JAZZBAAT 24 BANGLA
০৫ নভে ২০২৬, ১২:১৬ এএম
Breaking
Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য? Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য?

গভীর নিম্নচাপের মুখে পশ্চিমবঙ্গ,উপকূল অঞ্চলে রয়েছে আশঙ্কা

গভীর নিম্নচাপের মুখে পশ্চিমবঙ্গ,উপকূল অঞ্চলে রয়েছে আশঙ্কা

পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে গভীর নিম্নচাপ। প্রধানত বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। একারণে আজ শুক্রবার(১৪ই অগাস্ট,২০২৬) প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা এবং দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সমগ্র দক্ষিণবঙ্গে। রিপোর্ট বলছে,আজ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.২°C ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১°C । আজ বৃষ্টির সম্ভাবনা: ৭৮%।

গত কিছু দিন ধরেই  বৃষ্টিপাতের জন্য এমনিতেই জল উপচে পড়ছে উপকূলীয় অঞ্চলে। ঠিক সেই মুহূর্তেই উদ্বেগ বাড়াচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস। 'আইএমডি' সূত্রে জানা যাচ্ছে,  উপকূলীয় পশ্চিমবঙ্গ তথা সংলগ্ন বাংলাদেশ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।উত্তর পশ্চিমদিকে ওই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ কলকাতা থেকে ৪০ কিমি দক্ষিণ-পূর্বে এবং মেদিনীপুর থেকে ১৩০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। একারনেই ঝড়-ঝঞ্ঝা হতে পারে, আশঙ্কা করে ১৫ ই আগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

আবহাওয়া অফিসের ঘোষণা, শুক্রবার অতি ভারী বৃষ্টির কারণে 'কমলা সতর্কতা' পুরুলিয়া'য়। ভারী বৃষ্টির 'হলুদ সতর্কতা'র মুখে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে ৫০ কিমি গতিবেগে দমকা বাতাস বইতে পারে। 

আবহাওয়া অফিস বলছে দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও বেশ কিছু জায়গায়  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পারদ সমতলে প্রায় ৩৫° সেলসিয়াসের মধ্যে থাকবে।

49 Views 0 Likes 0 Comments

Related News

CycloneUpdate: ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র দাপট শেষ! বাংলায় কি এবার শীতের আমেজ? আবহাওয়ার বড় আপডেটে মিলল স্বস্তির খবর
আবহাওয়া

CycloneUpdate: ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র দাপট শেষ! বাংলায় কি এবার শীতের আমেজ? আবহাওয়ার...

আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গে কোনও ধরনের চূড়ান্ত সতর্কতা বা দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের যাতায়াতে ৩ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছিল।

০৪ নভে ২০২৬, ১২:২৮ পিএম · 2 মিনিট
CycloneMurasu: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু! অন্ধ্রপ্রদেশে তাণ্ডবের আশঙ্কা, সরানো হল লক্ষাধিক মানুষ
আবহাওয়া

CycloneMurasu: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু! অন্ধ্রপ্রদেশে তাণ্ডবের আশঙ্কা, সরানো হল ল...

ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় ওড়িশাতেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচটি বিপজ্জনক জেলা থেকে ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে শুধু গঞ্জাম জেলা থেকেই সরানো হয়েছে প্রায় দেড় লক্ষ মানুষ। পরিস্থিতি বিবেচনা করে আরও বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

০৩ নভে ২০২৬, ০৯:৪৭ এএম · 2 মিনিট
Cyclone : নতুন করে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, উত্তাল হতে পারে সমুদ্র
আবহাওয়া

Cyclone : নতুন করে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, উত্তাল হতে পারে সমুদ্র

১ নভেম্বর বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপটি।

০১ নভে ২০২৬, ০৩:২৭ পিএম · 2 মিনিট
‘অর্ণব’-এর শক্তিক্ষয়, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ!
আবহাওয়া

‘অর্ণব’-এর শক্তিক্ষয়, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ!

স্থলভাগে প্রবেশের পর ক্রমশ শক্তি হারাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। এর মধ্যেই দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। আগামী ৭২ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাস। তবে নতুন নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আপাতত কোনও ঘূর্ণিঝড় সতর্কতাও জারি হয়নি।

৩০ অক্টো ২০২৬, ০১:৩২ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.