JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৫:৩৭ এএম
Breaking
Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত...

কিশোরদের সুরক্ষায় কড়া পদক্ষেপ! সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সিদের নিষেধাজ্ঞার প্রস্তাব নিউজিল্যান্ডে

কিশোরদের সুরক্ষায় কড়া পদক্ষেপ! সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সিদের নিষেধাজ্ঞার প্রস্তাব নিউজিল্যান্ডে

নিউজ ডেস্ক: কিশোর-কিশোরীদের সুরক্ষায় কড়া পদক্ষেপ। নিউজিল্যান্ডেও অনূর্ধ্ব-১৬ সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে। ইন্টারনেটে অবাধ যৌনতা, অপরাধমূলক কনটেন্ট এবং অতিমাত্রায় আসক্তি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে এবার চূড়ান্ত পদক্ষেপ করতে চলেছে নিউজিল্যান্ড। ১৬ বছরের কম বয়সি কিশোর-কিশোরীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পুরোপুরি নিষিদ্ধ করতে সে দেশের সংসদে একটি নতুন বিল পেশ করল ক্রিস্টোফার লাক্সনের সরকার। নতুন এই প্রস্তাবিত আইনে প্রযুক্তি সংস্থাগুলির ওপরই বয়স যাচাইয়ের কড়া দায়িত্ব চাপানো হয়েছে।

ফেস-রিকগনিশন প্রযুক্তি, ডিজিটাল পরিচয়পত্র এবং প্রোফাইলের তথ্যের মাধ্যমে নিশ্চিত করতে হবে ব্যবহারকারীর বয়স। নিয়ম অমান্য করে কোনো নাবালককে প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দিলে সংশ্লিষ্ট সংস্থাকে তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। তবে এই জরিমানার আওতায় নাবালক বা তাদের অভিভাবকদের রাখা হয়নি, পুরো দায়ভার থাকবে টেক জায়ান্টগুলির ওপরেই।

উদ্বেগ প্রকাশ করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানান, ১৩ থেকে ১৭ বছর বয়সিদের এক-তৃতীয়াংশই দিনে অন্তত পাঁচ ঘণ্টা মোবাইল স্ক্রিনে কাটাচ্ছে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে কিশোর মননে নেতিবাচক প্রভাব পড়ছে, নষ্ট হচ্ছে পড়াশোনা, ঘুম ও পারিবারিক সম্পর্ক। এই ক্ষতিকর বিষয়বস্তু সামলানোর মতো মানসিক পরিপক্বতা এই বয়সে থাকে না বলেই এমন কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত।

যদিও বিলটি সংসদে পাস হওয়া নিয়ে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। লাক্সন সরকারের জোটসঙ্গী ‘নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি’ এর বিরোধিতা করেছে। দলের নেতা তথা পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের মতে, সন্তানদের আগলে রাখার মূল দায়িত্ব পরিবারের, আইন করে জোর করে নিয়ন্ত্রণ দেশকে ভুল পথে চালিত করতে পারে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব-১৬ বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে আইন কার্যকর করে। সেই পথেই ব্রিটেন ও ফ্রান্সের পর এবার নিজেদের দেশে কড়া রাশ টানতে উদ্যত হল নিউজিল্যান্ডও।

19 Views 0 Likes 0 Comments

Related News

Donald Trump: ভোটের আগে জ্বালানির দাম কমাতে পুতিনের সঙ্গে সমঝোতা ট্রাম্পের
বিদেশ

Donald Trump: ভোটের আগে জ্বালানির দাম কমাতে পুতিনের সঙ্গে সমঝোতা ট্রাম্পের

ওয়াশিংটন: এক দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ, অন্য দিকে জ্বালানির ক্রমবর্ধমান দাম। এই দুইয়ের চাপে বিশ্ববাজারে স্বস্তি ফেরাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতার কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ...

১০ অক্টো ২০২৬, ১১:৪৫ এএম · 5 মিনিট
‘প্রিয় প্রধানমন্ত্রী...' লাইসেন্স বিতর্কে মুকেশকে নিশানা মাস্কের
বিদেশ

‘প্রিয় প্রধানমন্ত্রী...' লাইসেন্স বিতর্কে মুকেশকে নিশানা মাস্কের

নিউজ ডেস্ক: এবার সরাসরি রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানীকে নিশানা করলেন ধনকুবের ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় আম্বানিদের নিশানা করে বলেন, 'এতদিন বুঝতে পারিনি ভারতের আসল ‘বস’ কে।এক্স পোস্টে মাস্ক লিখেছেন, ‘স্টারলিঙ্...

১০ অক্টো ২০২৬, ১০:০৮ এএম · 2 মিনিট
দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্বজুড়ে অনুপ্রেরণা
বিদেশ

দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম...

বিশেষ প্রতিবেদন: ছোটবেলায় বই, সংবাদপত্র কিংবা রেডিও, কোনওটাই ছিল না বাড়িতে। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী সমাজব্যবস্থায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বড় হয়ে ওঠা এক কৃষ্ণাঙ্গ মেয়ে একদিন পৌঁছে গেলেন আন্তর্জাতিক বিচারব্...

০৯ অক্টো ২০২৬, ১১:০২ পিএম · 3 মিনিট
নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ
বিদেশ

নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ

নাভি পিল্লাই পুরস্কার পাওয়ার পর জার্মানির নুরেমবার্গে তাঁকে অভিনন্দন জানানোর সময় মজার ছলে বলেছিলেন, দর্শকরা আরও জোরে হাততালি দিলে তিনি ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগ করে নিতে পারেন।

০৯ অক্টো ২০২৬, ১০:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.