JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০২:১৭ পিএম
Breaking
চা খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত মেদিনীপুর বিডিও অফিসের পথে ‘চোর চোর’ স্লোগান, দুই কর্মাধ্যক্ষ ও চালককে মারধর রাষ্ট্রসঙ্ঘে অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের দাবি, ক্যামেরায় ধরা পড়ল ভারতীয় কূটনীতিকের প্... নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের আর্জি ফুটপাথের ধুলোবালিতেও যেন স্বর্গসুখ, মাতৃস্নেহের এক অনন্য ছবি জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক ব্যবস্থার ফাঁক দেখালেন নেপালের প্রধানমন্ত্রী চা খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত মেদিনীপুর বিডিও অফিসের পথে ‘চোর চোর’ স্লোগান, দুই কর্মাধ্যক্ষ ও চালককে মারধর রাষ্ট্রসঙ্ঘে অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের দাবি, ক্যামেরায় ধরা পড়ল ভারতীয় কূটনীতিকের প্... নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের আর্জি ফুটপাথের ধুলোবালিতেও যেন স্বর্গসুখ, মাতৃস্নেহের এক অনন্য ছবি জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক ব্যবস্থার ফাঁক দেখালেন নেপালের প্রধানমন্ত্রী

ফুটপাথের ধুলোবালিতেও যেন স্বর্গসুখ, মাতৃস্নেহের এক অনন্য ছবি

ফুটপাথের ধুলোবালিতেও যেন স্বর্গসুখ, মাতৃস্নেহের এক অনন্য ছবি
ফুটপাথেই মায়ের কোলে শিশুর হাসি ছবি: X handle

নিউজ ডেস্ক: ব্যস্ত শহরের পিচঢালা পথ ধরে ছুটে চলেছে হাজারো জীবন। কেউ অফিসমুখী, কেউ বা জীবিকার তাগিদে ছুটছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।  কিন্তু সেই চরম ব্যস্ততা ও কোলাহলের ভিড়েই কখনও কখনও এমন এক নিঃস্বার্থ দৃশ্য চোখে পড়ে, যা থমকে দেয় চলার গতিকে, মনে করিয়ে দেয় সম্পর্কের গভীরতম সত্যকে। মনে করিয়ে দেয় মাতৃ স্নেহের কথা। মা একবার মাথায় হাত বুলিয়ে দিলেই যেন দূর হয়ে যায় সমস্ত ক্লান্তি আর চিন্তা। তাই মায়ের কোলে মাথা রাখতে পারলে যেন কাজ করে এক ম্যাজিক, রাজপ্রাসাদ হোক কিংবা ফুটপাত মাই যেন একটা পুরো বাড়ি।

সম্প্রতি ফুটপাথের ধারে দেখা এক দৃশ্য পথচলতি বহু মানুষের মনে গভীর দাগ কেটেছে। যেখানে বিলাসিতা নেই, প্রাচুর্যের লেশমাত্র নেই, তবু রয়েছে এক অমূল্য সম্পদ, তা হল মায়ের নিখাদ ভালোবাসা।

ভিডিওটিতে দেখা যায়, রাস্তার ধুলোবালি মাখা পাকা ফুটপাথের ওপর বসে আছেন এক সহায়-সম্বলহীন মা। পরনে অতি সাধারণ ছেঁড়া-ফাটা পোশাক কিন্তু তাঁর কোলের কাছে শুয়ে থাকা ছোট্ট শিশুটির কাছে যেন পৃথিবীর কোনো অভাব নেই। মা পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছেন সন্তানের গায়ে, আঙুল দিয়ে খুনসুটি করছেন, তাকে হাসানোর প্রাণপণ চেষ্টা করছেন। আর মায়ের সেই স্পর্শে নিষ্পাপ শিশুটি আনন্দে খিলখিল করে হেসে উঠছে, হাত-পা ছুড়ে জানান দিচ্ছে তার অসীম আনন্দের কথা। কঠোর বাস্তব, অনিশ্চিত ভবিষ্যৎ কিংবা মাথার ওপর ছাদ না থাকার বেদনা কোনো কিছুই সেই মুহূর্তে ওই মা ও সন্তানের নির্মল আনন্দকে ম্লান করতে পারেনি।

https://x.com/shayar00123/status/2103468440371564735

মনস্তত্ত্ববিদদের মতে, ভালোবাসা প্রদর্শনের মানুষ জগতে বহু মিললেও মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। পৃথিবীতে অনেকে স্বার্থের টানে বা বাহ্যিক কারণে ভালোবাসা প্রকাশ করে কিন্তু কেবল একজন মা-ই পারেন কোনো ধরনের চাওয়া-পাওয়া ছাড়া সর্বস্ব উজাড় করে সন্তানকে ভালোবাসতে। এই ভালোবাসার জন্য কোনো অট্টালিকা বা ধনসম্পদের প্রয়োজন পড়ে না, খোলা আকাশের নিচে ধুলোমাখা রাজপথও হয়ে উঠতে পারে সবচেয়ে নিরাপদ আশ্রয়।

