JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০২:৪৭ এএম
Breaking
Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক

জলমগ্ন দিল্লির রাস্তা,ডুবল সদরবাজারের দোকানপাট

জলমগ্ন দিল্লির রাস্তা,ডুবল সদরবাজারের দোকানপাট

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: সোমবার সকাল থেকেই অঝোরে বৃষ্টি!  'দিল্লি-এনসিআর'র বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়। এর ফলে তীব্র গরম ও আর্দ্রতা থেকে কিছুটা স্বস্তি মিললেও যান চলাচলের ক্ষেত্রে অসুবিধা। বহু রাস্তা জলমগ্ন। সদর বাজারের সামনে কোমর-সমান জল জমে থাকতে দেখা গেছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির জলে দোকানপাট ডুবে গেছে এবং বেশিরভাগ দোকানের শাটার বন্ধ রয়েছে। 'সদরবাজার' ভারতের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার। এছাড়াও,সঙ্গম বিহারের 'শনিবাজার রোড'ও মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতেই ব্যাপক জল জমে একদম খারাপ পরিস্থিতির মুখে পড়ে । এক্স হ্যান্ডেলে একটি কয়েক সেকেন্ডের মর্মস্পর্শী ভিডিয়ো প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কিছু স্কুল পড়ুয়া প্রায় কোমর সমান জল ঠেলে রাস্তা পার হচ্ছে!

অন্যদিকে, বিমান সংস্থাগুলো 'এক্স' (X)-এ জানিয়েছে, 'খারাপ আবহাওয়ার কারণে আজ দিল্লিগামী ও দিল্লি থেকে ছেড়ে যাওয়া বিমান পরিষেবায় প্রভাব পড়তে পারে। যাত্রীদের নির্বিঘ্নে ভ্রমণের সুবিধার্থে বিমানবন্দরে রওনা হওয়ার আগে বিমানের সর্বশেষ অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।' প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে দিল্লি বিমানবন্দর থেকে মোট ১৪টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেট-সহ প্রধান বিমান সংস্থাগুলো সোমবার ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকা জারি করে যাত্রীদের সম্ভাব্য বিলম্ব ও বিঘ্ন সম্পর্কে সতর্ক করেছে।  ইন্ডিগো তাদের পোস্টে জানিয়েছে, ‘দিল্লির ওপর খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচলের সময়সূচিতে প্রভাব পড়েছে। আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং আপনাদের গন্তব্যে নিরাপদে ও নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।’

সোমবারের বৃষ্টিতে এই মাসে দিল্লির মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়ালো ২৪৬.৩ মিলিমিটার। আগস্ট মাসের জন্য আইএমডি (IMD)-র দীর্ঘমেয়াদী গড় (LPA) বৃষ্টিপাতের পরিমাণ ২৩৩.১ মিলিমিটারের চেয়ে প্রায় ১৩ মিলিমিটার বেশি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৫ সালে দিল্লিতে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। ১লা থেকে ৩১শে আগস্টের মধ্যে মোট ৪০০.৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। মাত্র ১১ দিনের বৃষ্টিতেই ১৫ আগস্ট নাগাদ শহরটি তার আগস্ট মাসের দীর্ঘমেয়াদী গড়  বৃষ্টিপাতের মাত্রাকে ছাড়িয়ে গিয়েছিল।

19 Views 0 Likes 0 Comments

Related News

Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া
দেশ

Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়...

ঘটনাটি উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের একটি রেস্তোরাঁর। জানা গিয়েছে, কেরল থেকে পাহাড়ে বেড়াতে এসেছিলেন একটি পরিবার। যাত্রাপথের ক্লান্তি দূর করতে এবং চা-খাবারের জন্য তাঁরা একটি স্থানীয় রেস্তোরাঁয় প্রবেশ করেন। কিন্তু তাঁদের পিছু পিছু চুপিসারে রেস্তোরাঁর ভিতর ঢুকে পড়ে একটি বাঁদর। অচেনা বুনো প্রাণীকে এত কাছে দেখে প্রথমে উপস্থিত লোকজন একটু হকচকিয়ে গেলেও, বাঁদরটি কারও দিকে তেড়ে যায়নি। বরং শান্তভাবে সে এগিয়ে যায় চেয়ারে বসে থাকা পরিবারের এক প্রৌঢ়া মহিলার দিকে।

০৮ অক্টো ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট
Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরুতে বিস্ফোরক ধ্রুব রাঠি
দেশ

Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরু...

নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা SIR নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন ছুড়ে দিলেন ইউটিউবার ধ্রুব রাঠি। বৃহস...

০৮ অক্টো ২০২৬, ০৬:৫৫ পিএম · 2 মিনিট
DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়াল সিজেপি
দেশ

DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নি...

ধ্রুব রাঠী বলেন, “আমি এখানে ক্ষমতা পরিবর্তনের জন্য আসিনি।” এরপরই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ প্রকাশ করে বলেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের তরফে “জিরো ট্রান্সপারেন্সি, জিরো অ্যাকাউন্টেবিলিটি”— অর্থাৎ কোনও স্বচ্ছতা বা জবাবদিহি নেই। ভোটার তালিকায় নাম বাদ দেওয়া ও সংযোজন নিয়েও প্রশ্ন তোলেন রাঠী।

০৮ অক্টো ২০২৬, ০৬:৩৯ পিএম · 2 মিনিট
Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর
দেশ

Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকার এবং বিরোধী INDIA ব্লকের সংঘাত আরও তীব্র হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে রাস্তায় নেমেছে বিরোধীরা। দিল্লিতে...

০৮ অক্টো ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.