JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০১:৩৭ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

নেতাজি-কাণ্ডে বড় পদক্ষেপ, কোচবিহার থেকে গ্রেফতার তিন!

নেতাজি-কাণ্ডে বড় পদক্ষেপ, কোচবিহার থেকে গ্রেফতার তিন!

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর বা অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রাজ্য জুড়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে পুলিশ। এবার নেতাজি কাণ্ডে কোচবিহার থেকে গ্রেফতার করা হলো এখনো পর্যন্ত তিন জনকে। ধৃতদের নাম পিন্টু রায়, কৃষ্ণ কার্জী এবং উত্তম বর্মন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনই নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজের ঘনিষ্ঠ সমর্থক বলে পরিচিত।
ধৃতদের মধ্যে পিন্টু রায় বক্সিরহাট বাজার সংলগ্ন বড় নালঙ্গীবাড়ি এলাকার বাসিন্দা। অপর অভিযুক্ত কৃষ্ণ কার্জীর বয়স আনুমানিক ৪০ বছর এবং তিনি কোচবিহার কোতোয়ালি এলাকার বাসিন্দা। অন্যদিকে, উত্তম বর্মন নিশিগঞ্জ নিশিমাই হাই স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং পোস্ট করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে কোচবিহার কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে।
সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পিন্টু রায় ও কৃষ্ণ কার্জীকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। পাশাপাশি, নিশিগঞ্জ আউটপোস্টের পুলিশ উত্তম বর্মনকে গ্রেফতার করে।
গ্রেফতারির সময়তে নিজের করা মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন উত্তম বর্মন। তিনি বলেন, পরিস্থিতির চাপে পড়ে তিনি এই কাজ করে ফেলেছেন। ‌ এই ঘটনার জন্য তিনি ভীষণই লজ্জিত।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন নেতাজিকে নিয়ে কেউ কুরুচিকর মন্তব্য করলে যেন ছাড় না দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। ‌ এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কোচবিহার থেকে গ্রেফতার হল তিন জনকে। ‌ ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।‌

50 Views 0 Likes 0 Comments

Related News

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস
রাজ্য

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস

দক্ষিণ ভারতের রাজনীতিতে অবশ্য TVK এখন আর শুধুই নতুন দল নয়। দলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সি জোসেফ বিজয় ১০ মে ২০২৬ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

২৭ সেপ্টে ২০২৬, ১১:০৬ পিএম · 2 মিনিট
শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও
রাজ্য

শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

জঙ্গলের ভিতরে প্রত্যন্ত গ্রাম। এককালে এই গ্রামেরই স্কুলের সামনে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে পড়েছিল এক কেন্দ্রীয় বাহিনী জোয়ানের দেহ। আর এবার সেই স্কুলের সামনে চিত্রটি বদলে গেলো বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে।

২৭ সেপ্টে ২০২৬, ১০:২০ পিএম · 3 মিনিট
Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও!
রাজ্য

Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও!

বাতাসে ভেসে আসতো বারুদের গন্ধ। ক্রমাগতই মাওবাদীদের আনাগোনা থাকতো এই গ্রামে। এবার সেই গ্রামকেই দত্তক নিল খোদ বাঁকুড়া জেলা পুলিশ। ‌

২৭ সেপ্টে ২০২৬, ১০:১৪ পিএম · 3 মিনিট
অ্যাম্বাসাডরের ঘরে ফিরছে গাড়ি! হিন্দমোটরে এবার EV কারখানার প্রস্তাব, জাগছে নতুন আশা
রাজ্য

অ্যাম্বাসাডরের ঘরে ফিরছে গাড়ি! হিন্দমোটরে এবার EV কারখানার প্রস্তাব, জাগছে নতুন আ...

উত্তরপাড়া: একসময় যে কারখানাকে ঘিরে গোটা এলাকার অর্থনীতি আবর্তিত হত, সেই হিন্দুস্তান মোটরসের জমিতে ফের শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, পরিত্যক্ত জমির একটি অংশে ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা ...

২৭ সেপ্টে ২০২৬, ০৪:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.