JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম
Breaking
বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল? বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল?

হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছেন  শুভেন্দু অধিকারী

আজ হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার হালিশহরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ ওঠে এবং তাঁকে ঘিরে বিক্ষোভ ও স্লোগান দেওয়া হয়।

গত শুক্রবার, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা তৃণমূল কর্মী বিরজু কুমারকে তোলাবাজি ও মারামারির অভিযোগে গ্রেফতার করে হালিশহর থানার পুলিশ। ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপর তাঁকে হালিশহর থানার লকআপে রাখা হয়। কিন্তু পুলিশি হেফাজতে থাকাকালীন শনিবার মৃত্যু হয় বিরজু কুমারের। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে লকআপের ভিতরেই বিরজু অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে দেখা করে আসার সময় সম্পূর্ণ সুস্থ ছিলেন। কিন্তু ভোররাতে তাঁকে লকআপে অসুস্থ অবস্থায় পাওয়া যায় এবং কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পুলিশ হাসপাতালে দেহ ফেলে রেখে চলে যায় বলেও পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে।

রবিবার, নিহত তৃণমূল কর্মী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হালিশহরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, উপাসনা চৌধুরী। বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। মমতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা-চটি। দেওয়া হয় ‘চোর-চোর’ স্লোগান। প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি, ‘আমাদের গাড়িতে প্রচুর ইট ছোড়া হয়েছে। এক ঘণ্টা গাড়ি আটকে রেখেছিল। বিজেপির লোক জোগাড় করে এই সব করানো হয়েছে। যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি নিজে বাইরে রয়েছেন। পুলিশের সামনেই গাড়িতে হামলা চালানো হয়েছে। পশ্চিমবঙ্গ গুন্ডাদের হাতে চলে গেছে।’

59 Views 0 Likes 0 Comments

Related News

অন্ধকারে লুকিয়ে ‘বিপদ’, টিফিন বক্সের নিচে কালাচ
রাজ্য

অন্ধকারে লুকিয়ে ‘বিপদ’, টিফিন বক্সের নিচে কালাচ

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: টিফিন বক্স সরাতে গিয়ে আচমকায় ঘটে গেল অঘটন। রান্নাঘরে প্রতিদিনের মতোই চলছিল সংসারের কাজ। কিন্তু, একটি সাধারণ জিনিসের নিচে যে এমন বিপদ লুকিয়ে থাকতে পারে তা ঘুনাক্ষরেও টের পাননি গৃহবধূ। বক্সে...

২৪ সেপ্টে ২০২৬, ০৯:১২ পিএম · 2 মিনিট
ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ, স্কুলে শিক্ষককে আটকে বিক্ষোভ
রাজ্য

ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ, স্কুলে শিক্ষককে আটকে বিক্ষোভ

কোতোয়ালি, নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে মনিপোতা প্রাইমারি স্কুল চত্বর। স্কুলের একটি ঘর ঘিরে জড়ো হতে থাকেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতিক্রমে এমন পর্যায়ে পৌঁছয়, যে এক শিক্ষককে শ্রেণী ...

২৪ সেপ্টে ২০২৬, ০৯:০৯ পিএম · 2 মিনিট
উপনির্বাচনের আগে স্বস্তি মিলন প্রধানের
রাজ্য

উপনির্বাচনের আগে স্বস্তি মিলন প্রধানের

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতায় বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার মিলন প্রধানের জামিন মামলার শুনানি ছিল হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট
ভাঙড়-২-এ বদলাচ্ছে সমীকরণ, আরাবুলের বিরুদ্ধে তৃণমূল-আইএসএফ
রাজ্য

ভাঙড়-২-এ বদলাচ্ছে সমীকরণ, আরাবুলের বিরুদ্ধে তৃণমূল-আইএসএফ

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: কয়েক মাস আগেও যাদের রাজনৈতিক অবস্থান ছিল একেবারে বিপরীত মেরুতে, বৃহস্পতিবারের ঘটনায় তাদেরই দেখা গেল একই দিকে। দীর্ঘ টানাপোড়েন, অভিযোগ পাল্টা অভিযোগ এবং আইনি লড়াইয়ের পর ভাঙ্গড়-২ পঞ্চায়েত...

২৪ সেপ্টে ২০২৬, ০৪:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.