শান্তিনিকেতনের ভাইরাল গানওয়ালা এবার বিখ্যাত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গে একই মঞ্চে গান গাইবেন। সিকিউরিটি গার্ডের পোশাকে শোভনের রবি ঠাকুরের গান গাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভিডিওই তাকে স্বপ্নপূরণের দিকে এগিয়ে দিয়েছে।
বয়স তখন মাত্র আড়াই বছর। মা পুতুল চক্রবর্তীর কাছেই রবীন্দ্র সংগীতে হাতেখড়ি তার। শান্তিনিকেতনের সংগীত ভবনে চলে তার সংগীত শিক্ষা। পড়াশোনার পাশাপাশি রবীন্দ্রসংগীত চর্চা ছিল তার নিত্যদিনের সঙ্গী। কিন্তু সংসারের অভাবে পেটে ভাত জোগাড়ের তাগিদে সংগীত ভবন ছেড়ে তাকে ফিরতে হয় কলকাতা।
সংসার চালাতে সিকিউরিটি গার্ডের কাজ করলেও গান ছাড়তে পারেন নি তিনি। বর্তমানে ভাইরাল সিকিউরিটি গার্ডের পোশাকে তার গানের ভিডিও। শোনা গিয়েছে, এই গানের জন্যই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে সংস্থা এই বিষয়ে বিভিন্ন রকম তথ্য প্রকাশ করছেন।
আর এসবের মাঝেই গানওয়ালা জানতে পারে শিল্পী রুপঙ্কর বাগচীর সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ পাচ্ছেন শোভন। খবরটি জানতে পেরে আনন্দে আপ্লুত হয়ে যান তিনি। অক্টোবর মাসে কলা মন্দিরে রুপঙ্কর বাগচীর সঙ্গে অনুষ্ঠান করবেন তিনি এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘও পোস্ট করেন প্রশান্ত নস্কর নামে এক ব্যক্তি।
তিনি লেখেন সম্প্রতি সিকিউরিটি গার্ডের পোশাকে শোভনের রবীন্দ্র সংগীত গাওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। মানুষের সামনে এক অসাধারণ কণ্ঠ পরিচিতি পেয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার এই গান গাওয়ার জন্যই তাকে চাকরি হারাতে হয়েছে। বেঙ্গল ওয়েব সলিউশন এবং মেট্রো ফার্মা খবরটি জানতে পেরে শোভনের গল্পটি সকলের সামনে তুলে ধরেন। তারা মনে করেন শোভনের পাশে দাঁড়ানো দরকার।
প্রশান্ত আরো বলেন, রুপঙ্কর বাগচীর সঙ্গে তিনি শোভনের ব্যাপারে কথা বলেছেন। তার মুখে সবটা শুনে শোভনের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সম্মতি জানিয়েছেন রূপঙ্কর। অ্যাপের মাধ্যমে এই অনুষ্ঠানের টিকিট কাটা যাবে এমনকি অনুষ্ঠানের খরচ বাদে যা অর্থ উপার্জন হবে তা পুরোটাই তুলে দেওয়া হবে শোভনের হাতে।