JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম
Breaking
১০০% শুল্কের হুমকি, তবু রাশিয়ার তেল কেনা বন্ধ নয়! করাচির আকাশে চিনা যুদ্ধবিমান, মাঝআকাশে জ্বালানি! নন্দীগ্রামে প্রার্থী গ্রেফতারি ঘিরে বিস্ফোরক টুইট থাকার জায়গা নেই, ৫ ঘণ্টা দেরিতে পতাকা উত্তোলন ঘিরে তুমুল অস্বস্তি দক্ষিণবঙ্গ- উত্তরবঙ্গ- উপকূল, নিম্নচাপের কারণে ভিজবে রাজ্য মানসিক শান্তি থেকে সুসম্পর্ক, কেমন কাটবে আজকের দিন সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর ১০০% শুল্কের হুমকি, তবু রাশিয়ার তেল কেনা বন্ধ নয়! করাচির আকাশে চিনা যুদ্ধবিমান, মাঝআকাশে জ্বালানি! নন্দীগ্রামে প্রার্থী গ্রেফতারি ঘিরে বিস্ফোরক টুইট থাকার জায়গা নেই, ৫ ঘণ্টা দেরিতে পতাকা উত্তোলন ঘিরে তুমুল অস্বস্তি দক্ষিণবঙ্গ- উত্তরবঙ্গ- উপকূল, নিম্নচাপের কারণে ভিজবে রাজ্য মানসিক শান্তি থেকে সুসম্পর্ক, কেমন কাটবে আজকের দিন সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

দক্ষিণবঙ্গ- উত্তরবঙ্গ- উপকূল, নিম্নচাপের কারণে ভিজবে রাজ্য

দক্ষিণবঙ্গ- উত্তরবঙ্গ- উপকূল, নিম্নচাপের কারণে ভিজবে রাজ্য

কলকাতা, নিউজ ডেস্ক: থাইল্যান্ড থেকে উত্তর আন্দামান সাগর- এগিয়ে আসছে ঘূর্ণাবর্ত।এর জেরে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ!এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উইক এন্ডের প্রথম দিন অর্থাৎ আজ শনিবার (১৯শে সেপ্টেম্বর, ২০২৬)- সন্ধ্যার মধ্যেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গে একটি মৌসুমী অক্ষরেখাও প্রভাব বিস্তার করছে। এই অক্ষরেখাটি সৌরাষ্ট্র থেকে রাঁচি হয়ে দিঘার উপর দিয়ে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত যাবে। আবার অন্যদিকে সিকিম থেকে ওড়িশা পর্যন্ত আরও একটি অক্ষরেখা চলে গেছে। এই অক্ষরেখাটি  উত্তরবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ওই  উইক এন্ড জুড়ে প্রবল বৃষ্টি হবে গোটা রাজ্যে।

দক্ষিণবঙ্গ:

আজ কলকাতা, হাওড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ভর উঠতে পারে- রয়েছে এমন পূর্বাভাসও। আগামীকাল অর্থাৎ রোববার বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান,পশ্চিম মেদিনীপুর,বীরভূম- এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এমনটাও জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গ:

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি পরিস্থিতি কমতে পারে। তবে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার অন্যতম। রবিবার এই জেলাগুলিতেই বজ্রপাত, ঝড়ো হাওয়া সহ ক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

 উপকূল:

এই নিম্নচাপ শক্তিশালী হয়ে এগোচ্ছে বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ সম্ভাবনা থেকেই যাচ্ছে দীঘা সাগর সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকায় আবহাওয়া খারাপ হওয়ার। এর ফলে সাবধান করা হচ্ছে ওই নির্দিষ্ট এলাকার মৎস্যজীবীদের ফলে প্রয়োজনে ওই এলাকায় কমলা সতর্কতা জারি করা হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

Source: IMD

35 Views 0 Likes 0 Comments

Related News

বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ , সতর্কতা জারি রাজ্য জুড়ে
আবহাওয়া

বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ , সতর্কতা জারি রাজ্য জুড়ে

আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭°সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪°সেলসিয়াস। এর ফলে কলকাতার বাতাসে আর্দ্রতাজনিত কারণে ভ্যাপসা ভাব থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

১৮ সেপ্টে ২০২৬, ১০:১২ এএম · 2 মিনিট
মহানগর-দক্ষিণবঙ্গ'তে কমছে বৃষ্টি, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ-উপকূল
আবহাওয়া

মহানগর-দক্ষিণবঙ্গ'তে কমছে বৃষ্টি, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ-উপকূল

কলকাতা, নিউজ ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে-  এবার থামতে চলেছে এক টানা বৃষ্টি। গতকাল থেকেই এমন ইঙ্গিত পেয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গ। এতসত্ত্বেও,চিন্তা থাকছেই। কারণ, উত্তরবঙ্গের অনেক জেলায় এখনও ভারী থেকে অতি ভা...

১৬ সেপ্টে ২০২৬, ১০:০০ এএম · 2 মিনিট
মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে
আবহাওয়া

মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে

কলকাতা, নিউজ ডেস্ক: বৃষ্টি এখনো থামার কোন লক্ষণ নেই। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে ( ১৫ই সেপ্টেম্বর ২০২৬) গত দুদিনের তুলনায় বেশ খানিকটা কমবে। মহানগর কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোথাও কোন সতর্কতামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।তবে ...

১৫ সেপ্টে ২০২৬, ১০:৩৮ এএম · 2 মিনিট
সোমবারও ভিজতে চলেছে রাজ্য, দশটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি
আবহাওয়া

সোমবারও ভিজতে চলেছে রাজ্য, দশটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে। মহানগরী মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ারও পূর্বাভাস রয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬°সেলসিয়াস।

১৪ সেপ্টে ২০২৬, ১১:১৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.