JAZZBAAT 24 BANGLA
১০ সেপ্টে ২০২৬, ১২:০৫ পিএম
Breaking
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করা... দীনেশকে রাষ্ট্রপতি ফখরুল; অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান করে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্ব... আজ কৌশিকী অমাবস্যা, কেমন কাটবে? জানুন ভাগ্য বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের ‘মহিলাদের সরিয়ে পুরুষদের জায়গা’! ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করা... দীনেশকে রাষ্ট্রপতি ফখরুল; অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান করে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্ব... আজ কৌশিকী অমাবস্যা, কেমন কাটবে? জানুন ভাগ্য বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের ‘মহিলাদের সরিয়ে পুরুষদের জায়গা’!

ক্রেন, জেসিবি দিয়েও সরানো গেলনা হনুমান মূর্তি! ভিডিয়ো ঘিরে শোরগোল

ক্রেন, জেসিবি দিয়েও সরানো গেলনা হনুমান মূর্তি! ভিডিয়ো ঘিরে শোরগোল

মধ্যপ্রদেশ, নিউজ ডেস্ক: উজ্জয়িনী- ভারতের স্থাপত্য এবং পৌরাণিক কাহিনীর আঁতুরঘরগুলির অন্যতম। তবে, সেই উজ্জয়িনী এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর ঘটনার ফলে সরগরম। এবং এই ঘটনাটি ঘটেছে অলৌকিকত্ব তথা বিজ্ঞানের চিরাচরিত দ্বন্দ্ব ঘিরে। ঘটনাটি জানা যাক।

২০২৮ সালে উজ্জয়নীর খাড়েতে অনুষ্ঠিত হতে চলেছে 'সিংহস্থা উৎসব'। তার আগেই মন্দির সংস্কারের জন্য কাজ করা হচ্ছিল। মন্দিরটি ঐতিহাসিক,১৭০বছরের পুরোনো 'খাড়ে হনুমান মন্দির'। প্রথমদিকেওই মন্দিরটি ভেঙে ফেলা হয়েছিল। এরপর মন্দিরের বিগ্রহটি স্থানান্তরের চেষ্টা করা হয়। কিন্তু একাধিকবার চেষ্টা করা হলেও বিগ্রহটি স্থানচ্যুত হয়নি। এখানেই উঠে আসছে আধুনিক বিজ্ঞানের সমস্ত রকম কৌশল বনাম ভক্তদের অলৌকিকত্বের দাবি।

সূত্র: https://x.com/thenewsdrill/status/2097199434845278593

এই মন্দিরটি অবস্থিত কাঁঠালচৌরাহা এবং ছত্রীচকের মাঝখানে। ২০১৮ সালে এই অঞ্চলেই অনুষ্ঠিত হতে চলেছে সিংহস্থা উৎসব। উজ্জয়নীর খাড়ে এলাকাতে এটি একটি বিশেষ আকর্ষণীয় পূজা, উৎসব তথা মিলন মেলা প্রাঙ্গণ। এ কারণেই বিপুল সংখ্যক তীর্থযাত্রীর আগমনকে সুগম করতে ওই রাস্তাটি চওড়া করার চেষ্টা করছিল কর্তৃপক্ষ। যানজট থেকে বাঁচার জন্য ওই রাস্তাটিকে নয় থেকে ১৫ মিটার বাড়ানো চেষ্টা করেছিল তাঁরা। আর ওই দুই রাস্তার মাঝখানে ওই মন্দিরটি থাকায়,মন্দিরটি ভেঙে ফেলে কর্তৃপক্ষ এবং মূর্তিটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে যেমনটা বলা হয়েছে- 'বহু প্রচেষ্টাতেও মূর্তিটি সরেনি।'

সূত্র মারফত খবর, কর্তৃপক্ষর এই দুদিন ধরে চালানো অভিযানে ক্রেন ও জেসিবি যন্ত্রপাতির সহ প্রচুর ভারী সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। তবে সেই যন্ত্রপাতিগুলিও ব্যর্থ হয়ে যায়। বারবার শক্তি প্রয়োগ প্রতিমাটির ক্ষতি করবে। এটি জনগণের কাছে অন্য বার্তা বহন করবে-এই ভেবে কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। তবে কর্তৃপক্ষর মূল লক্ষ্য ছিল ওই মন্দিরের কাঠামোর নিচের এলাকা স্ক্যান করে তার গঠনগত বৈশিষ্ট্য বোঝা। এ কারণেই তারা দেড়  ফিট নিচে পর্যন্ত খনন করেছিল।

