JAZZBAAT 24 BANGLA
২৫ সেপ্টে ২০২৬, ০২:২২ এএম
Breaking
বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল? বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল?

ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ায়, জ্বালানি পরিকাঠামোয় বড় আঘাত

ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ায়, জ্বালানি পরিকাঠামোয় বড় আঘাত

যুদ্ধের ময়দান এবার আরো গভীরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চার বছরের ইতিহাসের অন্যতম বড় ও প্রাণঘাতী হামলা চালালো ইউক্রেন। ইউক্রেন সীমান্তের থেকে ১০০০ কিলোমিটারেরও বেশি দূরে রাশিয়ার তাতারস্তানে অত্যন্ত ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন। সোমবার নিঝনেকামস্কের শিল্পাঞ্চলে হওয়া এই হামলায় এখনো পর্যন্ত  ১৩ জন নিহত হয়েছেন এবং ৭৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে । নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দাবি, রাশিয়ার সামরিক ও জ্বালানি পরিকাঠামাকে দুর্বল করাই ছিল এই হামলার প্রধান লক্ষ্য। হামলার প্রধান নিশানা ছিল তানেকো তেল শোধনাগার যা রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রিফাইনারি এবং তাতনেফ্ট এর পরিচালনাধীন। এই হামলায় নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। নিহতদের মধ্যে তাজিকিস্তান ও উজবেকিস্তানের কিছু নাগরিক রয়েছে বলেও জানা গিয়েছে। যদিও রাশিয়ার জ্বালানি অর্থনীতিতে আঘাত হানতেই এই অভিযান চালানো হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফুটেজে দাবি করা হয়েছে, হামলার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গিয়েছে। তবে  ফুটেজের সত্যটা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেন হামলার পরেই পালটা আক্রমণে নামে রাশিয়া। ইউক্রেনের খারকিভ অঞ্চলের বুগাইভকা গ্রামে ভারী কামান ও গোলা বর্ষণের অভিযোগ উঠেছে রাশিয়া বাহিনীর বিরুদ্ধে। সেখানে অন্তত পাঁচ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। এইদিকে দুই দেশই বিপুলসংখ্যক ড্রোন ধ্বংসের ও ক্ষয়ক্ষতির দাবি করেছে। ইউক্রেন বিমান বাহিনীর দাবী, রাতভর রাশিয়া ১২৬ টি ড্রোন ছুড়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, রাতভর ইউক্রেন থেকে ছোড়া ৪৫৬টি ড্রোন তারা ধ্বংস করেছে।

রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে সবচেয়ে বড় আশঙ্কা এখন ইউক্রেনের শীত। শীতের আগে বিদ্যুৎ নিয়ে উদ্বেগ বাড়ছে ইউক্রেনে। প্রেসিডেন্ট জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেছেন। রুশ হামলায় দেশের তাপবিদ্যুৎ পরিকাঠামো ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে তাপমাত্রা মাইনাস কুড়ি ডিগ্রিতে নামলে সাধারণ মানুষ জল ও বিদ্যুৎ সংকটে পড়তে পারেন।

15 Views 0 Likes 0 Comments

Related News

মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর...
বিদেশ

মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর...

নিউজ ডেস্ক: মাঝআকাশে আচমকাই যান্ত্রিক বিভ্রাটের কবলে পড়েছিল বায়ুসেনার অত্যাধুনিক প্রশিক্ষণ যুদ্ধবিমান। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত মাটির দিকে নেমে আসছিল সেটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে আর বিন্দুমাত্র সময় নষ্ট করেননি বিম...

২৪ সেপ্টে ২০২৬, ০২:৪৮ পিএম · 2 মিনিট
ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ
বিদেশ

ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ

নিউজ ডেস্ক: ঢাকার মহম্মদপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রাক্তন আওয়ামী লিগ সাংসদ মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেল ৫টা নাগাদ ইকবাল রোডের একটি বাড়িতে হানা দিয়ে তাঁকে আটক করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগ...

২৩ সেপ্টে ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
ভোটে ছিলেন না পুতিন, তবু ৩৫৫ আসন! ইউক্রেন নীতি নিয়ে বড় বার্তা, রাশিয়ার নির্বাচনে কেন এত চর্চা?
বিদেশ

ভোটে ছিলেন না পুতিন, তবু ৩৫৫ আসন! ইউক্রেন নীতি নিয়ে বড় বার্তা, রাশিয়ার নির্বাচনে...

মস্কো: রাশিয়ার স্টেট ডুমা নির্বাচনের ফল প্রকাশের পর ফের আলোচনার কেন্দ্রে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দিন ধরে চলা এই নির্বাচনে পুতিন নিজে প্রার্থী ছিলেন না। কিন্তু তাঁর নেতৃত্বাধীন United Russia দল ৪৫০ আসনের ডুমায় ৩৫...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
বিদেশ

রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসি...

নিউজ ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যখন বিশ্বনেতাদের সামনে বক্তৃতা দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ঠিক তখনই সভাকক্ষে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। শুধু তাই নয়। আর পাঁচজন সাধা...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.