পথচলতি এক বাসের জানালা দিয়ে ক্যামেরাবন্দি হওয়া এই মুহূর্তটি যেন শহুরে যান্ত্রিকতার বুকে এক টুকরো বিশুদ্ধ মানবিকতার ছোঁয়া। যে যুগে সুখকে আমরা পার্থিব সম্পদ ও আরাম-আয়েশের নিক্তিতে মেপে থাকি, সেখানে এই দৃশ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সুখের মূল উৎস আসলে আত্মিক টান ও নিখাদ ভালোবাসায়।

 ফুটপাথের ধুলোয় বসে থাকা ওই মা যেন নিঃশব্দেই পৃথিবীকে এক বিরাট বার্তা দিয়ে গেলেন,পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, মায়ের আঁচল সন্তানের কাছে সব সময়ই পৃথিবীর সবচেয়ে বড় স্বর্গ। কোন কিছু না থাকলেও যেন মা থাকলে নিজের কাছে থাকে পুরো পৃথিবী। আর আমরা সকলেই তো সারা দিনের শেষে খুঁজি নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়।

বিজ্ঞাপনrrr
25 Views 0 Likes 0 Comments

Related News

SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের আর্জি
দেশ

SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের আর্জি

নিউজ ডেস্ক: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে ঘিরে বিতর্ক এবার পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের আবেদন...

২৬ সেপ্টে ২০২৬, ০১:০৮ পিএম · 2 মিনিট
বেজিংকে পিছনে ফেলল মুম্বই! এশিয়ায় সবচেয়ে বেশি বিলিয়নেয়ার এখন ভারতের এই শহরেই
দেশ

বেজিংকে পিছনে ফেলল মুম্বই! এশিয়ায় সবচেয়ে বেশি বিলিয়নেয়ার এখন ভারতের এই শহরেই

কলকাতা: সম্পদের দৌড়ে ফের বড় খবর ভারতের জন্য। এশিয়ার শহরগুলির মধ্যে বিলিয়নেয়ারের সংখ্যায় বেজিংকে পিছনে ফেলেছে মুম্বই। সাম্প্রতিক হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের তথ্য অনুযায়ী, মুম্বইয়ে ১০০ কোটি ডলারের বেশি সম্পদের মালিকের সংখ্...

২৬ সেপ্টে ২০২৬, ১২:৫৬ পিএম · 2 মিনিট
গণেশ বিসর্জনে বাঁধনভাঙা উল্লাস, গানের তালে পা মেলালেন পুলিশকর্তারা
দেশ

গণেশ বিসর্জনে বাঁধনভাঙা উল্লাস, গানের তালে পা মেলালেন পুলিশকর্তারা

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পেছনে ক্রেনে বিসর্জনের জন্য প্রস্তুত হয়েছে বিশাল গণেশ প্রতিমা। চারপাশে তিলধারণের জায়গা নেই, গমগম করছে বাদ্যযন্ত্র আর উৎসবের গান। জনতার সেই উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা। পরনে খাকি উর্দি ও মাথায় টুপি থাকলেও তাদের শারীরী ভাষায় তখন কোনও কড়াকড়ি নেই, বরং গানের ছন্দে সকলের সঙ্গে মেতে উঠেছেন তারাও। জনতার সঙ্গে হাত মিলিয়ে, পা মিলিয়ে হাসিমুখে নাচতে দেখা যায় তাদের

২৬ সেপ্টে ২০২৬, ১১:৪৫ এএম · 2 মিনিট
নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার
দেশ

নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্...

তবে নিছক মজার ভিডিয়ো হিসেবেই আটকে নেই ঘটনাটি। এর মধ্যে রয়েছে দুই প্রজন্মের এক সুন্দর সম্পর্কের ছবিও। যে প্রযুক্তি অনেকের কাছে প্রতিদিনের অভ্যাস, সেটিই কারও কাছে নতুন জগৎ। আর সেই জগতে প্রবেশের দরজা খুলে দিচ্ছে পরের প্রজন্ম।

২৬ সেপ্টে ২০২৬, ১২:৩৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.