JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৪:১৭ পিএম
Breaking
Indonesia: দেবদেবীর বেশে প্রেক্ষাগৃহে হাজির... ‘রামায়ণ’ দেখতে ইন্দোনেশিয়ায় দর্শকদের উন্মাদ... Karan Johar: বলিউডের ‘কভি খুশি কভি গম’-এ মুগ্ধ ব্রিটিশ যুবরাজ! ধর্ম প্রোডাকশন্সে প্রিন্স উ... Visakhapatnam: হোমওয়ার্ক না করায় ৬ বছরের শিশুকে মার শিক্ষিকার... সিসিটিভি ফুটেজে শিউরে উঠল... BSF Jawan: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আটক ভারতীয় জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ের পর দেশে প্রত্যাবর্ত... Earthquake :চামোলিতে পরপর কম্পন, মায়ানমার থেকে পাকিস্তানেও ভূমিকম্প ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা, মৃত অন্তত ১৭ কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি, ফের যুদ্ধের দামামা উপসাগরে! Jensen Huang: অবশেষে নীরবতা ভাঙলেন এনভিডিয়ার কর্তা জেনসেন হুয়াং Indonesia: দেবদেবীর বেশে প্রেক্ষাগৃহে হাজির... ‘রামায়ণ’ দেখতে ইন্দোনেশিয়ায় দর্শকদের উন্মাদ... Karan Johar: বলিউডের ‘কভি খুশি কভি গম’-এ মুগ্ধ ব্রিটিশ যুবরাজ! ধর্ম প্রোডাকশন্সে প্রিন্স উ... Visakhapatnam: হোমওয়ার্ক না করায় ৬ বছরের শিশুকে মার শিক্ষিকার... সিসিটিভি ফুটেজে শিউরে উঠল... BSF Jawan: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আটক ভারতীয় জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ের পর দেশে প্রত্যাবর্ত... Earthquake :চামোলিতে পরপর কম্পন, মায়ানমার থেকে পাকিস্তানেও ভূমিকম্প ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা, মৃত অন্তত ১৭ কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি, ফের যুদ্ধের দামামা উপসাগরে! Jensen Huang: অবশেষে নীরবতা ভাঙলেন এনভিডিয়ার কর্তা জেনসেন হুয়াং

BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে

BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে
বিধায়ক বায়রন বিশ্বাস ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে অগ্নিকাণ্ড। বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিদগ্ধ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে জানা যাচ্ছে না। জানা গিয়েছে বায়রন বিশ্বাসের বাড়িতে বিড়ি কারখানা রয়েছে। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ‌ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন হঠাৎই বিধায়কের ধুলিয়ানের বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দোতলার একাধিক ঘরে। আগুনের শিখা ও ধোঁয়ায় গোটা চত্বর ঢেকে যায়। সেই সময় বায়রনবাবু বাড়ির ভেতরেই ছিলেন এবং অগ্নিদগ্ধ হন। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা চালান এবং সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে।

আহত বিধায়ককে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে  কিন্তু শরীরের অনেকটা অংশ পুড়ে যাওয়ায় এবং অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। 

 

ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির সংলগ্ন এলাকাতেই রয়েছে একটি বিড়ি কারখানা। সেখান থেকেই কোনওভাবে আগুনের স্ফুলিঙ্গ বাড়ির ভেতরে ছড়ায়, নাকি বাড়ির অভ্যন্তরীণ কোনও ত্রুটি বা শর্ট সার্কিট থেকে এই বিপর্যয় ঘটল না কি তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি দ্রুত পুরো ঘটনার খোঁজ নিচ্ছেন এবং বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করেন।

অন্যদিকে, গভীর উদ্বেগ প্রকাশ করে বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, বায়রন অত্যন্ত স্নেহের ও ভালো মনের ছেলে। এই মর্মান্তিক খবরে তিনি ভীষণভাবে মর্মাহত ও চিন্তিত। তিনি জানান, দ্রুত তিনি বিধায়ককে দেখতে যাবেন এবং ঈশ্বরের কাছে তাঁর পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

189 Views 0 Likes 0 Comments

Related News

Baruipur: বেতন থেকে রাস্তার কাজ, সবেতেই টান! মেয়াদ শেষের তিন মাস আগেই পদত্যাগের পথে চেয়ারম্যান-কাউন্সিলররা
রাজ্য

Baruipur: বেতন থেকে রাস্তার কাজ, সবেতেই টান! মেয়াদ শেষের তিন মাস আগেই পদত্যাগের পথ...

বারুইপুর: আর্থিক সংকটের জেরে কার্যত অচল হওয়ার মুখে বারুইপুর পুরসভার প্রশাসনিক কাজকর্ম! কর্মীদের মাসিক বেতন দেওয়া থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন, এমনকী দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব সামলানোও কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ...

১৮ নভে ২০২৬, ১১:৩৫ এএম · 2 মিনিট
Howrah Crime : মদের আসরে সামান্য বচসা, শেষমেশ চলল গুলি, জখম যুবক
রাজ্য

Howrah Crime : মদের আসরে সামান্য বচসা, শেষমেশ চলল গুলি, জখম যুবক

সোমবার রাতে গোলাবাড়ি থানার অন্তর্গত শৈলেন্দ্র বসু রোডের একটি আবাসনে বন্ধুদের মদের আসর থেকে শুরু হওয়া সামান্য বচসা রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

১৭ নভে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
পর্যটকদের জন্য সুখবর, এবার অনলাইনেই মিলবে বেঙ্গল সাফারির টিকিট
রাজ্য

পর্যটকদের জন্য সুখবর, এবার অনলাইনেই মিলবে বেঙ্গল সাফারির টিকিট

নিউজ ডেস্ক: পর্যটকদের জন্য সুখবর! এবার অনলাইনে মিলবে বেঙ্গল সাফারির টিকিট। পর্যটকদের জন্য আরও সহজ হচ্ছে বেঙ্গল সাফারি পার্কে ঘোরার পরিকল্পনা। এবার থেকে অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা চালু করতে উদ্যোগী হল রাজ্য সরকার। শুধু...

১৭ নভে ২০২৬, ০৭:৩৩ পিএম · 1 মিনিট
Toto Driver Murder : বন্ধুর সঙ্গে শেষবার মদ্যপান, তারপরই রহস্যমৃত্যু!
রাজ্য

Toto Driver Murder : বন্ধুর সঙ্গে শেষবার মদ্যপান, তারপরই রহস্যমৃত্যু!

ড্রেনের মধ্যে থেকে বেরিয়ে রয়েছে দুটি পা, কাছে যেতেই এমন দৃশ্য নজরে আসে, যা দেখে শিউরে ওঠার মত। উদ্ধার হয় এক যুবকের নিথর দেহ।

১৭ নভে ২০২৬, ০৬:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.