নিউজ ডেস্ক: ভিন্দালু- আদতে এটি একটি ফরাসি পদ। খাবারটির উৎপত্তি পঞ্চদশ থেকে ষোড়শ শতাব্দীতে। সেই সময় পর্তুগিজ অভিযাত্রীরা কার্নে দে ভিনহা দ'আলহোস বা মদ/ভিনেগার ও রসুনে ম্যারিনেট করা মাংস'র রেসিপি নিয়ে ভারতে পদার্পণ করেন। বিশেষত শুকরের মাংসের পদ। ভারতে এটি প্রথম ব্যবহার করা হয়েছিল গোয়ায়। ফরাসিরা দেখলেন ইউরোপীয় ওয়াইন ভারতে দুষ্প্রাপ্য।
তাই স্থানীয় রাঁধুনিরা এর অভাব মিটিয়ে নিয়েছিলেন তাল বা নারকেল থেকে তৈরি ভিনেগার ব্যবহার করে। স্থানীয় গোয়ান শেফরা স্থানীয় মশলা, তেঁতুল এবং পর্তুগিজদের আমেরিকা থেকে নিয়ে আসা তীব্র লাল মরিচ যোগ করে রেসিপিটিতে পরিবর্তন এনেছেন। এই রান্নাটি ব্যবহৃত হতো শুকরের মাংস। কিন্তু ভারতে এসে এর ভারতীয়করণ হয়ে যাওয়ার পর শুধুমাত্র শুকরেই আটকে রইল না। ব্যবহৃত হতে লাগলো ভেড়া পাঁঠা অথবা মুরগি। ব্রিটিশ শাসনের সময় পদটি ব্যাপক খ্যাতি লাভ করে। পরবর্তী সময় এটির স্বাদে পরিবর্তন হয়। সেটাই আজকের বিশ্বব্যাপী পরিচিত এক পদ।
উপকরণ কী লাগবে?
মটন(ভেড়া/পাঁঠা ):১ কেজি
শুকনো লঙ্কা/কাশ্মীরি লঙ্কা: ৬-৭টি
ভিন্ডালু পেস্টের মশলা:
(জিরে,ধনে,গোলমরিচ,লবঙ্গ,দারুচিনি,এলাচ,সর্ষে)
আদা রসুন বাটা
ভিনেগার: ৩-৪ চামচ (ম্যাল্ট বা সাইডার ভিনেগার)
পেঁয়াজ কুচানো: ৪টি
হলুদ গুঁড়ো
নুন
রান্নার তেল
সামান্য জল
কী ভাবে রাঁধবেন?
ক। মশলা তৈরি:
১)প্রথমে শুকনো লঙ্কা, অন্যান্য গোটা গরম মশলা এবং জিরে,ধনে সামান্য রোস্ট করুন। রোস্ট করা মশলা গুঁড়িয়ে নিন।
২) ভিনেগার, আদা ও রসুন বেটে নিন। এরপর ওই গুঁড়ো মশলা মিশিয়ে ভিন্ডালু পেস্ট বানিয়ে নিন।
খ। ম্যারিনেশন:
জল ঝরানো মটনের টুকরোগুলিতে পরিমাণমতো নুন, হলুদ এবং তৈরি করা ভিন্ডালু পেস্ট ভালো করে মাখিয়ে অন্তত ২ থেকে ৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
গ। রান্না:
১) কড়াইতে বা কুকারে তেল গরম করে কুচানো পেঁয়াজ সোনালী করে ভেজে নিন।
২) ম্যারিনেট করা মটন ৫/৬ মিনিট ভালো কষুন। লক্ষ্য রাখবেন, মাংসের রং যাতে বদলায়।
৩) বার পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে মাংস সেদ্ধ হতে দিতে হবে।
মটন সম্পূর্ণ নরম ও সেদ্ধ হয়ে গেলে তেল ভেসে উঠবে।এইসময় সেটি নামিয়ে নিন। গরম গরম পাউরুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।




