কাজের ফাঁকে বিগত কয়েক দিন ধরেই বলিউড কিং শাহরুখ খান সপরিবারে ছুটি কাটাচ্ছেন লন্ডনে। সেই ছুটির মাঝেই আলোচনার শিরোনামে কিং খানের বড় ছেলে আরিয়ান খান। সম্প্রতি একটি ভিডিওতে লন্ডনের একটি ক্যাশিনো থেকে গভীর রাতে এক তরুণীর সাথে বেরিয়ে আসতে দেখা যায় তারকাপুত্রকে। এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া।
ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যায়, এক অনুরাগীর সঙ্গে ছবি তোলার পর এক তরুণীর সঙ্গে ক্যাশিনো থেকে বেরিয়ে আসছেন আরিয়ান। দুজনেই গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন বাইরে। দুজনেই কালো রংয়ের পোশাক পড়েছিলেন।
নেটিজেনদের একাংশের দাবি, সঙ্গে থাকা তরুণী ডেনমার্কের গায়িকা ভিন্নি টকায়র। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ১১ হাজারেরও কিছু বেশি। ওপেনহাগেন এবং মুম্বাই দুই শহরেরই নাম উল্লেখ করেছেন তিনি নিজের পরিচয়ে। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে শাইনিং লাইটস, মে বি আই লাভ ইউ সহ একাধিক গান। গায়িকা ভিন্নি লন্ডন সফরের বিভিন্ন ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যদিও তার কোনটাতেই আরিয়ানকে দেখা যায়নি। তবে ইনস্টাগ্রামে তারা পরস্পরকে অনুসরণ করেছে, তা চোখ এড়ায়নি ভিন্নি অনুরাগীদের।
এর আগেও ব্রাজিলিও মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গে আরিয়েনের সম্পর্ক নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। মুম্বাইয়ে আরিয়ান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড' এর প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তিনি। এমনকি আরিয়ানের বিলাসবহুল পোশাকের সংস্থার প্রচারেও দেখা গিয়েছিল লারিসাকে। যদিও সেই সম্পর্কে কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। কিন্তু এবার আলোচনার শীর্ষে ডেনমার্কের সংগীত শিল্পী ভিন্নি।
এদিকে শুধু বিনোদন জগত নয়, একইসঙ্গে আরিয়ান খান এখন ব্যস্ত ব্যবসাতেও। লন্ডনে ছুটি কাটানোর পাশাপাশি ব্রিটেনে নিজের প্রিমিয়াম মদের সংস্থার আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তিনি। বাবা ছেলের যৌথ সংস্থা খুব শিগগিরই বিদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে চলেছে।
তবে ভাইরাল ভিডিও নিয়ে কোন মন্তব্য প্রকাশ করেন নি শাহরুখ পুত্র আরিয়ান ও তার সঙ্গী ভিন্নি। বর্তমানে তা শুধুমাত্র জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।