অজ্ঞাতপরিচিত এক যুবকের মৃত্যদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে শহরের বাবুপাড়া এলাকার করলা নদীর ঘাটে। জানা গিয়েছে, করলা নদীতে স্নান করতে গিয়ে মৃতু হয় ওই যুবক।
প্রথমে স্থানীয়রা মনে করে ওই যুবক নদীতে স্নান করতে নেমেছে। পরে তাঁকে নদীর জলে হাবুডুবু খেতে দেখে কয়েকজন যুবক ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মৃত্যু হয় তার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও করলা নদীর ঘাটে মানুষের আনাগোনা ছিল। সেই সময় আচমকাই এক যুবক নদীতে ঝাঁপ দেন। প্রথমে বিষয়টিকে স্বাভাবিক বলেই মনে করেছিলেন উপস্থিত মানুষজন। তবে কিছুক্ষণ পর যুবককে জলে ছটফট করতে দেখে বিপদের আশঙ্কা হয় স্থানীয়দের। সঙ্গে, সঙ্গে কয়েকজন স্থানীয় যুবক নদীতে ঝাঁপ দেয় ওই যুবকের উদ্ধার করার জন্য। কোনরকমে ওই যুবকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে জল বের করার চেষ্টা করেন তারা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। কি কারণে তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন তা নিয়েও অনেক ধোঁয়াশা রয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এরই পাশাপাশি যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে।