JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০১:৫৯ এএম
Breaking
রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল

দুর্গাপুরে রাস্তা পরিষ্কারে নামল ভ্যাকিউম ক্লিনার, জল চুরি রুখতে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

দুর্গাপুরে রাস্তা পরিষ্কারে নামল ভ্যাকিউম ক্লিনার, জল চুরি রুখতে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাস্তা পরিষ্কার রাখতে এবার নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করল রাজ্য সরকার। দুর্গাপুরে পরীক্ষামূলকভাবে চালু হল পুরসভার ভ্যাকিউম ক্লিনার গাড়ি। রাস্তার ধুলো, ময়লা ও ছোটখাটো আবর্জনা সাকশন পদ্ধতিতে দ্রুত পরিষ্কার করবে এই বিশেষ গাড়ি। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে বুধবার দুর্গাপুরে এই পরিষেবা চালু করা হয়।

প্রশাসনের লক্ষ্য, শহরের রাস্তাঘাট, ফুটপাথ ও বাজার এলাকাকে আরও পরিচ্ছন্ন রাখা। পুরমন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাস্তায় জমে থাকা আবর্জনা দ্রুত সরিয়ে ফেলার জন্যই এই উদ্যোগ। আপাতত একটি গাড়ি দিয়ে কাজ শুরু হলেও এর কার্যকারিতা পর্যালোচনা করে ভবিষ্যতে শহরের আরও এলাকায় এই ধরনের গাড়ি নামানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে রাজ্যের অন্যান্য পুরসভাতেও এই ব্যবস্থা চালু করা হতে পারে।

তবে শুধু পুরসভার উদ্যোগে শহর পরিষ্কার রাখা সম্ভব নয় বলেও বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাস্তায় যত্রতত্র আবর্জনা না ফেলা, থুতু না ফেলা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

এর পাশাপাশি বেআইনি ভাবে পানীয় জলের মূল পাইপলাইন থেকে সংযোগ নেওয়া নিয়েও কড়া বার্তা দিয়েছেন পুরমন্ত্রী। মেন পাইপ থেকে অবৈধ সংযোগ নেওয়া বা পাম্প বসিয়ে জল টেনে নেওয়ার ঘটনা ধরা পড়লে সরাসরি এফআইআর করা হবে বলে জানিয়েছেন তিনি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথাও স্পষ্ট করেছেন অগ্নিমিত্রা।

প্রশাসনের তরফে আগেই রাস্তা নোংরা করা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে জরিমানার কথা ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট জায়গা ছাড়া রাস্তায় মলমূত্র ত্যাগ করলে ২০০ টাকা, রাস্তায় আবর্জনা ফেললে ২০০ টাকা এবং প্রকাশ্যে থুতু ফেললে ১০০ টাকা জরিমানা হতে পারে। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলেও ২০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং পুরসভা ও মিরিক এলাকায় ১ জুলাই থেকে এই জরিমানা কার্যকর হয়েছে। রাজ্যের অন্যান্য এলাকায় আগামী ১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হওয়ার কথা। প্রযুক্তিনির্ভর পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়িয়েই শহরকে পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়েছে পুরসভা।

53 Views 0 Likes 0 Comments

Related News

মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত
রাজ্য

মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত

বহরমপুর: সকালেই ঘোষণা করেছিলেন, ভোটে লড়বেন না। মনোনয়ন প্রত্যাহারের জন্য বহরমপুরের প্রশাসনিক ভবনের উদ্দেশে রওনাও দিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা বলার পর সিদ্ধান্ত বদল করলেন রেজি...

১৯ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম · 3 মিনিট
টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া
রাজ্য

টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া

পুরুলিয়া, নিউজ ডেস্ক: কয়েক ঘন্টা আগে টিউশনে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভোরের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়েছিল সে। পরিবারের লোকজনও ভাবেনি এই বেরিয়ে যাওয়াই শেষ দেখা হয়ে দাঁড়াবে। কিছুক্ষণ পর বাড়ির পিছনের একটি ঘর ...

১৯ সেপ্টে ২০২৬, ০২:২৭ পিএম · 2 মিনিট
জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের
রাজ্য

জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: চোখের সামনে বদলে গিয়েছে রাস্তার ধারের একটি অংশ। যে জায়গায় কয়েক মাস আগেও দেখা গিয়েছে জল ও সবুজের উপস্থিতি, সেখানে এখন দেখা মিলছে নতুন করে নির্মাণের চিহ্ন। কিন্তু এই বদলটা শুধুমাত্র জমির চ...

১৯ সেপ্টে ২০২৬, ০২:২৪ পিএম · 2 মিনিট
রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য
রাজ্য

রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: রাতে নিস্তব্ধতায় এলাকায় ঘোরাফেরা করছিল এক ব্যক্তি। পুলিশের কাছে পৌঁছে গিয়েছিল একটি সূত্র, কিন্তু সেই সূত্র ধরে তদন্ত যত এগোয়, ততই যেন ঘনীভূত হতে থাকে রহস্য। রাস্তার ধারে থাকা একটি সাধারণ ক...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.