JAZZBAAT 24 BANGLA
২৫ সেপ্টে ২০২৬, ০২:২৩ এএম
Breaking
বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল? বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল?

এইচআইভি আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে কাজ থেকে ছাঁটাই! ঘাটালে হাসপাতাল সুপারের বিরুদ্ধে নবান্নে নালিশ

এইচআইভি আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে কাজ থেকে ছাঁটাই! ঘাটালে হাসপাতাল সুপারের বিরুদ্ধে নবান্নে নালিশ

এইচআইভি আক্রান্ত হওয়ার কারণেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতালে কর্মরত এক অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ। বিষয়টি নিয়ে নবান্ন এবং স্বাস্থ্য ভবনে অভিযোগপত্র পাঠিয়ে সুবিচারের আবেদন জানিয়েছেন ওই কর্মী। তাঁর অভিযোগের তীর হাসপাতালের সুপারের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সুপার। অন্যদিকে, অভিযোগ সত্যি হলে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

অভিযোগকারী জানিয়েছেন, ১৯৯৬ সাল থেকে তিনি ঘাটালের একটি সরকারি হাসপাতালে সাফাইকর্মী হিসেবে কাজ করছেন। পরবর্তী সময়ে তাঁকে হাসপাতালের ওয়ার্ডে ওষুধ পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। ওই কর্মীর দাবি, ২০০৭ সালে তিনি জানতে পারেন, তিনি এইচআইভি আক্রান্ত। নিয়মিত চিকিৎসার মধ্যেই রয়েছেন তিনি। তাঁর শারীরিক সক্ষমতা নিয়ে ঘাটাল মহকুমা হাসপাতালের এক মেডিক্যাল অফিসার ‘ফিট সার্টিফিকেট’ও দিয়েছেন বলে দাবি তাঁর। অভিযোগ, তা সত্ত্বেও ২০২৬ সালের জানুয়ারি থেকে তাঁকে কাজে আসতে নিষেধ করা হয়।

যদিও ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ১৯৯৬ সাল থেকে কাজ করার তথ্য সঠিক নয়। ২০১৬-১৭ সাল থেকে মজুরিভিত্তিক কাজ করতেন ওই ব্যক্তি। হাসপাতালে একাধিক এইচআইভি আক্রান্ত ব্যক্তি কাজ করেন এবং কাউকেই কাজে আসতে নিষেধ করা হয়নি। তাঁর দাবি, ওই কর্মী নিজেই কাজে আসছেন না।

বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, এইচআইভি আক্রান্তদের প্রতি বৈষম্যমূলক আচরণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ঘাটালের অভিযোগ সত্যি হলে যথাযথ পদক্ষেপ করা হবে। তাঁর স্পষ্ট বার্তা, এইচআইভি আক্রান্ত কাউকে সামাজিক ভাবে বয়কট করা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

19 Views 0 Likes 0 Comments

Related News

রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ
স্বাস্থ্য

রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ

নিউজ ডেস্ক: সারাদিনের ব্যস্ততার পর রাতে খাওয়াদাওয়া সেরে দ্রুত ঘুমিয়ে পড়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু খাবার শেষ করার সঙ্গে সঙ্গেই বিছানায় চলে যাওয়া শরীরের জন্য কতটা ভালো? বিশেষ করে এর সঙ্গে হৃদ্‌যন্ত্রের কোনও সম্পর্ক র...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১৫ পিএম · 2 মিনিট
শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও
স্বাস্থ্য

শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও

নিউজ ডেস্ক: ত্বকের যত্নে ভিটামিন C সিরামের ব্যবহার দিন দিন বাড়ছে। দাগছোপ কমানো, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সুরক্ষার জন্য এই উপাদানটি বেশ পরিচিত। কিন্তু শহরের দূষণ, ধুলোবালি ও পরিবেশগত নানা কারণে ...

২০ সেপ্টে ২০২৬, ১০:৫৫ পিএম · 2 মিনিট
অসুবিধা নেই মদ্যপানে, মেনে চলুন কিছু খাদ্য বিধি
স্বাস্থ্য

অসুবিধা নেই মদ্যপানে, মেনে চলুন কিছু খাদ্য বিধি

কলকাতা, নিউজ ডেস্ক: বিবাহ বার্ষিকী হোক বা জন্মদিন- পার্টি তো লেগেই থাকবে। আর পার্টি মানেই সুন্দর সুন্দর পোশাক,আলো, খাওয়া দাওয়া। আর এর পাশাপাশি থাকে বিশেষ আকর্ষণ রঙিন পানীয়। মদ্যপানের হাতছানি এড়ানো যায় না। বিশেষত বন্...

১৬ সেপ্টে ২০২৬, ০৩:৩৮ পিএম · 2 মিনিট
বাড়ছে থাইরয়েড, নিয়ন্ত্রণে বেশ কিছু স্বাস্থ্যকর জলখাবার
স্বাস্থ্য

বাড়ছে থাইরয়েড, নিয়ন্ত্রণে বেশ কিছু স্বাস্থ্যকর জলখাবার

নিউজ ডেস্ক: থাইরয়েড বাড়লে আসে নানা সমস্যা। থাইরয়েড গ্রন্থিতে থাকা থাইরক্সিন হরমোন মাত্রার তারতম্যে শরীরে প্রভাব ফেলে। ব্লাডপ্রেসার, হৃদয়  বিপাকক্রিয়া এসবই নিয়ন্ত্রন করে থাইরয়েড গ্রন্থি। তাই এই হরমোন সামান্য কমবে...

১৫ সেপ্টে ২০২৬, ০১:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.