JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৬:১৮ এএম
Breaking
অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

যাত্রী সাথী-তে চালু এসি শাটল বাস, কম খরচে আরামদায়ক সফর!

যাত্রী সাথী-তে চালু এসি শাটল বাস, কম খরচে আরামদায়ক সফর!

বাসযাত্রীদের জন্য এবার দারুণ সুখবর। আর পোহাতে হবে না হয়রানি। কলকাতা ও শহরতলীতে এসি শাটল বাস সার্ভিস। একেবারে কম খরচে আরামদায়ক ও নিরাপদ যাত্রার সুযোগ মিলবে এবার। পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন ক্যাব বুকিং অ্যাপ যাত্রী সাথী এই শাটল বাস পরিষেবা চালু করেছে। মূলত সল্টলেক ও নিউটাউনে কর্মরত আইটি কর্মীদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। 

একেবারে প্রথম ধাপে এই শাটল বাস চলবে  বালি, ব্যারাকপুর ও শ্রীরামপুর থেকে সেক্টর ফাইভ এবং সোনারপুর থেকে নিউটাউন পর্যন্ত। প্রথম যাত্রার জন্য ৩৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে যারা নিয়মিত এই শাটল বাসে যাতায়াত করবে। তাদের জন্য ৭০ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে। একেবারে কম খরচে এসি বাসে‌ করে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীরা। বাস পরিষেবার পাশাপাশি মহিলা যাত্রীদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। 

উত্তর ও দক্ষিণ শহরতলি থেকে সল্টলেক এবং নিউটাউনমুখী অফিসযাত্রীদের দীর্ঘদিনের অতিরিক্ত শাটল বাসের দাবি মেটাতেই এই উদ্যোগ। গত জুলাই মাসে পরীক্ষামূলকভাবে দুটি রুটে পরিষেবা চালু করা হয়েছিল। তা সফল হওয়াতে পাকাপাকিভাবে এই রুটে এই শাটল বাস পরিষেবা চালু হলো। আগামী পর্যায়ে বেহালা ও গড়িয়া থেকেও এই এসি শাটল বাস পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।‌

এই পরিষেবা চালু হলে নিত্য যাত্রী থেকে সাধারণ যাত্রী সকলেই উপকৃত হবেন। ‌আগামীদিনে যাত্রী সাথীর মাধ্যমে আরো বহু সংখ্যক মানুষ এই পরিষেবা পাবে।‌

12 Views 0 Likes 0 Comments

Related News

সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬
মহানগর

সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬

কলকাতা, নিউজ ডেস্ক: কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার মহিলা। এমনকি, ওই মহিলার স্বামীর সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতেই দম্পতিকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ছ’জনকে ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৩৪ পিএম · 2 মিনিট
অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা
মহানগর

অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে বড় শিল্পের বিনিয়োগ টানার উদ্যোগের মধ্যেই সোমবার মুম্বই সফরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অম্বানী পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে তাঁর এই সংক্ষিপ্ত সফর ঘিরে শিল্পম...

২১ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
মার্কস-লেনিনের নামে আর রাস্তা থাকবে না? কলকাতা পুরসভায় কার্তিক মহারাজের জন্য বিশেষ অফিস
মহানগর

মার্কস-লেনিনের নামে আর রাস্তা থাকবে না? কলকাতা পুরসভায় কার্তিক মহারাজের জন্য বিশেষ...

নিউজ ডেস্ক: কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন নিয়ে এবার প্রশাসনিক তৎপরতা আরও বাড়ল। রাস্তার নামকরণ ও নাম পরিবর্তন সংক্রান্ত ১০ সদস্যের কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের জন্য কলকাতা পুরনিগমে স...

২১ সেপ্টে ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
চৈতন্য মহাপ্রভুর নামে হতে পারে নতুন নাম!
মহানগর

চৈতন্য মহাপ্রভুর নামে হতে পারে নতুন নাম!

নিউজ ডেস্ক: কলকাতার অন্যতম পরিচিত ‘বিশ্ব বাংলা সরণি’র নাম কি এবার বদলে যেতে চলেছে? এই প্রশ্ন ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, ইএম বাইপাস থেকে কলকাতা বিমানবন্দরমুখী গুরুত্বপূর্ণ এই রাস্তার নাম পরিবর্তন কর...

২১ সেপ্টে ২০২৬, ০৬:৫৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.