JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ১১:৩৯ এএম
Breaking
দোতলা বাসের এসিতে বিস্ফোরণ? নয়ডার রাজপথে মর্মান্তিক পরিণতি যাত্রীদের বাথরুমে অ্যাশট্রে? আসল কারণ জানলে চমকে যাবেন এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত, ৩ বছরের সময়সীমা বেঁধে দিল রাজ্য বাংলায় আসছে ৪,০৮৫ কোটির সম্ভাব্য আর্থিক সুফল, জানুন কী কী থাকছে অপেক্ষার অবসান? এক কিস্তিতেই বকেয়া DA, কারা পাবেন টাকা এবং কোথায় জমা হবে ৩ হাজার ড্রোন, তারকা শিল্পীদের অনুষ্ঠান, বঙ্গজুড়ে বড় পরিকল্পনা মাঝরাতে রাজবীরকে সৃজলাকে নিয়ে কী বললেন নন্দিনী? উত্তাল বিগ বস বাংলা "পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার হেড কোচ দোতলা বাসের এসিতে বিস্ফোরণ? নয়ডার রাজপথে মর্মান্তিক পরিণতি যাত্রীদের বাথরুমে অ্যাশট্রে? আসল কারণ জানলে চমকে যাবেন এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত, ৩ বছরের সময়সীমা বেঁধে দিল রাজ্য বাংলায় আসছে ৪,০৮৫ কোটির সম্ভাব্য আর্থিক সুফল, জানুন কী কী থাকছে অপেক্ষার অবসান? এক কিস্তিতেই বকেয়া DA, কারা পাবেন টাকা এবং কোথায় জমা হবে ৩ হাজার ড্রোন, তারকা শিল্পীদের অনুষ্ঠান, বঙ্গজুড়ে বড় পরিকল্পনা মাঝরাতে রাজবীরকে সৃজলাকে নিয়ে কী বললেন নন্দিনী? উত্তাল বিগ বস বাংলা "পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার হেড কোচ

টানা তিনটি এশিয়াডে পদক জয়ের নজির, উশুতে উজ্জ্বল ভারতের নাওরেম

টানা তিনটি এশিয়াডে পদক জয়ের নজির, উশুতে উজ্জ্বল ভারতের নাওরেম
উশুতে রুপো জিতলেন ভারতের নাওরেম রোশিবিনা দেবী ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: আইচি-নাগোয়া এশিয়ান গেমসের পঞ্চম দিনে সকালেই জোড়া পদকের সুখবর। মহিলাদের ৬০ কেজি উশুতে রুপো জিতলেন ভারতের নাওরেম রোশিবিনা দেবী। চিনের ঝাং শিয়াওইউয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে হারলেও টানা তৃতীয়বার এশিয়াডের মঞ্চে পদক নিশ্চিত করলেন ভারতীয় উশু তারকা। আবার এর কিছু পরেই রোয়িংয়ে পুরুষদের ডাবল স্কালসে ব্রোঞ্জ জিতে ভারতের পদক-তালিকায় আরও একটি পদক যোগ করলেন সতনাম সিংহ ও সলমন খান। চতুর্থ দিনের ঐতিহাসিক ভারোত্তোলন পদকের পর বৃহস্পতিবারও ভারতের পদক অভিযান শুরু হল জোড়া সাফল্যে।

রোশিবিনার জন্য এই পদক বিশেষ তাৎপর্যপূর্ণ। ৬০ কেজি বিভাগে ফাইনালে চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। তবে পর পর ৩টি এশিয়াডে পোডিয়ামে ওঠা নিঃসন্দেহে বড় সাফল্য। অন্যদিকে পুরুষদের ডাবলস স্কালসে সতনাম ও সলমনের ব্রোঞ্জও স্বস্তি দিয়েছে ভারতের রোয়িং দলকে। যদিও পুরুষদের সিঙ্গলস স্কালসে অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন বলরাজ পানওয়ার। ফাইনালে চতুর্থ হয়ে শেষ করেছেন তিনি। মহিলাদের ফোর ফাইনালে গুরবানি কৌর, আলিনা আন্তো, তেন্তেনথই হাওবিজাম ও পুনমের ভারতীয় দল শেষ করেছে শেষ স্থানে।

