JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০১:০৭ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

ঘরেই বানান রেস্তোরাঁর স্টাইল তন্দুরি ভেজ রেসিপি

ঘরেই বানান রেস্তোরাঁর স্টাইল তন্দুরি ভেজ রেসিপি


সপ্তাহে এক দিন বাড়িতে নিরামিষ রান্না হয়। কিন্তু অনেকেই তা পছন্দ করেন না। 
নিরামিষ খাবারেও যদি আনতে চান তন্দুরের স্মোকি স্বাদ,তাহলে রইল তিনটি বিশেষ রেসিপি। বাড়ির রান্নাতেই মিলবে রেস্তোরাঁর মতো স্বাদ।

তন্দুরি ভুট্টা:

ভুট্টায় মাখন মেখে তার সঙ্গে চাট মশলা, ভাজা জিরে, কাশ্মীরি লঙ্কা ও নুন মাখিয়ে 
তন্দুরে রোস্ট করতে হবে। ভুট্টায় হালকা রোস্ট হলে তা চিজের সঙ্গে পরিবেশন করুন। উপর থেকে পুদিনা-ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, লেবুর রস, ধনেপাতা ও ডালিমের দানা ছড়িয়ে দিতে পারেন।

তন্দুরি কাঁঠালের গালৌটি:

সেদ্ধ কাঁঠাল ভালো করে মেখে তার সঙ্গে ভাজা ছোলার গুঁড়ো, পেঁয়াজের পেস্ট, আদা-রসুন, গরম মশলা, এলাচ, ভাজা জিরে, কাশ্মীরি লঙ্কা, ধনেপাতা, পুদিনা ও লেবুর রস মেশাতে হবে। ১৫-২০ মিনিট রেখে ছোট চ্যাপ্টা কাবাবের আকার দিন। তেল বা ঘি ব্রাশ করে তন্দুরে হালকা চার হওয়া পর্যন্ত রান্না করুন। পুদিনা-ধনেপাতার চাটনি ও পিকলড পেঁয়াজের সঙ্গে পরিবেশন করুন।

তন্দুরি পনির স্টেক:

হাং কার্ড, আদা-রসুন, কাশ্মীরি লঙ্কা, হলুদ, গরম মশলা, ভাজা জিরে, লেবুর রস, সর্ষের তেল ও নুন দিয়ে পনির ম্যারিনেট করতে হবে। অন্তত ৩০ মিনিট ফ্রিজে রাখার পর তন্দুরে রোস্ট করুন। সঙ্গে তৈরি করুন স্মোকড পেপার সস—চার করা লাল ও সবুজ ক্যাপসিকাম, গোলমরিচ, মাখন ও ক্রিম ব্লেন্ড করে তৈরি হবে এই সস। গ্রিলড সবজি ও মাইক্রোগ্রিন দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। এই তিন পদেই নিরামিষ খাবারের সঙ্গে মিলবে তন্দুরের ধোঁয়াটে স্বাদ ও রেস্তোরাঁ-স্টাইল পরিবেশনের ছোঁয়া।

22 Views 0 Likes 0 Comments

Related News

TravelStory: স্কেটের চাকায় ভারতভ্রমণ, ১৮ রাজ্য পেরিয়ে বাংলায় রুদ্রা! জাতীয় পতাকা হাতে ছুটছেন অচেনা পথের খোঁজে
জীবনধারা

TravelStory: স্কেটের চাকায় ভারতভ্রমণ, ১৮ রাজ্য পেরিয়ে বাংলায় রুদ্রা! জাতীয় পতাকা হ...

যুবকের নাম রুদ্রা। বাড়ি মধ্যপ্রদেশের কাটনি-জব্বলপুরে। দেশের বিভিন্ন ধরনের মানুষ, সংস্কৃতি এবং তাঁদের জীবনযাত্রাকে একেবারে কাছ থেকে জানতে স্কেটে চেপে ভারত ভ্রমণে বেরিয়েছেন তিনি। ইতিমধ্যেই ১৮টি রাজ্য ঘোরা হয়ে গিয়েছে তাঁর। এবার তাঁর যাত্রাপথে বাংলা। শুক্রবার উত্তরবঙ্গের রাস্তায় জাতীয় পতাকা সঙ্গে নিয়ে তাঁকে যেতে দেখা যায়। রুদ্রার কথায়, দেশের বিভিন্ন মানুষের সংস্কৃতিকে কাছ থেকে দেখতেই তাঁর এই অভিনব যাত্রা। তাঁর বক্তব্য, "নমস্তে, জয় শ্রীরাম। আমি ভারতবর্ষের মানুষের বিভিন্ন সংস্কৃতি দেখতে বেরিয়েছি। সাধারণ মানুষের জীবনকে যদি আসল ভাবে বুঝতে হয় তাহলে পায়ে হেঁটে, সাইকেলে বা স্কেটে চলতে হবে। নতুন মানুষ, নতুন সংস্কৃতি, তাঁদের খাদ্যাভাস, তাঁদের বেঁচে থাকার জন্য দৈনন্দিন সংঘর্ষ, সবকিছুই জীবনকে নতুন করে বাঁচার আলো দেখায়"।

০৩ অক্টো ২০২৬, ১১:৪৭ এএম · 2 মিনিট
Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা
জীবনধারা

Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা

চড়া রোদ, লাগামহীন দূষণ আর দৈনন্দিন ধকলে ক্ষতিগ্রস্ত ত্বকের সতেজতা ফেরাতে বাজারে এখন কদর বাড়ছে ‘ইলেকট্রোলাইট ক্রিম’-এর। বিশেষ করে শুষ্ক, সংবেদনশীল এবং ব্রণপ্রবণ ত্বকের পরিচর্যায় এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

০২ অক্টো ২০২৬, ১১:৫৬ পিএম · 2 মিনিট
Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি
জীবনধারা

Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল...

রক্তে খারাপ কোলেস্টেরল বাড়লে চিকিৎসকেরা সাধারণত নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দেন। তবে চিকিৎসকের প্রেসক্রিপশন হাতে পেয়েই সাধারণ মানুষের একটি বড় অংশ দ্বিধাদ্বন্দ্বে ভোগেন ‘কোলেস্টেরলের ওষুধ দীর্ঘদিন খেলে কি লিভার পুরোপুরি নষ্ট হয়ে যাবে?’

০১ অক্টো ২০২৬, ০৭:৫২ পিএম · 2 মিনিট
Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন
জীবনধারা

Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন

প্রোটিনের উৎস হিসেবে চিকেনের পাশাপাশি গ্রিক ইয়োগার্টও গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সর্ষে, কারিপাতা ও কাঁচালঙ্কার তড়কা যোগ হওয়ায়, স্বাদের পরিমাণটাও একটু বেড়ে যায়। এটি ঝাল, টক ও মশলাদার একটা আলাদা মাত্রা নিয়ে আসে স্বাদে।

২৯ সেপ্টে ২০২৬, ১০:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.