JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৪:২৪ পিএম
Breaking
Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা... Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা... Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক

ডিম থেরাপির মুখে হাওড়ার প্রাক্তন মেয়র, একাধিক অভিযোগে গ্রেফতার!

ডিম থেরাপির মুখে হাওড়ার প্রাক্তন মেয়র, একাধিক অভিযোগে গ্রেফতার!

পুলিশের উপরে হামলা-সহ তোলাবাজি, গুন্ডামির মতো একাধিক অভিযোগে গ্রেফতার হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র। শুক্রবার গভীর রাতে গ্রেফতার করা হয় তাকে। শনিবার থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাকে লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম, দেওয়া হয় ধিক্কার শ্লোগান। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪-ঠা মে বিধানসভা নির্বাচনের গণনার দিন হাওড়া ময়দানে যোগেশচন্দ্র গার্লস স্কুলের গণনা কেন্দ্রের বাইরে গোলমালের অভিযোগ ওঠে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়,  সেখানে প্রায় ৪০০ থেকে ৫০০ জন তৃণমূল কর্মী জমায়েত করেছিল শ্যামল মিত্রের নেতৃত্বে। এরপর তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে ওই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়। এছাড়াও শ্যামল মিত্রের বিরুদ্ধে বিরুদ্ধে তোলাবাজি, মারধর এবং অস্ত্র আইনে মামলা হয়েছে। এই সমস্ত মামলার তদন্তে নেমেই তাকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার রাতে কলকাতার ইকোপার্ক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে হাওড়া আদালতে পেশ করা হয়। আদালততে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পুলিশের তৎপরতায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

এই ঘটনারকে কেন্দ্র করে সরগরম হাওড়া জেলা রাজনৈতিক মহল। সমস্ত দিক দিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ‌ চলছে তদন্ত। ‌

78 Views 0 Likes 0 Comments

Related News

Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
রাজ্য

Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

পুলিশ সূত্র জানা গিয়েছে, নিহত যুবকের নাম গোপাল হালদার। বৃহস্পতিবার দুপুরে গোপাল হালদার-সহ তিনজন আম্বেদকর নগরের একটি বাড়িতে যান। সেখানে তাঁদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে।

০২ অক্টো ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা
রাজ্য

PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা

পুলিশ সূত্রে খবর, প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অভিযুক্ত মহিলার অবস্থান দিল্লিতে চিহ্নিত করা হয়। এরপর সেখানে গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দিল্লির আদালত থেকে ট্রানজিট রিমান্ড নেওয়া হয়।

০২ অক্টো ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি
রাজ্য

ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি

পুলিশ ও RPF সূত্রে খবর, এত টাকা বহনের বিষয়ে রোহিতের কাছে কোনও প্রয়োজনীয় নথি ছিল না। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, কলকাতায় সোনা কেনার জন্য ওই টাকা নিয়ে আসা হয়েছিল।

০২ অক্টো ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট
ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক
রাজ্য

ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ভুয়ো চিকিৎসকের দৌরাত্ম্য ঠেকাতে এ বার নিয়োগের ক্ষেত্রেই কড়া নজরদারি শুরু করছে রাজ্য।

০২ অক্টো ২০২৬, ০১:১৮ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.