JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৫:১৯ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

বগটুইয়ের রক্তাক্ত অধ্যায়ের বড় সাফল্য, গ্রেফতার ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত মসাদ

বগটুইয়ের রক্তাক্ত অধ্যায়ের বড় সাফল্য, গ্রেফতার ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত মসাদ

রেশমি ব্যানার্জি‌, কলকাতা: কেটে গিয়েছে প্রায় চার চারটে বছর। পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল ভাদু খুনের অন্যতম অভিযুক্ত মসাদ শেখ। এই চারটে বছরে বদলেছে একাধিক ঠিকানা। শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছিল মুম্বাইতে।‌ আর সেই মুম্বাই থেকেই গ্রেফতার করা হলো অভিযুক্ত মসাদ শেখকে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার মুম্বইয়ের ডোংরি থানার ওয়াড়িবন্দর এলাকার টোব্যাকো গলি থেকে তাকে পাকড়াও করা হয়।

বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামের বাসিন্দা মসাদ শেখ। দীর্ঘদিন থেকে তিনি সেখানেই বসবাস করতেন। ‌ ২০২২ সালে তার বিরুদ্ধে ওঠে একটি অভিযোগ। ওই সালের ২১ শে মার্চ তৃণমূল নেতা তথাবড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনা ঘটে। আর সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল মাথার মসাদ শেখের বিরুদ্ধে। এই খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। ‌ রামপুরহাট আদালত তাকে ঘোষিত অপরাধী ঘোষণা করে। কিন্তু কোনভাবেই পুলিশের জালে ধরা পড়ছিল না আভাযুক্ত। বারংবার নিজের আস্থানা বদলাচ্ছিল সে। দীর্ঘ চার বছর অপেক্ষার পর পুলিশের জালে ধরা পড়ে মসাদ।

মসাদ শেখের গ্রেফতারের পর শুক্রবার মুম্বইয়ের আদালতে মসাদকে পেশ করে সিবিআই। তদন্তের প্রয়োজনে তাঁকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য ট্রানজ়িট রিমান্ডের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে। শনিবার বর্ধমানের সিজেএম আদালতে তাকে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বর্ধমানের তৃতীয় জেলা ও দায়রা আদালতে তাকে পেশ করা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ২০২২ সালের ২১শে মার্চ রাতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট ব্লকের বগটুই গ্রামে ঘটে যাওয়া এক ভয়াবহ হত্যাকাণ্ড ও অগ্নিকাণ্ডের ঘটনা। অভিশপ্ত ওই রাতে বগটুই মোড়ের কাছে চায়ের দোকানের সামনে মোবাইলে কথা বলছিলেন ভাদু। সেই সময় বাইকে চেপে আসা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে হামলা চালায়। বোমা ও গুলিতে গুরুতর জখম হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই রীতিমত রণক্ষেত্রের চেহারা নয় গোটা এলাকা।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বগটুই।‌ ভাদু শেখের মৃত্যুর পর তার অনুগামীরা উত্তেজিত হয়ে তান্ডব চালায় গোটা গ্রামে। ‌একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যায় একাধিক বাড়ি। ‌তাতে শিশু ও মহিলা-সহ ১০ জনের মৃত্যু হয়। এই নৃশংস ঘটনা কে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় ওঠে গোটা দেশ জুড়ে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এই ঘটনার তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআই এর উপর। এই খুনের মামলায় একাধিক দফায় চার্জশিট জমা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ‌২০২৩ সালের সেপ্টেম্বরে মসাদ-সহ তিন জনের বিরুদ্ধে দ্বিতীয় ও চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়। 

২০২৪ সালে সাত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করে বর্ধমান আদালত। সেই সময়ই মসাদকে ঘোষিত অপরাধী ঘোষণা করা হয়েছিল। তারপর থেকেই তার খোঁজে অন্যে হয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছিল পুলিশ। ‌ কিন্তু দীর্ঘদিন সে গা ঢাকা দেয়। ‌ পুলিশের প্রচেষ্টায় অবশেষে মুম্বাই থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনা রীতিমতো আতঙ্ক ধরিয়েছিল গোটা বকটুই গ্রামে।‌ একের পর এক প্রতিবাদের ঝড় উঠেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই নৃশংস হত্যা লীলায় নিরীহ শিশু ও নারীদের প্রাণ গিয়েছিল। ‌ রাজ্যের পালাবদলের পর এই ঘটনার অন্যতম অভিযুক্ত পুলিশের জালে। তাই ন্যায় বিচারের আশায় গোটা গ্রাম। ‌

71 Views 0 Likes 0 Comments

Related News

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা
রাজ্য

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে...

ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।

০১ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত...

বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।

০১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
রাজ্য

Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেজিনগরে রাজনৈতিক প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈর...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
রাজ্য

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

০১ অক্টো ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.