JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ১০:৫০ পিএম
Breaking
স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা

নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বাঙালির পাতে ইলিশের কদর চিরন্তন হলেও, এবার দামের বিচারে রুপোলি শস্যকে কার্যত সোনার চেয়েও দামি পর্যায়ে তুলে দিল গোদাবরীর খাঁটি ‘পুলাসা’। পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চল ইয়ানমের মাছের আড়তে নিলামে উঠতে না উঠতেই হাঁকডাক শুরু হয়ে যায়। শেষমেশ মাত্র একটি পুলাসা মাছ বিক্রি হলো চোখ কপালে তোলার মতো দামে রেকর্ড ২৬ হাজার টাকায়! বর্ষার এই বিশেষ স্বাদের স্বাদ চেখে দেখতে কাড়াকাড়ি পড়ে যায় মৎস্যপ্রেমীদের মধ্যে।

দেখুন: https://x.com/KP_Aashish/status/2102302693364535591?s=20

আড়ত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ইয়ানমের পাইকারি মাছ বাজারে নিলামে তোলা হয়েছিল গোদাবরী নদীর সুস্বাদু এই পুলাসা মাছটিকে। স্থানীয়ভাবে এটি গোদাবরীর ইলিশ হিসেবেই সর্বাধিক পরিচিত। বর্ষাকালে নদী ও সমুদ্রের মোহনায় যখন পুলাসার আনাগোনা শুরু হয়, তখন আড়তে এদের উপস্থিতি প্রায় দুর্লভ বললেই চলে। টানটান দরদামের পর কাকিনাডার বাসিন্দা চিক্কলা তাতাজি রেকর্ড ২৬ হাজার টাকা দিয়ে মাছটি কিনে বাড়ি নিয়ে যান।

পুলাসা নিয়ে এমন অবিশ্বাস্য দরদামের ঘটনা অবশ্য এই মরশুমে প্রথম নয়। দিনকয়েক আগেই প্রায় এক কেজি ওজনের একটি পুলাসা ২০ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছিল। সেটিকে বিশেষ বরফের প্যাকেটে মুড়ে এক ব্যবসায়ীর জন্য সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছিল হায়দরাবাদে। ফলে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই রেকর্ডও ভেঙে দিয়ে ২৬ হাজারের নতুন মাইলফলক ছুঁল এই মাছ।

দক্ষিণ ভারতের খাদ্যরসিকদের কাছে পুলাসার চাহিদা আকাশছোঁয়া। গোদাবরীর মিষ্টি জলে প্রবেশের পর এই মাছের শরীরের তেল, অতুলনীয় স্বাদ ও নরম গঠনের কারণে এর কদর যে কোনো মাছকে হার মানায়। অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলে একটি বহুল প্রচলিত প্রবাদও রয়েছে ‘পুলাসা খাওয়ার সুযোগ পেলে নিজের সহায়-সম্বল বেচে হলেও খাওয়া উচিত।’ বর্ষার সীমিত কয়েকটা দিন ছাড়া এই মাছের দেখা মেলে না বলেই আড়তে এর নিলাম শুরু হলে কার্যত লাখপতি-কোটিপতি ব্যবসায়ীরাও দরে মাতেন।

15 Views 0 Likes 0 Comments

Related News

স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী
দেশ

স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী

বলরামপুর: ক্লাসে তখন পড়াশোনা চলছিল। আচমকাই বাইরে থেকে ভেসে এল বিকট শব্দ। জানলা-দরজা কাঁপিয়ে স্কুলের পাশ দিয়ে এগিয়ে গেল বিসর্জনের শোভাযাত্রা। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই বেঞ্চে বসে থাকা দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি অসুস্থ হ...

২২ সেপ্টে ২০২৬, ১০:৪১ পিএম · 2 মিনিট
SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র
দেশ

SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র

নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধনের নামে একের পর এক নোটিস। কিন্তু কেন সেই নোটিস, তার নির্দিষ্ট কারণই বা কী? দিল্লির বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এ প্রায় ৩৩.১৩ লক্ষ ভোটারকে নোটিস দেওয়ার প্রক্রিয়া নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলল স...

২২ সেপ্টে ২০২৬, ১০:২৬ পিএম · 3 মিনিট
চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
দেশ

চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্র...

নিউজ ডেস্ক: বিমানের চাকা রানওয়ে ছুঁয়ে এগোনোর সময় কিংবা মাঝআকাশে ওড়ার মুহূর্তে যাত্রীদের সিটবেল্ট বেঁধে নিজের আসনে স্থির থাকার কড়া নির্দেশ ঘোষণা করা হয়। বিমান চলাচলের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক ও মৌলিক সুরক্ষাবিধি কিন্ত...

২২ সেপ্টে ২০২৬, ০৯:২৩ পিএম · 2 মিনিট
বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া
দেশ

বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

নিউজ ডেস্ক: বয়স যে কেবলই একটা সংখ্যা এবং প্রতিভা ও দক্ষতা কোনো নির্দিষ্ট বয়সের মাপকাঠিতে আটকে থাকে না, তা আরও একবার প্রমাণ করে দিল একরত্তি এক শিশু। যেখানে শৈশবের দিনগুলো শুধুই খেলাধুলো আর আদুরে আবদারে কাটার কথা, সেখানে ন...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.