এ ছাড়া আরও বেশ কয়েকটি ইভেন্টেও পদকের আশা বাড়াচ্ছে ভারতীয়দের লড়াই। শ্যুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে পদকের দিকে নজর রয়েছে ভারতের। অ্যাথলেটিক্সে মিক্সড ৪x৪০০ মিটার রিলে দ্বিতীয় হয়ে হিট শেষ করে ফাইনালে উঠেছে ভারত। হেপ্টাথলনের ১০০ মিটার হার্ডলসের পর পূজা অষ্টম এবং অনামিকা অনীশ দশম স্থানে রয়েছেন। টেবিল টেনিসে মহিলাদের ডাবলসে দিয়া চিতালে-যশস্বিনী ঘোরপাড়ে ইরানের জুটিকে হারিয়ে রাউন্ড অব ১৬-এ উঠেছেন। শ্রীজা আকুলা ও সিন্ড্রেলা দাসও মঙ্গোলিয়ার জুটিকে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছেছেন।

অন্যদিকে যথিও ক্যানো স্প্রিন্টে মেঘা প্রদীপ মহিলাদের ক্যানো সিঙ্গল ২০০ মিটারের সেমিফাইনালে চতুর্থ হয়ে ফাইনালে উঠতে পারেননি। মহিলাদের কায়াক ডাবল ৫০০ মিটারে সোনিয়া দেবী ও পার্বতী গীতা সেমিফাইনালে শেষ স্থানে থেকে ছিটকে গিয়েছেন। পুরুষদের কায়াক ফোর ৫০০ মিটারে নাওচা লাইটনজাম, বরিন্দর সিংহ, ওইনাম অরুণ সিংহ ও হর্ষবর্ধন শক্তাওয়াত ষষ্ঠ হয়েছেন। ক্যানো ডাবল ৫০০ মিটারে রাজু রাওয়াত ও জ্ঞানেশ্বর সিংহ ফিলেম নবম হয়ে অভিযান শেষ করেছেন। সাঁতারে পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে বেনেডিক্টন বেনিস্টন নিজের হিটে পঞ্চম এবং সার্বিকভাবে দ্বাদশ স্থান পেয়েছেন। স্কোয়াশে মিক্সড ডাবলসে সূরজ চাঁদ-শামিনা রিয়াজকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে ভারতীয় জুটি জোশনা চিনাপ্পা-ভেলাভান সেন্থিলকুমার।

বিজ্ঞাপনrrr
72 Views 0 Likes 0 Comments

Related News

"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার হেড কোচ
ময়দান

"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার...

স্পোর্টস ডেস্ক: গত ইংল্যান্ড সফরে ম্যানচেস্টারে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। বৈভবকে সুযোগ দেওয়ার সেই সিদ্ধান্ত যে তাঁর রাতের ঘুমই কেড়ে নিয়েছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিজেই জানালেন ভারতের হে...

২৪ সেপ্টে ২০২৬, ১০:২০ এএম · 2 মিনিট
মেসির পর এ বার সিআর সেভেন, অবসর নিয়ে বড় বার্তা পর্তুগিজ মহাতারকার
ময়দান

মেসির পর এ বার সিআর সেভেন, অবসর নিয়ে বড় বার্তা পর্তুগিজ মহাতারকার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে স্পেনের কাছে হারের পরই কি পর্তুগালের জার্সি তুলে রাখার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুধবার সিআর সেভেন নিজেই স্বীকার করলেন, এমন ভাবনা সত্যিই তাঁর মাথায় এসে...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট
এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান
ময়দান

এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে দেশকে গর্বিত করছেন শ্যুটাররা। এরই মধ্যে এক অপ্রত্যাশিত সাহায্য পাওয়ায় আলোচনার কেন্দ্রে শ্যুটার মেঘনা সজ্জনার। মেঘনার পাশে দাঁড়িয়েছিলেন এক বলিউড তারকা।সাফল্যের খিদে থাকলেও শ্যুটার মেঘনার কাছ...

২৩ সেপ্টে ২০২৬, ০৮:৫২ পিএম · 1 মিনিট
IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফি বাগান ব্রিগেডে
ময়দান

IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লি...

স্পোর্টস ডেস্ক: শুরু আইএফএ শিল্ড । প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান-শ্রীনিডী এফসি । প্রথম ম্যাচেই দাপট সদ্য কলকাতা লিগ জয়ী সবুজ-মেরুনের । আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিডীকে ৬-০ গোলে হারায় পানোসের দল । হ্যাটট্...

২৩ সেপ্টে ২০২৬, ০৭:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.