এই ঘটনায় ওই মন্দিরের পুরোহিত মহেশ বৈরাগী মন্তব্য করেছেন। তিনি বলেন- 'বারবার ব্যর্থতাকে এই ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে যে, দেবতা এই স্থান ত্যাগ করতে চান না। যদি শেষ পর্যন্ত প্রতিমাটি স্থানান্তর করতেই হয়, তবে তা নিরাপদে এবং এর রূপ পরিবর্তন না করে করা উচিত।' এছাড়াও ভক্তরা এই ঘটনাটিকে আদি দৈবীক ঘটনা হিসেবে মেনে নিচ্ছেন এবং তারা এই ঘটনাটির সম্বন্ধে গুনগান প্রকাশ করেছেন এবং আনন্দ করছেন। একইসঙ্গে ঘটনাটিতে আরেকটি নতুন মোড় এসেছে। দেখা গিয়েছে যে, ওই মন্দিরের সামনেই বেশ কিছু বাঁদর এসে আস্তানা গেড়েছে। ভক্তরা জানিয়েছেন যে, এই ঘটনা থেকে তারাও প্রমাণ পেয়েছেন- এই স্থান থেকে এই মূর্তিটিকে সরানো অসম্ভব।

6 Views 0 Likes 0 Comments

Related News

সম্পূর্ণ বন্দেমাতরম গাওয়ায় আপত্তি, জোট সঙ্গীদের সঙ্গে বিরোধ কংগ্রেসের
দেশ

সম্পূর্ণ বন্দেমাতরম গাওয়ায় আপত্তি, জোট সঙ্গীদের সঙ্গে বিরোধ কংগ্রেসের

নিউজ ডেস্ক: কংগ্রেস-এর  'বন্দে মাতরম'-এর সম্পূর্ণ সংস্করণ গাওয়ার বিরোধিতা সাম্প্রতিক সময় বিশেষ চর্চায়। সেই আগুনে আরও ঘি পড়ল। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের শ্রীনগরে। জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে উ...

০৯ সেপ্টে ২০২৬, ০৩:০৯ পিএম · 3 মিনিট
অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার, পার্সেল খুলতেই গোবর!
দেশ

অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার, পার্সেল খুলতেই গোবর!

নয়ডা: অর্ডার করেছিলেন অ্যান্ড্রয়েড ডিভাইস। অনলাইনে দাম মিটিয়েছিলেন। কয়েক দিন অপেক্ষার পরে দরজায় হাজির কুরিয়ারের পার্সেল। স্বাভাবিক ভাবেই প্যাকেট হাতে নিয়ে মনে হয়েছিল, এ বার বুঝি কাঙ্ক্ষিত ডিভাইসটি হাতে এল। কিন্তু প্যাকেট...

০৯ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
হুমকি চিঠি কাশ্মীর উপত্যকায়, প্রাণভয়ে কাঁপছেন 'পন্ডিত' কর্মচারীরা
দেশ

হুমকি চিঠি কাশ্মীর উপত্যকায়, প্রাণভয়ে কাঁপছেন 'পন্ডিত' কর্মচারীরা

ইন্টারনেট জুড়েই এই হুমকি চিঠিটির খবর ছড়িয়ে পড়েছে। লস্কর সমর্থিত ওই সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন কাউন্সিল’ এক মাসে অন্তত পাঁচটি হুমকি চিঠি জারি করেছে।

০৯ সেপ্টে ২০২৬, ১২:৪৯ পিএম · 2 মিনিট
চাঞ্চল্যকর ঘটনা! ওড়িশায় উদ্ধার পাঁচটি শাবক, সন্দেহ পাচারের
দেশ

চাঞ্চল্যকর ঘটনা! ওড়িশায় উদ্ধার পাঁচটি শাবক, সন্দেহ পাচারের

কলকাতা, নিউজ ডেস্ক: রোজকার মতো টহল দিচ্ছিল বন দফতর। হঠাৎ নজরে আসে এক অস্বাভাবিক দৃশ্য। ওড়িশার বালেশ্বর জেলার উদয়পুর-তালসারি এলাকার একটি কাজুবাদামের বাগানে ঘোরাফেরা করছে পাঁচটি শিশু ওরাংওটাং। ভারতের মাটিতে যে প্রাণীর স্ব...

০৯ সেপ্টে ২০২৬, ১০:১১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.