JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৮:২২ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

প্রয়াত অভিনেতাকে নিয়ে বিস্ফোরক মৌমিতা

প্রয়াত অভিনেতাকে নিয়ে বিস্ফোরক মৌমিতা

কলকাতা, পিউ নন্দী: ‘আমাদের প্রেমটাই তো বড় বিপ্লব!’ রাহুলের মৃত্যুর ৫ মাস বাদে বিস্ফোরক অভিনেত্রী মৌমিতা। তালসারির সৈকতে 'ভোলে বাবা'র শুটিং চলাকালীন সেই মর্মান্তিক স্মৃতি আজও বহন করছে টলিপাড়া। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণের কেটে গেছে পাঁচটা মাস। কিন্তু কাটেনি শোকের ছায়া। তাঁর মৃত্যুর বিচারের দাবি যখন এখনও অধরা, তখনই এক আবেগঘন ও বিস্ফোরক স্বীকারোক্তিতে টলিউডে নতুন করে আলোড়ন ফেললেন অভিনেত্রী-মডেল মৌমিতা পণ্ডিত।

দীর্ঘ নীরবতা ভেঙে তিনি জানালেন, মৃত্যুর আগের কয়েক মাস রাহুলের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। একটি সিসিটিভি ফুটেজেও সম্প্রতি মৌমিতার দেওয়া একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে ঘিরে শুরু হয় গুঞ্জন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মৌমিতার গালে আবির ছুঁইয়ে দিচ্ছেন রাহুল। সেই চর্চার রেশ টেনেই মুখ খুলেছেন অভিনেত্রী।

মৌমিতার কথায়, তাঁর স্বামী অরিদীপ্ত ছিলেন রাহুলের শৈশবের বন্ধু। অরিদীপ্তর মৃত্যুর পর দীর্ঘ আট বছর হোলি খেলা তো দূর, মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন মৌমিতা। সেই অন্ধকার থেকেই তাঁকে আলোর দিশা দেখান রাহুল। অভিনেত্রী জানান, গত মার্চে হোলির দিন ভোর ৫ টায় ক্লান্ত শরীরে বাইক নিয়ে মৌমিতার বাড়িতে হাজির হন অভিনেতা। সারারাত শুটিং করেও তিনি এসেছিলেন ,সঙ্গে এনেছিলেন হলুদ রঙের আয়ুর্বেদিক আবির। এরপর ভোরবেলায় শহর ঘুরে চা খান।

তিনি আরও জানান, উত্তরবঙ্গে শুটিং করতে গিয়ে একে অপরের প্রতি গভীর নির্ভরতা তৈরি হয়েছিল। আর এভাবেই তাঁদের সম্পর্ক প্রেমের রূপ নেয়। সম্পর্ক নিয়ে কোনো লুকোচুরির ইচ্ছে ছিল না রাহুলের, এমনটাই দাবি মৌমিতার। তিনি জানান, রাহুলের ইচ্ছে ছিল দু'জনে একসঙ্গে প্রকাশ্যে এসে সম্পর্কের কথা জানাবেন।

অন্যদিকে, স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে রাহুলের সমীকরণ নিয়ে মৌমিতা স্পষ্ট জানান, তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ বোঝাপড়া ছিল এবং প্রিয়াঙ্কা রাহুলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। রাহুল কাউকে ঠকিয়ে বা ধোঁকা দিয়ে তাঁর জীবনে আসেননি।

দুর্ঘটনার আগের রাতেও প্রায় ২০-২৫ মিনিট ভিডিও কলে কথা হয়েছিল দু'জনের। এমনকী মৃত্যুর দিন তালসারির সৈকতে দাঁড়িয়ে শেষ শট দেওয়ার আগেও মৌমিতাকে ফোন করেছিলেন রাহুল। অভিনেতার চলে যাওয়ার পর টানা তিন দিন তাঁর বাড়িতে পরিবারের পাশে রোবটের মতো ছিলেন মৌমিতা, গিয়েছিলেন শ্মশানেও।

মৌমিতা বলেন,আমাদের প্রেমটা যদি স্বীকার না করি, তবে রাহুলকে অসম্মান করা হবে। প্রেম তো সবচেয়ে বড় বিপ্লব, আর আমাদের প্রেমের চেয়ে বড় বিপ্লব কিছু হতে পারে না!

132 Views 0 Likes 0 Comments

Related News

Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন্দ্য!
বিনোদন

Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফ...

বিগ বস বাংলার ঘর থেকে প্রথম সপ্তাহেই বিদায় নেওয়ার পর মুখ খুললেন অনিন্দ্য সেনগুপ্ত। তনুশ্রী, দুর্নিবার, সৃজলা ও দীপেন্দুকে নিয়ে নিজের মূল্যায়ন জানিয়ে তিনি বললেন, তাঁর চোখে দুর্নিবারই ঘরের অন্যতম সেরা ‘মাইন্ডগেম’ খেলোয়াড়।

০৬ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ
বিনোদন

Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজল...

নিউজ ডেস্ক: কিছু সপ্তাহ আগে বিগ বসের ঘরে অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে ঘটে গিয়েছে ভয়ংকর দুর্ঘটনা। টাস্কের মাঝে নন্দিনীর ফেলে দেওয়ায় কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। বারবার অভিনেত্রী আঘাত অসুস্থতার কথা বললেও অনেক কথা...

০৬ অক্টো ২০২৬, ০৬:২০ পিএম · 2 মিনিট
Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল
বিনোদন

Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগী...

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন। মায়া সেন ও দেবব্রত বিশ্বাসের একনিষ্ঠ ছাত্রী হিসেবে তিনি রবীন্দ্রসঙ্গীতের নিজস্ব গায়কির ধারাকে সমৃদ্ধ করেছিলেন। সারাজীবন গান শেখানো ও সংগীতচর্চাকেই ব্রত করে রাখা এই প্রবীণ শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীতমহল।

০৬ অক্টো ২০২৬, ০৩:২২ পিএম · 2 মিনিট
Sipara Khan: নাতনির জন্মদিনে বিরল উপস্থিতি সেলিমের, হাজির সলমন-সোহেলও
বিনোদন

Sipara Khan: নাতনির জন্মদিনে বিরল উপস্থিতি সেলিমের, হাজির সলমন-সোহেলও

মুম্বই: একরত্তি সিপারা খান পা দিল এক বছরে। আর সেই বিশেষ দিনটিকে ঘিরে যেন ফের একসঙ্গে ধরা দিল খান পরিবারের বড় অংশ। আরবাজ খান এবং শুরা খানের মেয়ে সিপারার প্রথম জন্মদিনে হাজির ছিলেন সলমন খান, সোহেল খান, সেলিম খান, সালমা খা...

০৬ অক্টো ২০২৬, ১১:১২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.