কলকাতা, নিউজডেস্ক: মেট্রোয় চুলোচুলি! এমন বিস্ময়কর খবরটি দেখা গেছে কলকাতায়। মেট্রো স্টেশন নেতাজি ভবন,সেখানেই দেখা গেল এরকম আশ্চর্য ঘটনা। তবে তার থেকেও বড় আশ্চর্যের খবর ওই দুই মারপিটরত মহিলাদের মধ্যে একজন মহিলা পুলিশকর্মী! ঘটনাটি ঘটেছে চলতি মাসের গত ৭ই সেপ্টেম্বর। রাত তখন ৯:৫০।
মহিলাদের মধ্যে চুলোচুলির ঘটনা ট্রেনের কামরায় কখনও কখনও দেখা যায় ৷ তবে এই জাতীয় ঘটনা খুব সম্ভবত প্রথমবার। এই সংক্রান্ত ভিডিয়োটি প্রকাশ্যে আছে বুধবার ৷ যদিও,ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Jazzbaat 24 বাংলা। তবে এই ভিডিওটি ঘিরে যে চাঞ্চল্য ছড়িয়েছে তাতে সাক্ষী হয়ে রয়েছে ওই মেট্রো স্টেশনে থাকা সমস্ত যাত্রীরা
সুূত্র: https://x.com/jazzbaatbangla/status/2098011633545347276
জানা যায়, নেতাজি ভবন মেট্রো স্টেশনে দুই মহিলা যাত্রী একসঙ্গে কোথাও যাচ্ছিলেন ৷ তাঁদের ব্যাগ চেকিং করতে উদ্যত হন এক মহিলা পুলিশকর্মী ৷ এরপর ওই দুই মহিলা ওই পুলিশ কর্মীকে ব্যাংককিং করতে বাধা দিলে শুরু হয় প্রথমে হাতাহাতি। পরে যা রূপান্তরিত হয় চুলোচুলিতে। ওই ভিডিয়োয় দেখা গেছে- এক মহিলা যাত্রী ও মহিলা আরপিএফ দু'জনে একে অন্যের চুল টেনে ধরেছেন ৷ কেউই কাউকে ছাড়তে নারাজ ৷ ওই অবস্থাতেই একেবারে মাটিতে পড়ে গড়াগড়ি করছেন দু'জনেই !
এরপর ঘটনা সামলাতে উপস্থিত হন মেট্রো কর্তৃপক্ষ এবং জিআরপিএফ। মেট্রো কর্তৃপক্ষর তফর জানানো হয় 'নেতাজি ভবন মেট্রো স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে আশোভন আচরণ করার অভিযোগে দুই মহিলা যাত্রীকে আটক করে জরিমানা করেছে রেল সুরক্ষা বাহিনী বা আরপিএফ ৷ গত ৭ই সেপ্টেম্বর রাত ৯:৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ৷ ঘটনাকে কেন্দ্র করে স্টেশনে কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়ায় ৷ অন-ডিউটি কর্মীদের সঙ্গে অপেশাদার আচরণের অপরাধে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ৷ আরপিএফ-এর পক্ষ থেকে নিয়ম লঙ্ঘনের দায়ে ওই দুই মহিলা যাত্রীর প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ৷''