JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ১০:০৫ পিএম
Breaking
বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে? ভোটের আগের রাতে আগুন পুড়ে মৃত্যু বাম দম্পতির, ৮ বছর পর নড়েচড়ে বসলেন তদন্তকারীরা ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্... রাস্তার ধারে ছেঁড়া নোটের স্তূপ, সঙ্গে PAN কার্ড-রসিদ, রহস্য ঘিরে তদন্তে পুলিশ ‘ভূত-প্রেতের খেলা’ নাকি অন্য ষড়যন্ত্র? যে অপবাদে স্কুল ছাড়তে হয়েছিল বিভূতিভূষণকে লাল মাটি থেকে ভেনিসের লাল কার্পেট! সেরা এশীয় ছবির পুরস্কার জিতলেন পুরুলিয়ার মেয়ে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর নারী শক্তির জয়গান, কোবরা ব্যাটালিয়নের নেতৃত্বে সংযুক্তা পরাশর বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে? ভোটের আগের রাতে আগুন পুড়ে মৃত্যু বাম দম্পতির, ৮ বছর পর নড়েচড়ে বসলেন তদন্তকারীরা ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্... রাস্তার ধারে ছেঁড়া নোটের স্তূপ, সঙ্গে PAN কার্ড-রসিদ, রহস্য ঘিরে তদন্তে পুলিশ ‘ভূত-প্রেতের খেলা’ নাকি অন্য ষড়যন্ত্র? যে অপবাদে স্কুল ছাড়তে হয়েছিল বিভূতিভূষণকে লাল মাটি থেকে ভেনিসের লাল কার্পেট! সেরা এশীয় ছবির পুরস্কার জিতলেন পুরুলিয়ার মেয়ে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর নারী শক্তির জয়গান, কোবরা ব্যাটালিয়নের নেতৃত্বে সংযুক্তা পরাশর

আকাশে প্রবল ঝাঁকুনি, আচমকাই ধসে পড়ল বিমানের কেবিনের ছাদ! আতঙ্কে যাত্রীরা

আকাশে প্রবল ঝাঁকুনি, আচমকাই ধসে পড়ল বিমানের কেবিনের ছাদ! আতঙ্কে যাত্রীরা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: আকাশ পথে সবকিছু স্বাভাবিক চলছিল। যাত্রীরা নিজেদের মতো ছিলেন, বিমান এগিয়ে চলছিল গন্তব্যের দিকে। কিন্তু আচমকা শুরু হলো প্রবল ঝাঁকুনি। কয়েক মুহূর্তের মধ্যে কেবিনের ভিতরের পরিস্থিতি বদলে যায়। যাত্রীদের চোখে মুখে আতঙ্ক, চারপাশে চিৎকার। কিন্তু সামলে ওঠার আগেই মাথার উপরের অংশ থেকে এল তীব্র শব্দ। এরপর যা দেখা গেল, তাতে বিমানের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেখুন: https://x.com/AirportHaber/status/2099865962581221661

ইরানের মাশহাদ থেকে কেরমানশাহের উদ্দেশ্যে যাত্রা করছিল সেপেরহান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭। যাত্রাপথে তীব্র টার্বুলেন্সের মধ্যে বিমানের কেবিনের ছাদের একটি অংশ ধসে পড়ে বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। এই ভয়াবহ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। সেখানে বিমানের ভিতরের কেবিনের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। আচমকা এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমান চলাচলের সময় টার্বুলেন্সের কারণে ঝাঁকুনি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু, সেই তীব্র ঝাঁকুনির মধ্যেই কেবিনের ছাদের একটি অংশ ভেঙ্গে পড়ার ঘটনায় যাত্রীদের আতঙ্কিত হয়ে পড়ায় স্বাভাবিক। বিমানের ভিতরের পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপর বিমানটি গন্তব্যের দিকে এগিয়ে না গিয়ে মাশহাদে ফিরে আসা সিদ্ধান্ত নেয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, বিমানটি মাশহাদে ফিরে গিয়ে নিরাপদে অবতরণ করে। শেষ পর্যন্ত যাত্রীদের নিয়ে বিমানটি নিরাপদে মাটিতে ফিরতে সক্ষম হয় বলে জানা গিয়েছে।

