধ হন তিনি। পথচারীদের চলাচলের অধিকার নিশ্চিত করার যুক্তি তুলে মন্ত্রী প্রশ্ন তোলেন, কীভাবে ফুটপাতে সংসার পাতা সম্ভব? সেই সময়েই ওই নারীর দৈনন্দিন জিনিসপত্র ফেলে দেওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় তীব্র সমালোচনা।

অতীতে নিজের লেখার জন্য আইনি টানাপোড়েন ও আদালতের মুখোমুখি হলেও, সমসাময়িক সামাজিক প্রেক্ষাপটে শ্রীজাতর এই প্রতিক্রিয়া নতুন করে চিন্তাশীল ও সাধারণ নাগরিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

55 Views 0 Likes 0 Comments

Related News

Indranil Sen: হাইকোর্টে ইন্দ্রনীল সেনকে ঘিরে বিচারপতির কড়া প্রশ্ন, পরের শুনানি শুক্রবার
মহানগর

Indranil Sen: হাইকোর্টে ইন্দ্রনীল সেনকে ঘিরে বিচারপতির কড়া প্রশ্ন, পরের শুনানি শু...

কলকাতা: ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর টিকিট বা পাস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে আইনি জটিলতা আরও বাড়ল প্রাক্তন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনের। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তিনি। ব...

০৭ অক্টো ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
কাঁদতে থাকা শিশু এবং অভুক্ত অসহায় বাবার পাশে দাঁড়ালেন সহৃদয় এক নাগরিক
মহানগর

কাঁদতে থাকা শিশু এবং অভুক্ত অসহায় বাবার পাশে দাঁড়ালেন সহৃদয় এক নাগরিক

অভুক্ত বাবার পাশে কাঁদতে থাকা শিশুকে দেখে এগিয়ে এলেন এক সহৃদয় নাগরিক, পাশে দাঁড়াল RPF-ও। খাবার ও কম্বল দিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ ফের মনে করিয়ে দিল—“মানুষ মানুষের জন্য।”

০৭ অক্টো ২০২৬, ০৩:৩০ পিএম · 2 মিনিট
West Bengal Medical Council: অরণ্যের পর রাকেশ, অভিযোগের পাহাড়ে থমকে কাউন্সিলের কাজ
মহানগর

West Bengal Medical Council: অরণ্যের পর রাকেশ, অভিযোগের পাহাড়ে থমকে কাউন্সিলের কা...

কলকাতা: চিকিৎসা সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সুবিচারের আশায় রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দ্বারস্থ হচ্ছেন একের পর এক মানুষ। কিন্তু অভিযোগ জানিয়ে দীর্ঘ অপেক্ষার পরও সমাধান না মেলায় প্রশ্ন উঠছে, রাজ্য মেডিক্যাল কাউন...

০৭ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
SSKM Hospital: পিজিতে ৮০ লক্ষের গামা ক্যামেরা, চালানোর লোক নেই! ১৮ বছর ধরে পড়ে থেকে ‘স্ক্র্যাপ’ যন্ত্র
মহানগর

SSKM Hospital: পিজিতে ৮০ লক্ষের গামা ক্যামেরা, চালানোর লোক নেই! ১৮ বছর ধরে পড়ে থে...

কলকাতা: যন্ত্র আছে। দামও কম নয়—প্রায় ৮০ লক্ষ টাকা। এমন যন্ত্র, যা শরীরের কোনও অঙ্গ শুধু দেখতে নয়, সেই অঙ্গ কতটা কাজ করছে, তারও হদিস দিতে পারে। কিন্তু সেই যন্ত্র চালানোর মতো প্রশিক্ষিত কর্মী নেই। এক বছর-দু’বছর নয়, টানা ১৮...

০৭ অক্টো ২০২৬, ১২:৩০ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.