JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০৮:২৯ এএম
Breaking
Rashifal: প্রেম-চাকরি-আর্থিক উন্নতিতে বিরাট চমক, এক ঝলকে জেনে নিন আজকের রাশিফল Weather: কমেছে বৃষ্টির দাপট, পুজোর মুখে বাড়বে ভ্যাপসা গরম, কী বলছে হাওয়া অফিস? Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ Rashifal: প্রেম-চাকরি-আর্থিক উন্নতিতে বিরাট চমক, এক ঝলকে জেনে নিন আজকের রাশিফল Weather: কমেছে বৃষ্টির দাপট, পুজোর মুখে বাড়বে ভ্যাপসা গরম, কী বলছে হাওয়া অফিস? Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ

প্রাক্তন বিধায়কের মৃত্যু, পরিবারের পাশে থাকবেন অনুব্রত মন্ডল

প্রাক্তন বিধায়কের মৃত্যু, পরিবারের পাশে থাকবেন অনুব্রত মন্ডল

রহস্যমৃত্যু বীরভূমের রামপুরহাটের প্রাক্তন বিধায়কের!বাম আমলে লাল দুর্গ বীরভূম। সেই পরিস্থিতিও তিনি তৃণমূলের বিধায়ক হন। রামপুরহাটের বাজার সংলগ্ন এলাকায়, নিজের স্ত্রীকে নিয়ে বসবাস করতেন আশিস বন্দ্যোপাধ্যায়।তবে এসব কিছু ছাপিয়ে তার অধ্যাপক পরিচিতিই ছিল সকলের কাছে অনেক বেশি জনপ্রিয়। সকলের কাছেই স্যার হিসেবে সম্মান পেতেন।

মন্ত্রীত্ব এবং ডেপুটি স্পিকার ছাড়াও 'তারাপীঠ উন্নয়ন পর্ষদ'র চেয়ারম্যান ছিলেন আশীষ ব্যানার্জী। রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটলে, মমতা শিবিরকে কে ছেড়ে ঋতব্রত শিবিরে তিনি যোগ দেন। তাঁর মৃত্যুতে, ২১সে জুলাই তাঁর প্রতি হওয়া অপমানের প্রতিক্রিয়া জানিয়েছেন কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর মৃত্যুতে শোকবার্তা জানান কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জী।

এব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হন বীরভূমের একদা 'ডন' অনুব্রত মণ্ডল। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন - আশীষ ব্যানার্জী মারা গিয়েছেন। কী বলবেন এ ব্যাপারে? অনুব্রত মন্ডলের উত্তর -' আশীষদা খুব ভালো লোক ছিলেন,এটুকু জানি। এবং খুব ভদ্র লোক ছিলেন। পাঁচবারের এমএলএ বটে। কেন এরকম হল বুঝতে পারছিনা। ওনার তো কোন শত্রু নাই। উনি কোনদিন জোড়েও কথা বলেন নাই।' বোঝাই যাচ্ছে মৃত বিধায়কের পরিবারের পাশে আছেন তিনি।

সাংবাদিকরা অনুব্রত কে ফের প্রশ্ন করেন- উনি যে সুইসাইড নোটটা লিখে গেছেন, কেন লিখলেন? কী মনে হয়? 
এর উত্তরে অনুব্রত মন্ডলের সাফ জবাব-'সেটা আপনাদের মত সাংবাদিকরা থাকলে এরকমই হবে।' শুনলাম আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল! সাংবাদিকদের এই কৌতূহলের নিরসন করেন কেষ্ট মণ্ডল। বলেন - ‘সবারই সঙ্গে, সবারই সঙ্গে।’ ফের সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ‘তাহলে কী আপনি এখন ওখানেই যাচ্ছেন?’

এর উত্তরে গাড়িতে উঠতে উঠতে অনুব্রত জানান-' যাচ্ছি তো- ‘দেখা যাক। ভালো লোক ছিলেন। নিঃসন্দেহে ভাল লোক ছিলেন। আর ফ্যামিলিও ভালো। ওনার স্ত্রীও ভদ্র।,’ পরিবারের সঙ্গে দেখা করবেন কিনা জানতে চাওয়ায় অনুব্রত সাংবাদিকদের এই প্রশ্নে ছোট্ট একটি উত্তর দেন। ছোট্ট একটি 'হ্যাঁ' বলে গাড়িতে উঠে পড়েন অনুব্রত মন্ডল।

158 Views 0 Likes 0 Comments

Related News

NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র
রাজ্য

NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দার্জিলিং, কালিম্পং, মিরিক, দুধিয়া, মংপু, কার্শিয়াং-সহ বিভিন্ন পর্যটন এলাকাকে এলাকা ভিত্তিকভাবে আরও আকর্ষণীয় করে তোলা হবে। দার্জিলিংকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও উন্নত করার পরিকল্পনারও প্রাথমিক পর্যালোচনা করা হয়েছে। পর্যটকদের আকর্ষণ করতে আগামী দিনে টি ফেস্টিভ্যাল, ভিন্টেজ কার র‍্যালি, ওয়াকাথন, রিভার ক্রাফটিং, প্যারাগ্লাইডিং-সহ একাধিক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাহাড়ের পুরনো ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে বিশেষ উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যকে এক ছাতার তলায় তুলে ধরতে বড় অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৯:১৮ পিএম · 2 মিনিট
Birbhum: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে তাণ্ডব, ভাঙচুর-হুমকিতে উত্তপ্ত সিউড়ি
রাজ্য

Birbhum: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে তাণ্ডব, ভাঙচুর-হুমকিতে উত্তপ্ত সিউড়ি

প্রায় চার মাস পর এই দিনই প্রথমবার ওই কার্যালয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। নিজের চেয়ারে বসে থাকার সময় কয়েকজন যুবক আচমকা সেখানে ঢুকে পড়েন। তাঁদের কয়েকজনের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। অভিযোগ, যুবকদের হাতে ছিল লাঠি ও গাছের ডাল। কার্যালয়ে ঢুকেই তাঁরা টেবিল, চেয়ার, কাচের অংশসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেন। এমনকি, অনুব্রত মণ্ডলের সামনে থাকা কাচের টেবিলও পিটিয়ে ভেঙ্গে দেওয়া হয়। ভাঙচুরের জেরে কাঁচের টুকরো ছিটকে অনুব্রতর গায়ে লাগে বলে জানা গিয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড!
রাজ্য

Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড!

হুগলিতে এই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। এরই মধ্যে পোলবা ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গির প্রকোপে সবচেয়ে খারাপ অবস্থা। স্বাস্থ্য জেলা স্বাস্থ্য দফতরের হিসেবে অনুযায়ী এখনও পর্যন্ত ৩৩ জন আক্রান্ত মহানাদে।

৩০ সেপ্টে ২০২৬, ০৭:২৭ পিএম · 2 মিনিট
Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স
রাজ্য

Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স

মালদা কলেজে একাধিক সমস্যা ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করেই এই উত্তেজনা।

৩০ সেপ্টে ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.