JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:১৩ পিএম
Breaking
রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে, বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে, বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন

পাক সেনার বাসে বড়সড় হামলা বালোচ আর্মির, হত ৪৫

পাক সেনার বাসে বড়সড় হামলা বালোচ আর্মির, হত ৪৫

বালোচিস্তানে পাক সেনার ওপর ফের বড়সড় হামলা। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মির (BLA) দাবি, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে চালানো অভিযানে ৪৫ জনেরও বেশি পাক সেনা নিহত এবং বহু জওয়ান আহত হয়েছে। যদিও এই দাবি এখনও পর্যন্ত পাকিস্তান সরকার বা সেদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

BLA-র দাবি, বালোচিস্তানের মাস্তুং জেলার খাড়কোচা এলাকায় এই হামলা চালানো হয়। সংগঠনের মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে জানান, BLA-র বিশেষ ইউনিট 'ফতেহ স্কোয়াড' এই অভিযান পরিচালনা করে। তাঁদের দাবি, পাকিস্তানি সেনা বহনকারী বাস, নিরাপত্তা এসকর্ট এবং পরে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনা দলকে লক্ষ্য করেই হামলা চালানো হয়।

সংগঠনের বক্তব্য অনুযায়ী, হামলার পর দীর্ঘ সময় ধরে দু'পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলে। সেই সংঘর্ষে ৪৫ জনেরও বেশি পাকিস্তানি সেনা নিহত  এবং আরও বহু সেনা আহত হন। BLA-র দাবি, অভিযান এখনো শেষ না হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এছাড়াও সংগঠনটি জানিয়েছে, খুব শীঘ্রই এই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সেখানে হামলার কৌশল, পাকিস্তানি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি এবং সামরিক সরঞ্জামের সম্ভাব্য ক্ষতির বিবরণ তুলে ধরা হবে বলেও দাবি করা হয়েছে।

তবে BLA-র এই দাবির স্বাধীনভাবে কোনও যাচাই এখনও সম্ভব হয়নি। পাকিস্তানের সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকেও হামলা কিংবা হতাহতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত কয়েক মাসে বালোচিস্তানে পাকিস্তানের সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী এবং সরকারি স্থাপনাকে লক্ষ্য করে একাধিক হামলার দায় স্বীকার করেছে BLA। এর জেরে প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ আরও অস্থির হয়ে উঠছে এবং পাকিস্তান সরকারের উপর চাপও বাড়ছে।

56 Views 0 Likes 0 Comments

Related News

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?
বিদেশ

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?

নয়াদিল্লি: আবেদন করেছে প্রায় তিন বছর আগে। আন্তর্জাতিক মঞ্চে সদস্য হওয়ার জন্য একের পর এক দেশের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। কিন্তু এখনও BRICS-এর দরজা খোলেনি পাকিস্তানের জন্য। বরং নয়াদিল্লিতে ১৮তম BRICS শীর্ষ স...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম · 4 মিনিট
ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হলনা সুরাহা
বিদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হল...

মিতালী ট্রেনটি ঢাকা সেনানিবাস থেকে ছেড়ে পার্বতীপুর ও চিলাহাটি হয়ে সীমান্ত পার হয়ে হলদিবাড়ি এবং সেখান থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।দূরত্ব প্রায় ৫৯৫ কিলোমিটার (বাংলাদেশের অংশে ঢাকা থেকে চিলাহাটি ৪৫৩ কিমি এবং চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি ৭১ কিমি)।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল
বিদেশ

বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল

এদিকে জল বাড়ার কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার অনেক বাসিন্দা।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বিদেশ

বাংলাদেশে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.