তবে, এই ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তীব্র টার্বুলেন্সের আঘাতেই বিমানের কেবিনের ছাদের অংশটি ধসে পড়েছিল কি না, তা নিশ্চিত ভাবে বলা হয়নি। বিমানটির ওই অংশে আগের থেকে কোনও সমস্যা ছিল কি না, রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোনও ত্রুটি ছিল কি না, কিংবা অন্য কোনও কারণ এর পিছনে রয়েছে কি না, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। 

ঘটনার প্রকৃত কারণ জানতে বিমানটির ক্ষতিগ্রস্ত অংশ পরীক্ষা-নিরীক্ষা করা এবং উড়ানের পরিস্থিতি খতিয়ে দেখা প্রয়োজন। সমাজমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিমানটি নিরাপদে যাত্রীসহ অবতরণ করেছে। তবে, আকাশে চলন্ত বিমানের কেবিনের ছাদের অংশ কিভাবে ক্ষতিগ্রস্ত হল, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

17 Views 0 Likes 0 Comments

Related News

কক্ষপথে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, ভারতের হাতে কী ক্ষমতা?
বিদেশ

কক্ষপথে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, ভারতের হাতে কী ক্ষমতা?

ওয়াশিংটন: মহাকাশকে ঘিরে সামরিক প্রতিযোগিতা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আমেরিকা প্রথমবার প্রকাশ্যে জানিয়েছে, তারা পৃথিবীর কক্ষপথে ‘on-orbit space control weapons’ মোতায়েন করেছে। ১৪ সেপ্টেম্বর মার্কিন এয়ার ফোর্সের সেক্...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:১২ পিএম · 3 মিনিট
খবর কভার করতে আকাশে উড়েছিল কপ্টার, আচমকাই ভয়াবহ দুর্ঘটনা! মহিলা সাংবাদিক-সহ মৃত ৩
বিদেশ

খবর কভার করতে আকাশে উড়েছিল কপ্টার, আচমকাই ভয়াবহ দুর্ঘটনা! মহিলা সাংবাদিক-সহ মৃত ৩

লস অ্যাঞ্জেলেস: খবর সংগ্রহ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হল সংবাদমাধ্যমের একটি হেলিকপ্টার। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ভেঙে পড়ে NBC4 এবং Telemundo 52-এ...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:১০ পিএম · 2 মিনিট
হুথি ড্রোন ধ্বংস সৌদির, ‘লাল রেখা’ রিয়াধের
বিদেশ

হুথি ড্রোন ধ্বংস সৌদির, ‘লাল রেখা’ রিয়াধের

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের আঁচ এ বার মক্কার আকাশেও। ইসলামের পবিত্রতম শহর মক্কায় প্রথম বার আকাশপথে হামলার সতর্কতা জারি করল সৌদি আরব। মঙ্গলবার সন্ধ্যায় মক্কা, জেড্ডা ও তাইফে সম্ভাব্য আকাশহামলার সতর্কবার্তা দেওয়া হয়। কিছুক্...

১৬ সেপ্টে ২০২৬, ১০:১৬ এএম · 3 মিনিট
নিউ ইয়র্কে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর
বিদেশ

নিউ ইয়র্কে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর

নিউ ইয়র্ক: কয়েক সেকেন্ড আগেও দু’জন পাশাপাশি বসে। একজনকে হাসতে দেখা যাচ্ছে। অন্য জনকে টেনে কাছে আনছেন তরুণী। আর ঠিক তার পরেই ছুটে এল ট্রেন। মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল দুই তরুণ-তরুণীর জীবন। নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি সা...

১৫ সেপ্টে ২০২৬, ০৯:০২ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.