JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ১২:৩৩ পিএম
Breaking
স্কুলপড়ুয়াদের মুখে সকালের গরম খাবার, তিরুভানমিয়ুরে কামরাজার প্রাতরাশ প্রকল্পের সম্প্রসারণে... বিকেলে জলে নামাই হলো কাল, মন্দারমনি মোহনায় তলিয়ে গেল ৩ নিজের মুখ ভাড়া দেবেন? চীনে AI বিপ্লব খুলে দিচ্ছে পার্ট-টাইম আয়ের নতুন দরজা এশিয়াডে পদকের আশা বাড়াচ্ছে কবাডি, কোরিয়াকে ৩২ পয়েন্টে উড়িয়ে দাপট ভারতের জাহিরের হাতেই সিএসকে, ফিরল ধোনির সেই 'শচীন'-মন্তব্য অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক স্কুলপড়ুয়াদের মুখে সকালের গরম খাবার, তিরুভানমিয়ুরে কামরাজার প্রাতরাশ প্রকল্পের সম্প্রসারণে... বিকেলে জলে নামাই হলো কাল, মন্দারমনি মোহনায় তলিয়ে গেল ৩ নিজের মুখ ভাড়া দেবেন? চীনে AI বিপ্লব খুলে দিচ্ছে পার্ট-টাইম আয়ের নতুন দরজা এশিয়াডে পদকের আশা বাড়াচ্ছে কবাডি, কোরিয়াকে ৩২ পয়েন্টে উড়িয়ে দাপট ভারতের জাহিরের হাতেই সিএসকে, ফিরল ধোনির সেই 'শচীন'-মন্তব্য অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক

বিকেলে জলে নামাই হলো কাল, মন্দারমনি মোহনায় তলিয়ে গেল ৩

বিকেলে জলে নামাই হলো কাল, মন্দারমনি মোহনায় তলিয়ে গেল ৩
মন্দারমনি মোহনায় তলিয়ে গেল ৩ ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

মন্দারমনি, নিউজ ডেস্ক: বিকেলের আনন্দ মুহূর্তেই পরিণত হল উৎকণ্ঠায়। সমুদ্রের ধারে গিয়েছিলেন কয়েকজন এবং তারপরে আচমকায় বদলে গেল পরিস্থিতি। সমুদ্রের উত্তাল জলে সঙ্গে শুরু হলো হইচই, ছুটে এলেন লাইফগার্ডরা। কিছুক্ষণ পর উদ্ধার হল এক শিশু। কিন্তু আরও দুজনের কোনও সন্ধান নেই। রাত বাড়লেও তাঁদের খোঁজ মেলেনি। মন্দারমনি মোহনায় এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। নিখোঁজ দুজন নদীয়ার শান্তিপুরের নবদম্পতি বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে দীঘা থেকে টোটো ভাড়া করে মন্দারমনিতে বেড়াতে গিয়েছিলেন সুমন শীল (২৪) ও তাঁর স্ত্রী বৃষ্টি শীল (১৮) এবং পরিচিত ১০ বছরের শিশু সোমনাথ হালদার। সোমনাথের আদি বাড়ি নদীয়ার কৃষ্ণগঞ্জে। বর্তমানে পরিবারের সঙ্গে দীঘায় থাকত সে। জানা গিয়েছে, প্রায় বিকেল তিনটে নাগাদ মন্দারমনি মোহনায় পৌঁছন তাঁরা। সেই সময় সমুদ্রের অবস্থা যথেষ্ট প্রতিকূল ছিল। জোয়ারের জল ছিল প্রবল কিন্তু তা সত্ত্বেও তিনজন জলে নামেন। কিছুক্ষণের মধ্যে তীব্র জলের স্রোতে তাঁরা তলিয়ে যান বলে দাবি স্থানীয়দের।

বিষয়টি নজরে আসতেই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন কর্তব্যরত নাইটগার্ডরা। তল্লাশি চালিয়ে সোমনাথকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে বালিসাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে, সুমন ও বৃষ্টির খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাঁদের খোঁজে সমুদ্রে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রশাসনের আধিকারিকরাও।

এদিকে, এই দুর্ঘটনার খবর শান্তিপুরে পৌঁছতেই সুমনের পরিবারে নেমে আসে উৎকণ্ঠা। সুমনের ভাই সৌরভ শীল জানান, দাদার ফোনে ফোন করার পর এক অপরিচিত ব্যক্তির ফোন ধরে দুর্ঘটনার খবর জানান। তখনই তাঁরা জানতে পারেন একটি শিশু জলে ডুবে মারা গিয়েছে এবং সুমন-বৃষ্টির কোন খোঁজ নেই। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুমন দিল্লিতে কাজ করত। গত এক বছর ধরে পরিবারের সঙ্গে তাঁর তেমন যোগাযোগ ছিল না। প্রায় একমাস আগে শেষবার ফোনে কথা হয়েছিল। এখন, মন্দারমনির উত্তাল জলে চলছে নিখোঁজ দম্পতির সন্ধান।

4 Views 0 Likes 0 Comments

Related News

অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’
রাজ্য

অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’

সুশ্রুতনগর, নিউজ ডেস্ক: একটি ফোন কল, মেসেজ, কিংবা মুহূর্তের অসাবধানতা আর তাতেই ঘটে যায় বিপত্তি। কখনও পরিচিত সংস্থার নাম করে, কখনও জরুরী কাজের অজুহাতে হাতিয়ে নেওয়া হতে পারে গোপন তথ্য। এমনই নানা কৌশল নিয়ে এবার বিশেষ পা...

২১ সেপ্টে ২০২৬, ১০:৫৯ পিএম · 2 মিনিট
জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড
রাজ্য

জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: দিন শুরু হচ্ছে এক সমস্যাকে সামনে রেখে আর দিনের শেষে যোগ হচ্ছে আরও এক আশঙ্কা। প্রয়োজনীয় দৈনন্দিন জলের জন্য অপেক্ষা এবং তার মধ্যেই জমে থাকা জল নিয়ে চিন্তা। বাড়ির বাইরে বেরোলেই মশার উপদ্রব, আর বাড...

২১ সেপ্টে ২০২৬, ০৯:৫৮ পিএম · 2 মিনিট
তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি
রাজ্য

তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

কোচবিহার, নিউজ ডেস্ক: রাতের অন্ধকার কাটার আগেই চোখে পড়ে বিপদের চিহ্ন। নদীর পাড়ের মাটিতে তৈরি হয়েছে ফাটল, কোথাও আবার মাটির সরে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। নদীর স্রোতের শব্দ যত বাড়ছে, ততই বাড়ছে আতঙ্ক। বাড়ির সামনে দাঁ...

২১ সেপ্টে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট
বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা
রাজ্য

বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: সকাল থেকে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরের সামনে বাড়তে থাকে ভিড়। একের পর এক মহিলা সেখানে এসে জড়ো হতে থাকেন। কারও হাতে কাগজপত্র, কারও হাতে আবেদন সংক্রান্ত নথি। মুখে ক্ষোভএবং সঙ্গে একাধিক অভিযোগ। ঠি...

২১ সেপ্টে ২০২৬, ০৮:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.