JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৬:৩৯ পিএম
Breaking
গান্ধীজির ৫টি শিক্ষা, যা আজকের প্রজন্মের জীবনেও প্রাসঙ্গিক তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎস্যজীবীর... বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন? অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখোপাধ্যায় দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের গান্ধীজির ৫টি শিক্ষা, যা আজকের প্রজন্মের জীবনেও প্রাসঙ্গিক তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎস্যজীবীর... বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন? অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখোপাধ্যায় দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে আশঙ্কা ঘূর্ণিঝড়ের, বন্ধ হয়ে গেল একাধিক স্কুল

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে আশঙ্কা ঘূর্ণিঝড়ের, বন্ধ হয়ে গেল একাধিক স্কুল
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে আশঙ্কা ঘূর্ণিঝড়ের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ফের চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগর। পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পথে। ফলে দেখা দিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ নিম্নচাপটি পুরীর প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণে, গোপালপুর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপটনম থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টায় সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এসে আরও শক্তিশালী হতে পারে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপকূলের মধ্যে, বিশাখাপত্তনম ও গোপালপুরের কাছাকাছি সেটির অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা অবশ্য এখনই নিশ্চিত নয়। তবে এর গতিপথ এবং শক্তিবৃদ্ধির দিকে ইতিমধ্যেই নজর রয়েছে আবহাওয়াবিদদের। হাওয়া অফিসের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ঘণ্টায় ৩১ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া থাকলে সেটি ‘ডিপ্রেশন’ বা নিম্নচাপজনিত অবস্থা। ৫২ থেকে ৬১ কিলোমিটার হলে ‘ডিপ ডিপ্রেশন'। আর ৬৩ কিলোমিটার বা তার বেশি হলে ‘সাইক্লোনিক স্টর্ম’ হিসেবে চিহ্নিত হয়। অর্থাৎ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেই যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এমন কোনও মানে নেই। পরিস্থিতি নির্ভর করছে আগামী কয়েক ঘণ্টায় সেটা কতটা শক্তি সঞ্চয় করে তার উপর।

তবে দুর্যোগের আশঙ্কায় আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে ওড়িশা প্রশাসন। ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে খুরদা, গঞ্জাম, জগৎসিংহপুর এবং গজপতি জেলায়। খুরদায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। একই সময়ে গঞ্জামেও সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জগৎসিংহপুরে মঙ্গলবার সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। গজপতিতেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে। প্রশাসনের আশঙ্কা, টানা বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকাগুলি চলে যেতে পারে জলের তলায়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশার বিস্তৃর্ণ এলাকায় আগামী দু’দিনে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার সন্ধ্যার পর ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর মধ্যেই বঙ্গোপসাগরের এই নিম্নচাপ আরও শক্তিশালী হলে পরিস্থিতি বদলাতে পারে। উল্লেখযোগ্যভাবে, উত্তর ভারত মহাসাগরে পরবর্তী যে ঘূর্ণিঝড় তৈরি হবে, তার নাম হবে ‘অর্ণব’। বাংলাদেশের দেওয়া এই নামের অর্থ ‘সমুদ্র’। তাই নিম্নচাপটি যদি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের চেহারা নেয়, সেক্ষেত্রে তার নাম হবে ‘অর্ণব’। এখন নজর একটাই। কতটা শক্তি সঞ্চয় করে শেষ পর্যন্ত কোন পথে এগোয় বঙ্গোপসাগরের এই বিভীষিকা।

100 Views 0 Likes 0 Comments

Related News

তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎস্যজীবীরা
দেশ

তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎ...

নিউজ ডেস্ক: পাহাড়ি নদীর তীব্র স্রোতের সঙ্গে মরণপণ লড়াই করছিল একটি ছোট্ট হাতিছানা। জলের তোড়ে ভেসে গিয়ে মাঝনদীতে ডুবে মৃত্যুর প্রহর গুনছিল সে। ঠিক সেই চরম মুহূর্তে দেবদূতের মতো এগিয়ে এসে অসীম সাহসিকতার পরিচয় দিলেন স্থানীয় ...

২২ সেপ্টে ২০২৬, ০৫:৪৫ পিএম · 2 মিনিট
অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত
দেশ

অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত

নিউজ ডেস্ক: একদিকে তদন্তের জাল ক্রমশ গুটিয়ে আসছিল, অন্যদিকে সামনে আসছিল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তের অংশ হিসেবে এক অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল এক নির্দিষ্ট জায়গায়। কিন্তু সেখানেই ঘটে গেল এমন এক ঘটনা, যার জে...

২২ সেপ্টে ২০২৬, ০৫:২৯ পিএম · 2 মিনিট
নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের
দেশ

নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের

 নিউজ ডেস্ক: নাবালিকা স্কুলছাত্রীকে হেনস্থার ঘটনায় বড়সড় পদক্ষেপ বিহার পুলিশের। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে পায়ে গুলি লেগে জখম জামুই-কাণ্ডের মূল অভিযুক্ত নন্দন যাদব। মঙ্গলবারই তাকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে...

২২ সেপ্টে ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট
কিশোর-কিশোরীকে ঘিরে মারধর ও হেনস্থার অভিযোগ, তদন্তে সিট
দেশ

কিশোর-কিশোরীকে ঘিরে মারধর ও হেনস্থার অভিযোগ, তদন্তে সিট

নিউজ ডেস্ক: পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্তের দৃশ্য লেন্সবন্দি করতে গিয়ে চরম হেনস্থা ও শ্লীলতাহানির শিকার হতে হল এক নাবালিকাকে। বিহারের জামুই জেলার মারওয়া পাহাড়ি এলাকায় একদল যুবকের তথাকথিত 'নীতিপুলিশি' ও বর্বর আচরণের দৃশ্য প...

২২ সেপ্টে ২০২৬, ০২:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.