JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০২:৩৬ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

হলদিয়া থেকে পটাশপুর জলের তলায় রাস্তা, বন্ধ একাধিক স্কুল-কলেজ!

হলদিয়া থেকে পটাশপুর জলের তলায় রাস্তা, বন্ধ একাধিক স্কুল-কলেজ!

বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে লাগাতার বর্ষণে জলমগ্ন পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। বিশেষত জেলার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকায় জল ঢুকে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। রাতভর বৃষ্টির পর এলাকায় জল ঢুকে পড়েছে। কোথাও হাঁটু সমান জল আবার কোথাও রাস্তাঘাট সম্পূর্ণ জলের তলায়। হলদিয়া থেকে নন্দীগ্রাম,ময়না থেকে পটাশপুর একাধিক এলাকায় জল ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সূত্রে খবর, বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানেও জল ঢুকে পড়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে জেলার একাধিক স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে।  সেইসঙ্গে বহু জায়গায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। সাধারণ জনজীবন কার্যত থমকে গিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের সাহায্যের জন্য হলদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য জায়গায় পৃথক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। হলদিয়ার জন্য ৭৯০৮৫২১২০০ এবং জেলার অন্যান্য অংশের জন্য ০৩২২৮-২৬২৭২৮ নম্বরে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। শুধু প্রশাসনিক নজরদারি নয়, ত্রাণের ব্যবস্থাও করা হয়েছে। হলদিয়ায় ইতিমধ্যেই ২৭টি ত্রানশিবির তৈরি করা হয়েছে। জরুরী পরিস্থিতিতে উদ্ধার এবং ত্রাণ কাজ চালানোর জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(NDRF) এর সদস্যরাও এলাকায় পৌঁছেছেন বলে জানা গিয়েছে।

তবে, সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে কেলেঘাই নদীকে ঘিরে। লাগাতার বৃষ্টিতে নদীর জলস্তর দ্রুত বাড়ছে। ফলে ভগবানপুর ও পটাশপুরের বাসিন্দাদের মধ্যে নদীবাঁধ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। টানা বৃষ্টিতে বাঁধের ওপর চাপ বাড়ছে বলে আশঙ্কা। জলের চাপের ফলে একাধিক বাঁশ ও কাঠের সাঁকো ইতিমধ্যেই ভেসে গিয়েছে। রবিবার ময়না থেকে ভগবানপুরের মধ্যে যোগাযোগকারী বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে, স্থানীয় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

সূত্রের খবর, হলদিয়া ছাড়াও নন্দীগ্রাম, চন্ডিপুর, ময়না, ভগবানপুর এবং পটাশপুরের একাধিক এলাকা জলমগ্ন। কোথাও বাড়িতে জল ঢুকেছে, আবার কোথাও রাস্তা যেন নদীতে পরিণত হয়েছে। ফলে, প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।জানা গিয়েছে,পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ এলাকায় আসছেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। প্রশাসনের দাবি, যেকোন জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত। তবে, বৃষ্টি না কমলে পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা।

52 Views 0 Likes 0 Comments

Related News

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা
রাজ্য

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে...

ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।

০১ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত...

বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।

০১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
রাজ্য

Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেজিনগরে রাজনৈতিক প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈর...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
রাজ্য

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

০১ অক্টো ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.